MIUI 10 এ থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ও মেশিন লার্নিং, কবে পাবেন এই আপডেট?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 মে 2018 12:59 IST

Mi 8 is expected to be the highlight of the launch event Xiaomi is hosting on May 31

আগামী সপ্তাহেই Xiaomi লঞ্চ করবে তাদের নতুন ফ্লাগশিপ Mi 8।একই ইভেন্টে লঞ্চ হবে কোম্পানির নিজস্ব Android ইন্টারফেস MIUI এর লেটেস্ট ভার্সান MIUI 10। সম্প্রতি এই কথা জানানো হয়েছে Xiaomi এর তরফে। গত জানুয়ারি মাসে নতুন MIUI 10 লঞ্চের ঘোষনা কিরেছিল Xiaomi। MIUI এর নতুন এই ভার্সানে জোর দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ও মেশিন লার্নিং এর উপর। প্রসঙ্গত গত বছর নভেম্বর মাসে লঞ্চ হয়েছিল MIUI এর এখনকার ভার্সান MIUI 9। ইতিমধ্যেই এই পুরনো ভার্সানের ডেভেলপমেন্ট এর কাজ বন্ধ করে দিয়েছে চিনের এই জনপ্রিয় স্মার্টফোন কোম্পানিটি।
Xiaomi  কোন ফোনগুলিতে নতুন MIUI 10 আপডের পাওয়া যাবে তা এখনো জানানো হয়নি কোম্পানির তরফে। তবে এটা বলাই যায় যে নতুন Mi 8 লঞ্চের সময় এই ফ্ল্যাগশিপে প্রিলডেড থাকবে MIUI এর এই লেটেস্ট ভার্সান।

Photo Credit: Weibo

চিনের এক মাইক্রোব্লগিং ওয়েবসাইটে কোম্পানির অফিশিয়াল পেজে পোস্ট করা হয়েছে একটি টিজার। সেই পোস্টেই দাবি করা হয়েছে আলোর থেকেও ফাস্ট নতুন এই MIUI 10। MIUI 9 লঞ্চের সময়ও একই রকম দাবি করেছিল Xiaomi। টেক গুরুদের মতামত অনুযায়ী নতুন এই MIUI ভার্সানে গ্রাহকরা পাবেন আগের থেকে ফাস্ট ও আরও ভালো ইউজার এক্সপেরিএন্স।
পার্ফমেন্সে উন্নতিন সাথে সাথেই MIUI 10 এ থাকবে একগুচ্ছ নতুন থিম। এছাড়াও বদল আনা হয়েছে সেটিংস অ্যাপে। অর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহার করে আরও ভালো হয়েছে ক্যামেরা অ্যাপটি। আর থাকবে একাধি বেটারি সেভিং ফিচার্চ। শোনা যাচ্ছে নিজেদের নতুন অ্যাসিস্টেন্ট ইন্টিগ্রেটেড থাকবে MIUI 10 এ।

Mi 8 এর জন্য MIUI 10 এ থাকবে বিশেষ থ্রি ডি ফেসিয়াল রিকগনিশান ফিচার। শোনা যাচ্ছে iPhone X এর মতোই কাজ করবে নতুন এই ফিচারটি।

আগামি 31 মে কোম্পানির বার্ষিক ইভেন্টে লঞ্চ হবে লেটেস্ট MIUI ভার্সান MIUI 10। ইতিমধ্যেই বাজারে বিক্রি হওয়া ফণগুলিতে MIUI 10 পৌঁছাতে কিছুটা সময় লেগে যাবে। সধারনত এই কাজ করতে আগে এক মাস সময় নিয়েছে Xiaomi। যদিও আপনি যদি নতুন Mi 8 কেনার সিদ্ধান্ত নেন তাহলে MIUI 10 ব্যাবহারের জন্য বেশিদিন অপেক্ষা করতে হবে না আপনাকে।

প্রসঙ্গত আগামি 31 মে লঞ্চ হবে Xiaomi এর নতুন ফ্ল্যাগশিপ Mi 8। এই ফোনে থাকবে Qualcomm Snapdragon 845 চিপসেট,  8GB RAM আর 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। Mi 8n এর অন্যতম প্রধান আকর্ষন ফোনের ডিসপ্লের নীচে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। এর সাহায্যে ডিসপ্লের উপরে আঙুল রেখেই আনলক করা যাবে Mi 8 ফোনটি।
 
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: MIUI 10, MIUI, Xiaomi, Xiaomi Mi 8
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Poco C85x 5G বিশাল ব্যাটারির সাথে ভারতে মার্চ 10 লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল ডিজাইন
  2. 6,000 টাকা ছাড়ের সাথে Google Pixel 10a ফোনের সেল শুরু হল, 7 বছর ধরে মিলবে Android আপডেট
  3. Social Media Ban: ফেসবুক-ইনস্টা আর নয়, এই রাজ্যে 16 বছরের নিচে নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া
  4. Motorola বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন Edge 70 Fusion দেশে আনল, ফাটাফাটি ফিচার্সে বাজিমাত
  5. Realme C83 5G সস্তায় 144Hz ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, VC কুলিং সিস্টেমের সাথে ভারতে লঞ্চ হল
  6. WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক
  7. 108MP ক্যামেরা ও 6520mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor 600 Lite, দেখতে অবিকল আইফোন
  8. 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচার নিয়ে হাজির Infinix Note 60 Ultra, রয়েছে স্যাটেলাইট কলিং সাপোর্ট
  9. Nothing Phone 4a Pro ভারতে 140x জুম ক্যামেরা, চোখধাঁধানো ডিজাইনের সাথে লঞ্চ হল, হাতে রাখলে তাকাবে সবাই
  10. Nothing Phone 4a অসাধারণ ডিজাইন ও দুর্দান্ত ফিচার্সের সাথে লঞ্চ হল ভারতে, দাম জেনে নিন এক ক্লিকে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.