মার্চে চিনের বাইরে লঞ্চ হবে Mi 10 সিরিজ! এবার কি ভারতে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 10 মার্চ 2020 09:41 IST
হাইলাইট
  • Xiaomi Mi 10 ও Mi 10 Pro -র পিছনে চারটি ক্যামেরা রয়েছে
  • রয়েছে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
  • Mi 10 Pro তে 50W ফাস্ট চার্জিং রয়েছে

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেই ভারতেও Mi 10 সিরিজ লঞ্চ করতে পারে Xiaomi

বিশ্বের বিভিন্ন দেশে Mi 10 সিরিজ লঞ্চ করতে চলেছে Xiaomi। 27 মার্চ এক অনুষ্ঠান থেকে লঞ্চ হবে Mi 10 ও Mi 10 Pro। ফেব্রুয়ারিতে এই দুই ফোন লঞ্চ হলেও এতদিন শুধুমাত্র চিনে বিক্রি হচ্ছিল এই দুই স্মার্টফোন। Mi 9 এর থেকে অনেকটা বেশি দামে লঞ্চ হলেও চিনে Mi 10 সিরিজ দুর্দান্ত সাড়া পেয়েছে।

Xiaomi -র অফিশিয়াল টুইট্যর হ্যান্ডেল থেকে জানানো হয়েছে 27 মার্চ বিশ্ব বাজারে লঞ্চ হবে Mi 10 ও Mi 10 Pro। কোম্পানির বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। Gadgets 360 কে Xiaomi জানিয়েছে Mi ব্র্যান্ডের অধীনে ভারতে প্রিমিয়াম প্রোডাক্ট লঞ্চের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বাজেট ও মিডরেঞ্জ সেগমেন্টে বিভিন্ন ফোন নিয়ে আসবে Redmi ও Poco।

চিনে Mi 10 -এর দাম শুরু হচ্ছে 3,999 ইউয়ান (প্রায় 40,000 টাকা) থেকে। অন্যদিকে Mi 10 Pro এর দাম শুরু হচ্ছে 4,999 ইউয়ান (প্রায় 50,000 টাকা) থেকে।

Advertisement

Mi 10 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Mi 10 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB পর্যন্ত LPDDR5 RAM ও 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।

Mi 10 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় থাকছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। সেলফি তোলার জন্য Mi 10 -এ 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

Mi 10 -এর ভিতরে রয়েছে 4,780 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ সাপোর্ট।

Advertisement

Mi 10 Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Mi 10 Pro -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি HDR10+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতেও থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB পর্যন্ত LPDDR5 RAM ও 512GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।

শক্তিশালী প্রসেসর, দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Find X2 Pro ও Find X2

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Mi 10 Pro -এর পিছনেও চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 20 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এছাড়াও থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা ও 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। টেলিফটো ক্যামেরায় থাকছে 10x জুম ও অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন।

Mi 10 Pro -এর ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 50W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ ও 10W রিভার্স চার্জ সাপোর্ট।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Attractive design
  • Very good performance
  • Fast wireless charging
  • Good camera performance
  • Vivid 90Hz display
  • Speedy face recognition
  • Bad
  • Fingerprint unlock isn’t quick
  • Gets hot easily
  • No IP rating
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 20-megapixel
Rear Camera 108-megapixel + 13-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4780mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
NEWS
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 20-megapixel
Rear Camera 108-megapixel + 8-megapixel + 12-megapixel + 20-megapixel
RAM 12GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  2. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  3. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  4. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  5. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  6. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  7. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  8. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  9. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  10. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.