Mi Charge Turbo: ওয়্যারলেস চার্জিং এ বিপ্লব নিয়ে এল Xiaomi

Mi Charge Turbo ব্যবহার করে একটি 4,000 mAh ব্যাটারি স্মার্টফোন 0 শতাংশ থেকে 100 শতাংশ চার্জ করতে 70 মিনিট সময় লাগবে।

Mi Charge Turbo: ওয়্যারলেস চার্জিং এ বিপ্লব নিয়ে এল Xiaomi

Photo Credit: Xiaomi/Weibo

এবার ঝড়ের গতিতে ওয়্যারলেস চার্জিং করা যাবে

হাইলাইট
  • Mi Turbo Charge ওয়্ফাযারলেস ফাস্ট চার্জিং নিয়ে এল Xiaomi
  • 30W ফাস্ট চার্জ করা যাবে
  • শিঘ্রই 40W ওয়্যারলেস ফাস্ট চার্জ প্রযুক্তি নিয়ে আসছে কোম্পানি
বিজ্ঞাপন

নতুন ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি নিয়ে এল Xiaomi। Mi Charge Turbo প্রযুক্তি ব্যবহার করে 30W ফাস্ট চার্জ করা সম্ভব। বেজিং এর কোম্পানিটি জানিয়েছে Mi 9 Pro 5G ফোনে প্রথম Mi Charge Turbo প্রযুক্তি ব্যবহার হবে। একই সাথে একটি চার্জিং প্যাড লঞ্চ করবে Xaiomi। নতুন 30W চার্জিং প্রযুক্তি লঞ্চের সময় Xiaomi জানিয়েছে ইতিমধ্যেই 40W ফাস্ট চার্জিং প্রযুক্তি তৈরীর কাজ শুরু হয়েছে। তবে নতুন এই চার্জিং প্যাডের দাম জানা যায়নি। Mi 9 Pro 5G লঞ্চের সময় এই প্রোডাক্টের দাম ঘোষনা করবে কোম্পানি।

চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Xiaomi নতুন এই চার্জিং প্রযুক্তি সম্পর্কে একাধিক নতুন তথ্য প্রকাশ করেছে। Mi Charge Turbo ব্যবহার করে একটি 4,000 mAh ব্যাটারি স্মার্টফোন 0 শতাংশ থেকে 100 শতাংশ চার্জ করতে 70 মিনিট সময় লাগবে। এই মুহুর্তে বাজারে যে সব ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি রয়েছে তার বেশীরভাগ 27W আর 20W চার্জিং সাপোর্ট করে।

Mi 9 Pro 5G ফোনে Mi Charge Turbo ফাস্ট চার্জিং এর সাথেই রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকছে। এই প্রযুক্তি ব্যবহার করে একটি iPhone XS ফোন 20 শতাংশ চার্জ করতে 30 মিনিট সময় লাগবে। তবে ওয়্যারলেস সাপোর্ট আছে এমন যে কোন প্রোডাক্ট Mi 9 Pro 5G ফোনের রিভার্স ওয়্যারলেস চার্কিং ব্যবনহার করে চার্জ করা যাবে।

30W ওয়্যারলেস চার্জিং লঞ্চের সাথেই সোমবার Xiaomi জানিয়েছে 40W ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি তৈরীর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই নতুন 40W ওয়্যারলেস চার্জার কোম্পানির আভ্যন্তরীন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে।

এই প্রথম ওয়্যারলেস চার্জিং এর দুনিয়ায় বড় পদক্ষেপ নিল। এতদি Xiaomi -র বেশিরভাগ ফোনে ওয়্যারলেস চার্জিং ফিচার দেখা যেত না। Mi Charge Turbo লঞ্চের পরে Mi 9 Pro 5G ছাড়াও আরও অনেক Xiaomi ফোনে এই ফাস্ট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি দেখা যেতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »