আজ মাদ্রিদে লঞ্চ হবে Xiaomi-র দুটি ফোন: স্পেন থেকে লঞ্চ ইভেন্ট সরাসরি দেখবে কীভাবে?

আজ স্পেনে গ্লোবাল ইভেন্টে Mi A2 আর Mi A2 Lite ফোন দুটি লঞ্চ করবে কোম্পানি। মাদ্রিদে গ্লোবাল ইভেন্টে এই ফোন লঞ্চ করে হবে।

আজ মাদ্রিদে লঞ্চ হবে Xiaomi-র দুটি ফোন: স্পেন থেকে লঞ্চ ইভেন্ট সরাসরি দেখবে কীভাবে?

একাধিক রিপোর্টে এই ফোনের দাম ও স্পেসিফিকেশান ফাঁস হয়ে গিয়েছে।

হাইলাইট
  • মাদ্রিদে গ্লোবাল ইভেন্টে Mi A2 আর Mi A2 Lite লঞ্চ হবে
  • এই দুটি ফোনই Google-এর Android One এর অধীনে লঞ্চ হবে
  • একাধিক রিপোর্টে এই ফোনের দাম ও স্পেসিফিকেশান ফাঁস হয়ে গিয়েছে
বিজ্ঞাপন

 

আজ লঞ্চ হবে Mi A2 আর Mi A2 Lite। টুইটারে Xiaomi জানিয়েছে আজ স্পেনে গ্লোবাল ইভেন্টে Mi A2 আর Mi A2 Lite ফোন দুটি লঞ্চ করবে কোম্পানি। মাদ্রিদে গ্লোবাল ইভেন্টে এই ফোন লঞ্চ করে হবে। স্পেনের স্থানীয় সময় সকাল 11টায় (ভারতীয় সময় দুপুর 2টা 30মিনিট) এই ইভেন্ট শুরু হবে। গত বছরে লঞ্চ হওয়া Mi A1 এর উত্তরসুরি Mi A2 ফোন নিয়ে অনেকদিন ধরেই কানাঘুঁষো চলছিল। ইতিমধ্যেই চিনের এই ই-কমার্স পোর্টালে Mi A2 Lite বিক্রি শুরু হয়ে গিয়েছে। এই দুটি ফোনই Google-এর Android One এর অধীনে লঞ্চ হবে।

Mi A2 আর Mi A2 Lite দুটি ফোনের স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। এপ্রিল মাসে চিনে Mi 6X ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনের নাম বদলে এবার বিশ্ব বাজারে এই ফোন লঞ্চ করা হবে। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে এই ফোনের দাম ও স্পেসিফিকেশান ফাঁস হয়ে গিয়েছে। সেই খবর রইল এই প্রতিবেদনে। নীচের ভিডিওতে প্লে বাটনে ক্লিক করে ইভেন্ট শুরু হওয়ার পরে কোম্পানির গ্লোবাল লঞ্চ ইভেন্ট সরাসরি দেখতে পারবেন। এই লঞ্চ ইভেন্টের সব খবর জানতে Gadget 360 ওয়েবসাইটে চোখ রাখুন।

Xiaomi Mi A2, Mi A2 Lite এর দাম

এক রিপোর্টে ইতিমধ্যেই  Mi A2 আর Mi A2 Lite ফোনের দাম প্রকাশিত হয়েছে। রোমানিয়ার জনপ্রিয় ইকমার্স ওয়েবসাইট QuickMobile.ro আর PCGarage.ro. ওয়েবসাইটে এই দুই ফোনের দাম প্রকাশ পেয়েছে। QuickMobile ওয়েবসাইটে Xiaomi Mi A2 ফোনের 4GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,288 রোমানিয়ান লিউ (প্রায় 22,200 টাকা)। একই ওয়েবসাইটে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 1,424 রোমানিয়ান লিউ (প্রায় 24,600 টাকা)। এই একই ওয়েবসাইটে Mi A2 Lite এর 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 943 রোমানিয়ান লিউ (প্রায় 16,200 টাকা)। আর 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 Lite এর দাম 1,143 রোমানিয়ান লিউ (প্রায় 19,700 টাকা)।

রোমানিয়ার অন্য এক ওয়েবসাইট PCGarage তেও এই দুটি ফোনের দাম প্রকাশ পেয়েছে। PCGarage তে Xiaomi Mi A2 ফোনের 4GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,400 রোমানিয়ান লিউ (প্রায় 24,200 টাকা)। একই ওয়েবসাইটে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 1,600 রোমানিয়ান লিউ (প্রায় 27,600 টাকা)। এই একই ওয়েবসাইটে Mi A2 Lite এর 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1000 রোমানিয়ান লিউ (প্রায় 17,200 টাকা)। আর 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 Lite এর দাম 1,200 রোমানিয়ান লিউ (প্রায় 20,700 টাকা)।

এর সাথেই চিনের জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট Aliexpress.com এ Mi A2 Lite ফোনটি দেখা গিয়েছে। সেই ওয়েবসাইটেই Mi A2 Lite এর

 

Mi A2 আর Mi A2 Lite স্পেসিফিকেশান

Mi A2 তে থাকবে লেটেস্ট Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 4GB RAM আর 32GB/ 64GB/ 128GB স্টোরেজ।

Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলিফি ক্যামেরা। এছাড়াও Mi A2 এর ভিতরে থাকবে একটি 3010 ব্যাটারি। এর সাথেই থাকবে Quick Charge 3.0 সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C পোর্ট।

অন্যদিকে Mi A2 Lite এ থাকবে 5.84 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এর সাথেই থাকবে Snapdragon 625 চিপসেট 3GB/4GB RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। এর সাথেই Mi A2 Lite এ থাকবে একটি 12MP ও একটি 5MP ডুয়াল ক্যামেরা সেট আপ। আর একটি 5MP সেলফি ক্যামেরা। Mi A2 Lite এ একটি 4000 mAh ব্যাটারি থাকবে।

 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value-for-money
  • Good camera performance
  • Bad
  • Below-average battery life
  • Non-expandable storage
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 20-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2160 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Oppo Find N6 চমকে দিয়ে হাফ ডজন ক্যামেরার সাথে লঞ্চ হল, কাঁপাবে বাজার
  2. Poco X8 Pro ও X8 Pro Max লঞ্চ হল ভারতে, অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জ রয়েছে
  3. 7,000mAh ব্যাটারি সহ Oppo K14 5G লঞ্চ হল ভারতে, IP69 রেটিং ও 50MP AI ক্যামেরা রয়েছে
  4. ভিডিও থেমে যাচ্ছে, অ্যাপ খুলতে দেরি? মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর 5 কৌশল জেনে রাখুন
  5. Vivo T5x 5G বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সবার সাধ্যের মধ্যে
  6. Samsung Galaxy M17e 5G ভারতে 13 হাজার টাকার কমে লঞ্চ হল, ফুল চার্জে 26 ঘন্টা ভিডিও দেখা যাবে
  7. AC কেনার আগে এই 5 বিষয় না জানলে বিপদ নিশ্চিত, ভুল সিদ্ধান্তে বাড়বে খরচ
  8. Realme C100 5G শক্তিশালী 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 144Hz ডিসপ্লের সাথে লঞ্চ হচ্ছে
  9. ফোনে WhatsApp ইনস্টল না থাকলেও করা যাবে চ্যাট, নতুন ফিচার আনছে Meta
  10. OnePlus Nord 6 সিরিজের প্রথম টিজার প্রকাশ হল, 9000mAh ব্যাটারি সহ শীঘ্রই ভারতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »