বিশাল ব্যাটারি ও একাধিক ফিচার সহ লঞ্চ হল Moto E5 আর Moto E5 Plus

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 জুলাই 2018 16:47 IST
হাইলাইট
  • ভারতে Moto E5 Plus এর দাম 11,999 টাকা
  • Moto E5 Plus এ আছে 6 ইঞ্চি 18:9 ডিসপ্লে, বিশাল 5000 mAh ব্যাটারি
  • Moto E5 এ আছে 4000 mAh ব্যাটারি

 

অপেক্ষার অবসান। লঞ্চ হল Moto E5  আর Moto E5 Plus। Moto E5 Plus এ আছে 6 ইঞ্চি 18:9 ডিসপ্লে, বিশাল 5000 mAh ব্যাটারি আর লেটেস্ট স্টক Android। শুধুমাত্র Amazon.in থেকে Moto E5 Plus কেনা যাবে। এই বছর এপ্রিল মাসে ব্রাজিলে এই ফোন লঞ্চ করেছিল Motorola। একই সাথে সেই দেশে লঞ্চ হয়েছিল Moto E5 আর Moto E5 Play।

Moto E5 ও Moto E5 Plus এর দাম

ভারতে Moto E5 Plus এর দাম 11,999 টাকা। শুধুমাত্র Amazon.in ও Moto Hub থেকেই এই ফোন কেনা যাবে। ব্ল্যাক, ফাইন গোল্ড ও ফ্ল্যাশ গ্রে কালার ভেরিয়েন্টে ভারতে Moto E5 Plus কেনা যাবে। 11 জুলাই রাত 12 টা থেকে এই ফোন কেনা যাবে।

শুধুমাত্র 11 ও 12 জুলাই Moto E5 Plus কিনলে লঞ্চ অফার পাবেন গ্রাহকরা। SBI কার্ডের গ্রাহকরা 800 টাকা ছাড় পাবেন। এর সাথেই 9 মাসের নো কস্ট EMI এর সুবিধা পাবেন SBI কার্ডের গ্রাহকরা। Jio গ্রাহকরা Moto E5 Plus এর সাথে 130GB অতিরিক্ত ডাটা পেয়ে যাবেন। MotoHub থেকে Payttm এর মাধ্যমে পেয়েন্ট করলে গ্রাহকরা 1200 টাকার ক্যাশব্যাক পাবেন। এই ক্যাশব্যাক বিল পেমেন্ট ও রিচার্জে ব্যবহার করা যাবে।

Moto E5 এর দাম 9,999 টাকা। ইতিমধ্যেই Amazon.in ও Moto Hub এ এই ফোনের বিক্রি শুরু হয়ে গিয়েছে।

Moto E5 Plus স্পেসিফিকেশান

ডুয়াল সিম Moto E5 Plus  এ চলবে স্টক Android 8.0 Oreo। Moto E5 Plus এ থাকবে একটি 6 ইঞ্চি IPS ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। Moto E5 Plus এ থাকবে Qualcomm Snapdragon 430 চিপসেট আর 3GB RAM ও 32GB স্টোরেজ।

আগেই জানানো হয়েছে Moto E5 Plus এ আছে 5000 mAh ব্যাটারি। এর সাথেই থাকছে কোম্পানির নিজস্ব টার্বো পাওয়ার চার্জিং টেকনোলজি। Moto E5 Plus এর বাক্সের সাথে একটি 15W ফাস্ট চার্জার দেবে কোম্পানি। এই চার্জারে পাত্র 15 মিনিটে 6 ঘন্টার চার্জ পাওয়া যাবে। এছাড়াও Moto E5 Plus এ থাকবে একটি 12MP অটোফকাস ক্যামেরা। সেলফি তোলার জন্য Moto E5 Plus এর সামনে একটি 8MP ক্যামেরা থাকবে।

Advertisement

Moto E5 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Moto E5  এও চলবে স্টক Android 8.0 Oreo। Moto E5 এ থাকবে একটি 5.7 ইঞ্চি IPS ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। Moto E5 এ থাকবে Qualcomm Snapdragon 425 চিপসেট আর 2GB RAM ও 16GB স্টোরেজ।

Moto E5 এ আছে 4000 mAh ব্যাটারি। এই ফোনেও থাকছে কোম্পানির নিজস্ব টার্বো পাওয়ার চার্জিং টেকনোলজি। তবে Moto E5  এর বাক্সে একটি 10W চার্জার থাকবে। এছাড়াও Moto E5 এ থাকবে একটি 13MP অটোফকাস ক্যামেরা। সেলফি তোলার জন্য Moto E5 এর সামনে একটি 5MP ক্যামেরা থাকবে। কানেক্টিভিটির জন্য Moto E5 এ থাকবে 4G LTE, Wi-Fi, Bluetooth 4.2 LE, GPS/ A-GPS, FM রেডিও, 3.5মিমি হেডফোন জ্যাক আর Micro-USB পোর্ট।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Terrific battery life
  • Near-stock Android
  • Sleek design
  • Bad
  • Middling performance
  • Sub-standard cameras
  • Low-res display
  • Heavy and unwieldy
 
KEY SPECS
Display 6.00-inch
Processor Qualcomm Snapdragon 430
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 8.0 Oreo
Resolution 720x1440 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Lenovo, Motorola
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4R 5G: 2,000 টাকার বেশি ছাড়, দেশের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারির ফোনের বিক্রি শুরু হল
  2. OnePlus N6: কম দামের স্মার্টফোনেও এবার 8,000mAh ব্যাটারি, মাসশেষে বড় চমক আনছে ওয়ানপ্লাস
  3. আইফোনের কুড়িতম জন্মদিনে Apple-এর চমক, ক্যামেরাযুক্ত AirPods ও স্পেশাল iPhone আসতে পারে
  4. Android 17: অ্যান্ড্রয়েড 17 ফোনে ঢুকতে শুরু করল, নতুন আপডেটে কী কী সুবিধা মিলবে দেখুন
  5. Specs AR Smart Glasses: চশমার মধ্যে কম্পিউটার! চোখের সামনে ভাসবে ভিডিও, খুলবে ম্যাপ, Snap-এর বড় চমক
  6. ট্যাবলেটের ভিতরে নয়টি JBL স্পিকার, ঘোরে 360 ডিগ্রি, Lenovo-র নতুন মডেল ঘিরে শোরগোল
  7. Vivo T5 Lite 5G সস্তায় 50MP ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে আসছে
  8. OnePlus Buds 4 ভারতে আসছে 25 জুন, কম দামে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে
  9. Tecno Spark 50 লঞ্চ হল, জল-কাদা তো বটেই, আছাড় খেলেও ক্ষতি হবে না
  10. 200MP মিনি DSLR ক্যামেরা-সহ আসছে Vivo X Fold 6 স্মার্টফোন, লঞ্চ 26 জুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.