Motorola Signature ভারতে 16GB র‍্যাম, 50MP সেলফি ক্যামেরা, 7 বছর Android আপডেটের সাথে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 জানুয়ারী 2026 13:31 IST
হাইলাইট
  • Motorola Signature ফোনে চারটি 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে
  • এটি 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে
  • মোটোরোলা সিগনেচার সাত বছর Android আপডেট পাবে

Motorola Signature features up to 16GB of RAM

Photo Credit: Motorola

Motorola Signature শুক্রবার ভারতে লঞ্চ হল। এটি মোটোরোলার সম্পূর্ণ নতুন প্রিমিয়াম স্মার্টফোন। এতে ফ্ল্যাগশিপ কিলার হিসেবে পরিচিত Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। মোটোরোলার নতুন ফোন সাতটি মেজর Android OS আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি আপডেট পাবে। ফোনের সামনে ও পিছন মিলিয়ে 50 মেগাপিক্সেলের মোট চারটি ক্যামেরা আছে। Motorola Signature ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে Bose-এর সাউন্ড, IP68 + IP69 ধুলো ও জল প্রতিরোধী রেটিং, Dolby Vision-এর সাথে 8K ভিডিও রেকর্ডিং, এয়ারক্রাফ্ট-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, কপার মেশ লিকুইড মেটাল কুলিং সিস্টেম-সহ আরও অনেক কিছু।

Motorola Signature স্পেসিফিকেশন ও ফিচার্স

মোটোরোলা সিগনেচার ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony LYTIA 828), 122 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিক্যাল জুম এবং 100x হাইব্রিড জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স (Sony LYTIA 600) আছে। সেলফি ও ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

Motorola Signature ফোনের সামনে 6.8 ইঞ্চি LTPO অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট, সুপার এইচডি রেজোলিউশন (2,780 x 1,264 পিক্সেল), 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ডলবি ভিশন, 6,200 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আবার স্ক্র্যাচ থেকে রক্ষা করতে স্ক্রিনের উপর Corning Victus 2 কভার আছে।

ডিভাইসটি স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসরে রান করে। ফোনে 16 জিবি পর্যন্ত LPDDR5X র‍্যাম ও 1 টিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজ মিলবে। এতে 90W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ একটি 5,200mAh সিলিকন-কার্বন ব্যাটারি আছে। এটি 10W ওয়্যারলেস এবং 5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টল করা আছে যা Android 23 ভার্সন পর্যন্ত আপগ্রেড হবে।

Motorola Signature দাম

Motorola Signature-এর 12 জিবি র‍্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত বেস ভার্সনের দাম 59,999 টাকা রাখা হয়েছে। অন্য দিকে, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 64,999 টাকা ও 69,999 টাকা। কোম্পানি Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 5,000 টাকা ডিসকাউন্ট দেবে। ফ্লিপকার্টে জানুয়ারি 30 থেকে বিক্রি শুরু হবে। এটি মার্টিনি অলিভ এবং কার্বন কালার অপশনে কেনা যাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sleek and premium design
  • Bright AMOLED display
  • Decent cameras
  • Top-notch performance
  • Clean user interface
  • Bad
  • Overheating issue
 
KEY SPECS
Display 6.80-inch
Processor Snapdragon 8 Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB, 1TB
Battery Capacity 5200mAh
OS Android 16
Resolution 1264x2780 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Infinix Note Edge 5G ভারতে ফেব্রুয়ারি 18 লঞ্চ হচ্ছে, থাকবে JBL স্পিকার, কার্ভড ডিসপ্লে, ও 6,500mAh ব্যাটারি
  2. Apple, Samsung, Vivo-দের টেক্কা দিতে ভারতে আসছে Xiaomi-এর দুই দুর্ধর্ষ ফোন, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে
  3. WhatsApp: ভারতের বন্ধু দেশে নিষিদ্ধ হল হোয়াটসঅ্যাপ, ব্যান হচ্ছে টেলিগ্রামও
  4. 7,500 টাকারও কমে Lava Yuva Star 3 স্মার্টফোন ভারতে লঞ্চ হল, ফিচার্স দেখুন
  5. Honor X6d: অনার নতুন বাজেট ফোন বাজারে আনল, এত সস্তায় 256 জিবি স্টোরেজ কেউ দেবে না
  6. Vivo V70 সিরিজের দাম ফাঁস হল, 50MP সেলফি ক্যামেরা ও 6500mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হচ্ছে
  7. Xiaomi 18: শাওমির নতুন ফোন আসছে 200MP ক্যামেরা ও Snapdrgon 8 Elite Gen 6 চিপসেটের সাথে
  8. Realme Power: রিয়েলমি 10,000mAh ব্যাটারির আরও একটি ফোন আনছে, 16 জিবি র‍্যাম থাকবে
  9. Google Pixel 10a লঞ্চের আগে 11,000 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের
  10. BSNL এর নতুন সস্তা প্ল্যানে সম্পূর্ণ ফ্রি-তে JioHotstar, SonyLIV, ও Zee 5, ক্রিকেট, সিনেমা দেখুন বিনা খরচে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.