মিডরেঞ্জ স্মার্টফোনের জন্য নতুন 5G চিপসেট ঘোষণা করল MediaTek

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 8 জানুয়ারী 2020 13:42 IST
হাইলাইট
  • Dimensity 800 চিপসেটে থাকছে 5G কানেক্টিভিটি
  • অক্টা-কোর চিপসেটে থাকবে চারটি ARM Cortex-A76 কোর
  • এই চিপসেটে সর্বোচ্চ 64 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা যাবে

অক্টা-কোর Dimensity 800 চিপসেটে থাকবে চারটি ARM Cortex-A76 কোর

সামনে এল নতুন MediaTek Dimensity 800 চিপসেট। মিডরেঞ্জ স্মার্টফোনের জন্য নতুন এই চিপসেট ঘোষণা করেছে MediaTek। Dimensity 800 চিপসেটে থাকছে 5G কানেক্টিভিটি। CES 2020 ইভেন্টে নতুন এই চিপসেটের ঘোষণা করেছে তাইওয়ানের কোম্পানিটি। 2020 সালের প্রথমার্ধে লঞ্চ হবে MediaTek Dimensity 800।

“ইতিমধ্যেই ফ্ল্যাগশিপ বিভাগে লঞ্চ হয়েছে MediaTek-এর Dimensity 1000 চিপসেট। এবার Dimensity 800 সিরিজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে 5G কানেক্টিভিটি পৌঁছে দিতে চায় কোম্পানি।” এক বিবৃতিতে জানিয়েছে MediaTek।

“Dimensity 800 সিরিজের চিপসেটে থাকছে 5G কানেক্টিভিটি। তুলনামূলক কম দামে গ্রাহকের পকেটে প্রিমিয়াম ফোনের ফিচার পৌঁছে দেবে এই চিপসেট।“ 7nm প্রসেসের এই চিপে থাকছে কানেক্টিভিটি, মাল্টিমিডিয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ইমেজ প্রসেসিংয়ের দুর্দান্ত সমন্বয়।

কোম্পানি জানিয়েছে আকারে ছোট Dimensity 800 চিপসেটে 5G মোডেম থাকবে। যদিও কম শক্তিতে এই চিপসেট চলতে পারবে।

অক্টা-কোর Dimensity 800 চিপসেটে থাকবে চারটি ARM Cortex-A76 কোর। এই চারটি কোরে সর্বোচ্চ 2GHz ক্লক স্পিড পাওয়া যাবে। সাথে থাকছে চারটি ARM Cortex-A55 চিপসেট। একই ক্লক স্পিডে চলবে তুলনামূলক কম শক্তিশালী চারটি কোর। Dimensity 1000 আর Dimensity 800 চিপসেটে একই GPU ব্যবহার করেছে MediaTek। সেখানে কোম্পানির HyperEngine গেমিং প্রযুক্তি ব্যবহার হয়েছে। Dimensity 800 চিপসেটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রসেসিংয়ের জন্য থাকছে APU 3.0। এই চিপসেটে সর্বোচ্চ 64 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা যাবে। থাকছে 4K HDR ভিডিও রেকর্ডিং সাপোর্ট। 90Hz রিফ্রেশ রেটের ফুল এইচডি ডিসপ্লে সাপোর্ট করবে MediaTek Dimensity 800 চিপসেট।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: MediaTek, CES, CES 2020, Dimensity 800 Series
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.