কবে বাজারে আসছে Moto G7?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 ডিসেম্বর 2018 11:03 IST
হাইলাইট
  • ফেব্রুয়ারি মাসে বাজারে আসছে Moto G7
  • Moto G7 আর Moto G7 Plus ফোনে থাকবে ওয়াটারনচ ডিসপ্লে
  • Moto G7 ফোনে থাকবে Snapdragon 660 চিপসেট 4GB RAM আর 32GB স্টোরেজ

ব্রাজিলে লঞ্চ হবে Moto G7 সিরিজের ফোনগুলি

Photo Credit: DroidShout

2019 সালের ফেব্রুয়ারি মাসে বাজারে আসছে Moto G7। পরবর্তী Moto G সিরিজে একসাথে চারটি ফোন লঞ্চ হবে। এই ফোনগুলি হল Moto G7, Moto G7 Plus, Moto G7 Play আর Moto G7 Power। ফেব্রুয়ারি মাসে ব্রাজিলে এই ফোনগুলি লঞ্চের পরিকল্পনা করছে Motorola। সম্প্রতি এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে।
 

আরও পড়ুন: লঞ্চের আগেই জেনে নিন Poco F2 ফোনের স্পেসিফিকেশান

Advertisement

ইতিমধ্যেই একাধিক রিপোর্টে Moto G7 সিরিজের ফোনগুলি সম্পর্কে জানা গিয়েছে। 25 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্ট। এই ইভেন্টের আগেই লঞ্চ হবে নতুন Motorola ফোনগুলি।

সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে নতুন Moto G7 আর Moto G7 Plus ফোনে থাকবে ওয়াটারনচ ডিসপ্লে। Moto G7 ফোনে থাকবে Snapdragon 660 চিপসেট 4GB RAM আর 32GB স্টোরেজ। হাই এন্ড Moto G7 Plus এ থাকবে Snapdragon 700 সিরিজের চিপসেট। এক রিপোর্টে জানানো হয়েছে এই ফোনে থাকতে পারে Snapdragon 710 চিপসেট। সাথে থাকবে 4GB/6GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ।

 

আরও পড়ুন: Jio Happy New Year Offer: কী সুবিধা পাচ্ছেন গ্রাহকরা?

 

 

 

Advertisement

আরও পড়ুন: 2019 সালে এই পরিষেবাগুলি নিয়ে আসছে Jio

 

Moto G7 ফোনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সাথেই থাকবে LED ফ্ল্যাশ। এছাড়াও এই ফোনে থাকছে 3.5 মিমি হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট আর লাউডস্পিকার গ্রিল। ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের নীচে থাকবে কোম্পানির লোগো।

Advertisement

Moto G7 ফোনের সাথেই লঞ্চ হবে Moto G7 Play ও Moto G7 Plus। এই সব ফোনেই একই ডিজাইন থাকবে বলে জানা গিয়েছে। Moto G7 এ থাকবে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকতে পারে Snapdragon 660 চিপসেট, 4GB RAM আর 12MP সেলফি ক্যামেরা। Moto G7 এর ভিতরে থাকবে 64GB স্টোরেজ আর 3,500 mAh ব্যাটারি।


 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  2. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  3. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  4. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  5. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
  6. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  7. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  8. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  9. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  10. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.