তিনটি নতুন ফোন লঞ্চ করল Nokia

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 মে 2018 14:20 IST
হাইলাইট
  • লঞ্চ হল Nokia 2.1, Nokia 3.1 আর Nokia 5.1
  • ভারতে Nokia 2.1 এর দাম 6,999 টাকা
  • Nokia 3.1 আর Nokia 5.1 ফোনদুটি Android One প্রযেক্টের সাথে যুক্ত

নতুন Nokia 2 (2018) এ চলবে লেটেস্ট Android Oreo (Go Edition)

লঞ্চ হল Nokia 2.1, Nokia 3.1 আর Nokia 5.1। মঙ্গলবার রাশিয়ার মস্কোতে এক ইভেন্টে এই তিনটি ফোন লঞ্চ করেছে Nokia।  লঞ্চ হওয়া নতুন ফোন তিনটি যথাক্রমে গত বছর লঞ্চ হওয়া Nokia 2, Nokia 3 আর Nokia 5 এর আপডেটে ভেরিয়েন্ট। এর মধ্যে Nokia 3.1 আর Nokia 5.1 এ থাকবে নতুন 18:9 ডিসপ্লে প্যানেল। যদিও Nokia 2.1 এ ব্যাবহার হয়েছে  একটি 16:9 ডিসপ্লে। নতুন Nokia 3 (2018) আর Nokia 5 (2018) ফোনদুটি Google এর Android One প্রযেক্টের সাথে যুক্ত। আর নতুন Nokia 2 (2018) এ চলবে লেটেস্ট Android Oreo (Go Edition)।

কত দাম? কোথায় পাবেন?

ভারতে Nokia 2.1 এর দাম 6,999 টাকা। নীল/তামাটে, নীল/রুপালি, গ্রে/রুপালি এই তিনটু দুয়াল মেটালিক কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন Nokia 2.1। আগামী জুলাই মাসে বিক্রি শুরু হবে এই ফোন।
 
ভারতের বাজারে 2GB RAM ভেরিয়েন্টের Nokia 3.1 এর দাম হবে 9,498 টাকা।এছাড়াও 3GB RAM ভেরিয়েন্টেও পাওয়া যাবে ফোনটি। নীল/তামাটে, নীল/ক্রোম, সাদা/ আয়রন এই তিনটি ডুয়াল মেটালিক কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন Nokia 3.1। জুন মাস থেকেই বিক্রি শুরু হবে এই ফোন।
 
আর পরিশেষে 2GB RAM ভেরিয়েন্টের Nokia 5.1 এর ভারতে দাম হবে 12,499 টাকা। এই ফোনেও পাওয়া যাবে একটি 3GB RAM ভেরিয়েন্ট। জুলাই মাসে বিক্রি শুরু হবে নতুন Nokia 5.1।

Advertisement

Nokia 2.1, Nokia 3.1, Nokia 5.1 স্পেসিফিকেশান

Nokia 2.1 এ থাকবে Android Oreo (Go Edition)। এই ফোনে থাকবে একটি 5.5 ইঞ্চি ডিওপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Sanpdragon 425 চিপসেট এর সাথেই থাকবে 1GB RAM আর 4000 mAh ব্যাটারি। কোম্পানি দাবি করেছে এই ফোনে দুই দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে।
 Nokia 2.1 এ রয়েছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 8GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।
 
Nokia 3.1 চলবে লেটেস্ট Android Oreo 8.1 অপারেটিং সিস্টেমে। এই ফোনে থাকবে 5.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে অক্টাকোর MediaTek MT6750 চিপসেট আর 2GB/3GB RAM।
 
Nokia 3.1 এ রয়েছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 2990 mAh ব্যাটারি থাকবে Nokia 3.1 এ।  16GB/32GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।
 
Nokia 5.1 চলবে লেটেস্ট Android Oreo 8.1 অপারেটিং সিস্টেমে। এই ফোনে থাকবে 5.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে অক্টাকোর MediaTek MT6755S চিপসেট আর 2GB/3GB RAM।
 
Nokia 5.1 এ রয়েছে 16 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 3000 mAh ব্যাটারি থাকবে Nokia 5.1 এ। 16GB/32GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, HMD Global, Android Oreo Go Edition
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.