লকডাউনের কারণে ফোল্ডেবল ফোন বিক্রি পিছিয়ে দিল Motorola

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 15 এপ্রিল 2020 17:25 IST
হাইলাইট
  • মার্চে ভারতে লঞ্চ হয়েছিল Motorola Razr (2019)
  • বিক্রি আরও পিছয়ে গেল
  • রয়েছে একটি 6.2 ইঞ্চি ফ্লেক্সিবেল ওলেড ডিসপ্লে

আগামী মাসে বিক্রি শুরু হবে Motorola Razr (2019)

মার্চে ভারতে লঞ্চ হয়েছিল Motorola Razr (2019)। এটাই কোম্পানির প্রথম ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন। 2 এপ্রিল ভারতে এই ফোন বিক্রি শুরু হওয়ার কথা ছিল। পরে এই ফোন বিক্রির দিন পিছিয়ে 15 এপ্রিল করেছিল কোম্পানিটি। কিন্তু লকডাউনের সময়সীমা পিছিয়ে যাওয়ার কারণে Motorola জানিয়েছে 6 মে বিক্রি শুরু হবে Motorola Razr (2019)। এই ফোনের একটি ফোল্ডেবল ওলেড ডিসপ্লের সঙ্গেই রয়েছে একটি ছোড় ডিসপ্লে। এই ডিসপ্লেতে সহজেই নোটিফিকেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাবে।

Motorola Razr (2019) এর দাম

Motorola Razr (2019) -এর দাম 1,24,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে কালো রঙে এই ফোন পাওয়া যাবে।

Motorola Razr (2019) স্পেসিফিকেশন

Motorola Razr (2019) -এ একটি 6.2 ইঞ্চি ফ্লেক্সিবেল ওলেড ডিসপ্লে ব্যবহার হয়েছে।ফোনের বাইরে থাকছে একটি 2.7 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ।

এই ফোনে রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা ব্যবহার করেই ফোনের বাইরে ছোট ডিসপ্লের মাধ্যমে সেলফি তোলা যাবে। যদিও এই ফোনের ডিসপ্লের উপরে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। ভিডিও কল করতেও এই ক্যামেরা ব্যবহার করা যাবে।

দেশবাসীকে Aarogya Setu অ্যাপ ডাউনলোড করার আহ্বান প্রধানমন্ত্রীর

Motorola Razr (2019) এ কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। রয়েছে একটি অপটিকাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে রয়েছে 2,510mAh ব্যাটারি। এই ফোনের ওজন  205 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Motorola, lockdown, coronavirus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.