Motorola Razr Fold: অনবদ্য ক্যামেরার সঙ্গে মোটোরোলার প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হল ভারতে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 14 মে 2026 13:19 IST
হাইলাইট
  • Motorola Razr Fold-এর দাম ভারতে 1,49,999 টাকা থেকে শুরু
  • ফোনের পিছনে তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে
  • এটি ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসরে রান করে

Motorola Razr Fold has a 50-megapixel triple rear camera unit

Photo Credit: Motorola

Motorola Razr Fold অবশষে ভারতে লঞ্চ হয়েছে। এটি সংস্থার প্রথম বুক স্টাইলের ফোল্ডেবল ফোন। অর্থাৎ ডিভাইসটি বইয়ের মতো মাঝখান দিয়ে খোলা এবং বন্ধ করা যায়৷ সংস্থা দাবি করেছে, Motorola Razr Fold সেরা ক্যামেরাযুক্ত ফোল্ডেবল ফোন। এই হ্যান্ডসেটে Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে।উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে Dolby Atmos সাপোর্ট, Bose-টিউনড অডিও, IP48 + IP49 ওয়াটার প্রোটেকশন রেটিং, 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, Moto AI টুলস, ইত্যাদি। মোটোরোলা ফোনটির সঙ্গে FIFA World Cup 26 কালেকশন এনেছে, যেখানে বিশ্বকাপ ফুটবল অনুপ্রাণিত ডিজাইন এবং প্রিমিয়াম ক্র্যাফ্টম্যানশিপের সংমিশ্রণ লক্ষ্য করা যায়।

Motorola Razr Fold দাম

Motorola Razr Fold-এর দাম 1,49,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 12 জিবি + 256 জিবি স্টোরেজ আছে। 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম 1,59,999 টাকা। ফিফা এডিশন (16 জিবি + 512 জিবি) কিনতে 1,69,999 টাকা খরচ হবে। তবে কোম্পানি সমস্ত মডেলে 10,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করার ফলে দাম 1,39,999 টাকায় নেমে আসবে। ফোনটি ফ্লিপকার্টে উপলব্ধ।

Motorola Razr Fold স্পেসিফিকেশন

মোটোরোলা রেজর ফোল্ড DxoMark বেঞ্চমার্কে 164 স্কোর করেছে, যা ফোল্ডেবল ফোনগুলির মধ্যে সর্বোচ্চ। ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony LYTIA 828), ডুয়াল পিক্সেল PDAF, 3x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স (Sony LYTIA 600), ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে।

ইন্টার্নাল ও কভার স্ক্রিনে যথাক্রমে 20 মেগাপিক্সেল এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। Motorola Razr Fold মডেলের বাইরে 6.6 ইঞ্চির LTPO pOLED ডিসপ্লে আছে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ও 6,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। অভ্যন্তরে 8.01 ইঞ্চির ফোল্ডেবল LTPO pOLED স্ক্রিন রয়েছে, যা ডলবি ভিশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন, HDR10+, ও 6,200 নিট পিক ব্রাইটনেস অফার করে।

মোটোরোলার নতুন ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 6,000mAh সিলিকন কার্বন ব্যাটারি, যার সাথে 50W ওয়্যারলেস এবং 5W রিভার্স ওয়্যাররলেস চার্জিং সাপোর্ট আছে। এই ফোনে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড আছে। এটি Android 23 পর্যন্ত আপগ্রেড পাবে। একইসাথে 2033 সাল পর্যন্ত সিকিউরিটি আপগ্রেড পাওয়া যাবে।

প্রসঙ্গত, Motorola Razr Fold FIFA 2026 Collection Edition-এর সবচেয়ে নজরকাড়া বিষয় হল, ফোনের মাঝখানে থাকা ফিফা ওয়ার্ল্ড কাপের লোগো। এটি প্রিমিয়াম উপকরণ দিয়ে তৈরি ও 24K গোল্ড প্লেটে ফিনিশ করা হয়েছে।
 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sleek and premium design
  • Bright AMOLED displays
  • Decent cameras
  • Decent performance
  • Clean user interface
  • Long battery life
  • Bad
  • Low-light camera performance could be better
  • Slightly bulkier than other foldables
  • IP rating could be better
 
KEY SPECS
Display (Primary) 8.10-inch
Cover Display 6.60-inch
Cover Resolution 1080x2520 pixels
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
Battery Capacity 6000mAh
OS Android 16
Resolution 2232x2484 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 120W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার Realme ফোন 8,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  2. Moto Tab 70 Pro ফোনের চেয়েও সস্তায় 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, ও চারটি JBL স্পিকার-সহ লঞ্চ হল
  3. Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে
  4. Vivo Y6a বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত
  5. Vivo X Fold 6 লঞ্চ হল 200MP Zeiss ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি-সহ, ফোনেই এবার DSLR-এর ম্যাজিক
  6. IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
  7. Xiaomi 18 Pro: শাওমির ফোনেও এবার দুটো 200MP ক্যামেরা, লঞ্চ কবে জেনে নিন
  8. Nothing Phone 4b-এর ছবি প্রকাশের 24 ঘন্টার মধ্যেই স্পেসিফিকেশন ফাঁস, ক্যামেরা-ডিসপ্লে, ব্যাটারি কেমন?
  9. Apple-এর বড় ধাক্কা, একলাফে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল ম্যাকবুক-আইপ্যাডের দাম
  10. Lava Smart 4 Plus মাত্র 9,999 টাকায় বাজারে এল, এত সস্তায় কী কী ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.