Moto G37 ফ্লিপকার্ট ফ্রিডম সেলে 13,999 টাকায় কেনা যাচ্ছে।
Photo Credit: Motorola
Moto G37 has a 50-megapixel primary camera
Amazon ও Flipkart-এর বিশেষ ফ্রিডম সেল ভারতে ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনি যদি ডিসকাউন্টে ভাল ফোন কেনার জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে এটাই উপযুক্ত সময়। 15,000 টাকা বাজেটের মধ্যে ভাল ফোন খুঁজে পাওয়া এখন মুশকিল। কিন্তু ফ্লিপকার্টে 13,999 টাকা খরচ করলেই 50 মেগাপিক্সেল কোয়াড পিক্সেল রিয়ার ক্যামেরা, MediaTek Dimensity 6400 প্রসেসর, এবং Dolby Atmos অডিওযুক্ত চমৎকার ফাইভ-জি ফোন পেয়ে যাবেন। চলতি বছর লঞ্চ হওয়া Moto G37 মডেলে এমনই ডিল পাওয়া যাচ্ছে। ফোনটির অফার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।
Moto G37 এখন ফ্লিপকার্টে 14,999 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে। এতে 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ আছে। আবার ফোনটি ICICI বা Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দাম 13,999 টাকায় নেমে আসবে। এছাড়াও, Flipkar Axis কার্ড ব্যবহারকারীদের 1,699 টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।
স্মার্টফোনটি প্যানটোন ক্যাপ্রি, প্যানটোন ইমপেনেট্রেবল, ও প্যানটোন নটিক্যাল ব্লু কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। আপনি নিজের পুরনো ডিভাইস এক্সচেঞ্জ করে 13,000 টাকা পর্যন্ত দাম পেতে পারেন। তবে মনে রাখবেন, এক্সচেঞ্জ ভ্যালু সম্পূর্ণরূপে আপনার পুরনো ফোনের মডেল, স্টোরেজ ভ্যারিয়েন্ট, বয়স, ও বর্তমান অবস্থার উপর নির্ভর করবে।
মোটো জি37 একটি 6.67 ইঞ্চি LCD ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 120 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HD+ রেজোলিউশন, এবং 1,050 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i কভার আছে। এতে Android 16 প্রি-ইনস্টলড থাকছে। সংস্থা একটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।
মোটোরোলার এই ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার ও ফেজ ডিটেকশন অটোফোকাস (PDAF) সহ একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে। সেলফি এবং ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল (f/2.0 অ্যাপারচার) ক্যামেরা রয়েছে। এই হ্যান্ডসেটে 5,200mAh ব্যাটারি আছে, যা 20W ফাস্ট চার্জিং এবং 6W ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে।
ডিভাইসটি ডাইমেনসিটি 6400 5G প্রসেসরে রান করে। এই চিপ LPDDR4x র্যাম ও UFS 2.2 স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রো SD কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ 1 টেরাবাইট বাড়ানোর সুবিধা মিলবে। এতে সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, মোটো সিকিওর, থিঙ্কশিল্ড ফর মোবাইল ফিচার আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Tom Clancy's Ghost Recon: Future Soldier Is Free to Claim on Ubisoft Store for a Week
Amazon Great Freedom Sale 2026: Best Deals on Refrigerators from Haier, LG, Samsung and More Brands
Samsung Galaxy S26 FE Design Revealed in Fresh Leak Ahead of Launch