এসে গেল নতুন LG Q51; দাম ও ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 26 ফেব্রুয়ারি 2020 13:26 IST
হাইলাইট
  • Q সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে এল LG
  • এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি ফুল ভিশন ডিসপ্লে
  • আপাতত দক্ষিণ কোরিয়ায় এই বাজেট স্মার্টফোন বিক্রি হবে

দুটি রঙে পাওয়া যাবে LG Q51

Q সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে এল LG। মঙ্গলবার লঞ্চ হয়েছে LG Q51। আপাতত দক্ষিণ কোরিয়ায় এই বাজেট স্মার্টফোন বিক্রি হবে। এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি ফুল ভিশন ডিসপ্লে। থাকছে তুলনামূলক চওড়া বেজেল। অক্টা-কোর প্রসেসরের সঙ্গেই এই ফোনে রয়েছে 3GB RAM ও 32GB স্টোরেজ। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা।

LG Q51 -র দাম

LG Q51 -র দাম 317,000 দক্ষিণ কোরিয়ান ওন (প্রায় 18,700 টাকা)। বুধবার দক্ষিণ কোরিয়ায় এই ফোন বিক্রি শুরু হবে। যদিও নিজের দেশের বাইরে কমে এই ফোন বিক্রি শুরু হবে জানায়নি LG।

Advertisement

64MP ক্যামেরা সহ আগামী সপ্তাহে ভারতে আসছে Realme 6

LG Q51 স্পেসিফিকেশন

LG Q51 -এ একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। এই ফোনে রয়েছে একটি MediaTek Helio P22 চিপসেট। সঙ্গে রয়েছে 3GB RAM ও 32GB স্টোরেজ।

LG Q51 -এর পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনে সেলফি তোলার জন্য রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

কানেক্টিভিটির জন্য রয়েছে Wi-Fi, Bluetooth v5.0, NFC ও USB Type-C পোর্ট। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে একটি 4,000 mAh ব্যাটারি থাকছে। এই ফোনে রয়েছে স্টেরিও স্পিকার। থাকছে 7.1 চ্যানেল DTS X 3D স্টেরিও সাউন্ড।

 
KEY SPECS
Display 6.50-inch
Processor 2GHz octa-core
Front Camera 13-megapixel
Rear Camera 13-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: LG, LG Q51, LG Q51 price, LG Q51 specifications
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.