Motorola ভারতে পেন্সিলের থেকেও পাতলা ফোনের লঞ্চ নিশ্চিত করল, ফিচার্স দেখে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 5 ডিসেম্বর 2025 18:36 IST
হাইলাইট
  • Motorola Edge 70 মাত্র 5.99 মিমি স্লিম বডির সঙ্গে আসবে
  • স্মার্টফোনটি ট্রিপল ক্যামেরা দিয়ে সজ্জিত
  • Motorola Edge 70 তিনটি রঙে পাওয়া যাবে

Motorola Edge 70 will be available in india in three colourways

Photo Credit: Motorola

Motorola Edge 70 ডিসেম্বর মাসে লঞ্চ হওয়ার যে জল্পনা ছড়িয়েছিল, তা এখন সত্যি হতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। কারণ ফোনটির জন্য বিশেষভাবে তৈরি একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। সেখানে ফোনটির থিকনেস ও কালার অপশনগুলি প্রকাশ করেছে কোম্পানি। Motorola Edge 70 এর সবথেকে বড় আকর্ষণ হল আল্ট্রা স্লিম ডিজাইন। এটি একটি পেনসিলের থেকে পাতলা। ডিভাইসটি নভেম্বর মাসের শুরুতে যুক্তরাজ্য ও ইউরোপে রিলিজ হয়েছে। গ্লোবাল মডেলের সঙ্গে মিল রেখে ফোনটির ভারতীয় সংস্করণে ট্রিপল ক্যামেরা ও 5.99 মিমি স্লিম বডি থাকবে বলে নিশ্চিত করেছে মোটোরোলা।

Motorola Edge 70 ভারতীয় মডেলের ডিজাইন ও কালার অপশন প্রকাশ হল

ফ্লিপকার্টে মোটোরোলা এজ 70 এর ব্যানার বিজ্ঞাপনে গ্রে, গ্রীন, হালকা সবুজ রঙের মডেল দেখা গিয়েছে। ফোনটির পুরুত্বকে একটি পেনসিলের সঙ্গে তুলনা করেছে সংস্থা। একটি সাধারণ কাঠের পেনসিলের নিচের অংশ যেখানে 7.00 মিমি পুরু থাকে, সেখানে নতুন ফোনটি 5.99 মিমি স্লিম। সংস্থা এখনও লঞ্চ তারিখ ঘোষণা করেনি, তবে ডিসেম্বর 15 তারিখের কাছাকাছি সময়ে সম্ভাব্য রিলিজ হতে পারে বলে জানা গিয়েছে।

ফ্লিপকার্টে প্রকাশিত ছবি অনুসারে, Motorola Edge 70 ধাতব ফ্রেমের সঙ্গে আসছে ও পিঠের বাম দিকে উপরের কোণে একটি বর্গাকার মডিউলের ভিতরে তিনটি ক্যামেরা সেটআপ আছে। ব্যাক প্যানেলের মাঝামাঝি অংশে মোটোরোলা ব্র্যান্ডিং রয়েছে। ক্যামেরায় কাটআউটগুলির উপরে ভিন্ন রঙের রিং লাগানো আছে। সংস্থা খুব শীঘ্রই লঞ্চ ডেট ও অন্যান্য তথ্য প্রকাশ করবে বলে আশা করা যায়।

জানিয়ে রাখি, Motorola Edge 70 এর দাম যুক্তরাজ্যে 700 জিবিপি (প্রায় 80,000 টাকা) রাখা হয়েছে। আর ইউরোপে 799 ইউরো থেকে দাম শুরু যা ভারতীয় মুদ্রায় প্রায় 81,000 টাকা। কিন্তু ফোনটির দাম ভারতে 35,000 টাকার কাছাকাছি থাকবে বলে দাবি করা হয়েছে।

স্পেসিফিকেশনের কথা বললে, হ্যান্ডসেটটির গ্লোবাল মডেলে 6.7 ইঞ্চি P-OLED ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, HDR10+, 4,500 নিট পিক ব্রাইটনেস, ও 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য, 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটি 12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ অপশনে গ্লোবাল মার্কেটে পাওয়া যায়।

অন্য দিকে, Motorola Edge 70 এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং 3-ইন-1 লাইট সেন্সর রয়েছে। ফোনটি Snapdragon 7 Gen 4 প্রসেসর দ্বারা চালিত। এতে 4800mAh ব্যাটারি আছে যা 68W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। মোটোরোলার এই ফোনে Android 16 প্রি-ইনস্টল করা আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Ultra-slim and lightweight
  • Excellent in-hand comfort
  • Vibrant 120Hz pOLED display
  • IP68 + IP69 durability
  • Bad
  • No case in box
  • Heats up under load
  • Cameras struggle in low light
 
KEY SPECS
Display 6.70-inch
Processor Qualcomm Snapdragon 7 Gen 4
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 512GB
Battery Capacity 4800mAh
OS Android 16
Resolution 1220x2712 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung নিয়ে এল Galaxy Buds 4 Pro, মাথা নাড়ালেই কল রিসিভ, কানের আকার বুঝে শোনাবে সাউন্ড
  2. Samsung Galaxy S26 ও Galaxy S26+ বিশ্বের প্রথম 2nm প্রসেসর ও প্রাইভেসি ডিসপ্লে ফিচারের সাথে লঞ্চ হল
  3. Samsung Galaxy S26 Ultra ঝড় তুলে DSLR-এর মতো ক্যামেরা ও সেরা ফিচার্স নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  4. YouTube প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখা ও অফলাইন ডাউনলোডের সুবিধা আনল
  5. 2,000 টাকা ছাড়ে Infinix Note Edge 5G ফোনের সেল শুরু হল, 6,500mAh ব্যাটারি, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে
  6. Samsung Galaxy S26 সিরিজ লঞ্চের আগে 23,000 টাকা দাম কমল 200MP ক্যামেরার গ্যালাক্সি ফোনের
  7. ভারতীয় কোম্পানি Ai+ সস্তায় ইয়ারবাডস ও স্মার্টওয়াচ লঞ্চ করল, দাম মাত্র 699 টাকা থেকে শুরু
  8. Vivo আনছে 12,000mAh ব্যাটারির অবিশ্বাস্য স্মার্টফোন, কবে লঞ্চ হবে
  9. WhatsApp: হোয়াটসঅ্যাপে আসছে নতুন নিয়ম, না মানলে পরিষেবা বন্ধ হয়ে যাবে
  10. Airtel বেশি ডেটা ইউজারদের জন্য নতুন প্ল্যান আনল, 84 দিন আনলিমিটেড নেট ও ভয়েস কলিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.