একলাফে 7,000 টাকা দাম কমল 50MP সেলফি ক্যামেরার Motorola স্মার্টফোনের

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 25 মার্চ 2026 11:33 IST
হাইলাইট
  • Motorola Signature চারটি 50MP ক্যামেরা নিয়ে জানুয়ারিতে লঞ্চ হয়েছে
  • ফোনটির দাম একলাফে 7,000 টাকার বেশি কমেছে
  • এই ফোনে ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8 Gen 5 প্রসেসর আছে

Motorola Signature features a 50-megapixel selfie camera

Photo Credit: Motorola

Motorola Signature প্রিমিয়াম ফিচার্সের সাথে গত জানুয়ারিতে ভারতে এসেছিল। লঞ্চের তিন মাসের মধ্যে ফোনটির দাম একলাফে 7,000 টাকার বেশি সস্তা হয়েছে। মোটোরোলা সরাসরি দাম কমানোর পাশাপাশি, 1,500 টাকা ব্যাংক ডিসকাউন্ট দিচ্ছে। ফলে এই স্মার্টফোনে সাশ্রয়ের অঙ্ক 8,500 টাকায় পৌঁছে যেতে পারে। এটি ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8 Gen 5 প্রসেসর দ্বারা চালিত। Motorola Signature মডেলের ব্যাক ও ফ্রন্টের চারটি ক্যামেরাই 50 মেগাপিক্সেলের। সংস্থা সাত মেজর Android আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। চলুন ফোনটির দাম ও অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Motorola Signature দাম ও সেল অফার

জানুয়ারিতে লঞ্চ হওয়ার সময় Motorola Signature মডেলের বেস 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 59,999 টাকা রাখা হয়েছিল। ফোনটি বর্তমানে অ্যামাজনে 52,911 টাকায় লিস্টেড আছে। অর্থাৎ সরাসরি 7,088 টাকা দাম কমেছে। ব্যাঙ্ক অফারে নির্বাচিত ক্রেডিট কার্ডে অতিরিক্ত 1,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। হ্যান্ডসেটটি মার্টিনি অলিভ ও কার্বন কালার অপশনে উপলব্ধ।

Motorola Signature স্পেসিফিকেশন ও ফিচার্স

মোটোরোলা সিগনেচার 6.8 ইঞ্চি LTPO অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,780 x 1,264 পিক্সেল), 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ডলবি ভিশন, HDR10+, ও 6,200 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্ক্র্যাচ থেকে রক্ষা করতে স্ক্রিনের উপর Corning Victus 2 কভার দিয়েছে কোম্পানি।

এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা আছে। সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিক্যাল জুম এবং 100x হাইব্রিড জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

Motorola Signature ফোনে 90W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 5,200mAh সিলিকন কার্বন ব্যাটারি আছে। এটি 10W ওয়্যারলেস এবং 5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টল করা আছে, যা Android 23 ভার্সন পর্যন্ত আপগ্রেড হবে। 

এছাড়াও, মোটোরোলা সিগনেচার স্মার্টফোনে IP68 + IP69 স্টরের ধুলো ও জল প্রতিরোধী রেটিং, Dolby Vision-এর সাথে 8K ভিডিও রেকর্ডিং, কপার মেশ লিকুইড মেটাল কুলিং সিস্টেম, এয়ারক্রাফ্ট-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sleek and premium design
  • Bright AMOLED display
  • Decent cameras
  • Top-notch performance
  • Clean user interface
  • Bad
  • Overheating issue
 
KEY SPECS
Display 6.80-inch
Processor Snapdragon 8 Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB, 1TB
Battery Capacity 5200mAh
OS Android 16
Resolution 1264x2780 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 11,499 টাকায় Realme 5G ফোনের সেল শুরু, 7,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, কুলিং সিস্টেম রয়েছে
  2. একলাফে 7,000 টাকা দাম কমল 50MP সেলফি ক্যামেরার Motorola স্মার্টফোনের
  3. Redmi Note 16 সিরিজের বড় তথ্য ফাঁস, 10,000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা থাকতে পারে
  4. OnePlus 15T ঝড় তুলে লঞ্চ হল, ছোট ফোনে এমন পারফরম্যান্স-ফিচার্স বিশ্বাস হবে না
  5. সোশ্যাল মিডিয়ায় চালু হতে পারে KYC, ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে কি লাগবে আধার?
  6. Redmi Note 15 SE 5G দুর্ধর্ষ লুকস নিয়ে এপ্রিলে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 108MP ক্যামেরা
  7. OnePlus Nord 6 এপ্রিল 7 ভারতে আসছে, 9,000mAh ব্যাটারি সহ ধামাকাদার ফিচার্স
  8. 2,000 টাকা ছাড়ে Vivo T5x 5G-এর সেল শুরু, সস্তায় 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা
  9. Samsung Galaxy A57 ও Galaxy A37 ফোনের দাম লঞ্চের দু'দিন আগেই ফাঁস হল
  10. Airtel-এর এই প্ল্যানে প্রতিদিন 4GB ডেটা, আনলিমিটেড কলিং, দাম Jio, Vi-এর চেয়ে কম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.