লঞ্চের এক মাসের মধ্যেই ভারতে দাম কমলো Nokia 6.1 ফোনের

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 অগাস্ট 2018 13:36 IST
হাইলাইট
  • ভারতে Nokia 6.1 ফোনের দাম 1500 টাকা কমানো হয়েছ
  • 3GB RAM ভেরিয়েন্টের দাম হল 15,499 টাকা
  • 21 অগাস্ট লঞ্চ হবে নতুন Nokia 6.1 Plus

21 অগাস্ট লঞ্চ হবে নতুন Nokia 6.1 Plus, তার আগেই ভারতে Nokia 6.1 ফোনের দাম 1,500 টাকা কমালো HDM Global

 

21 অগাস্ট লঞ্চ হবে নতুন Nokia 6.1 Plus। আর এই ফোন লঞ্চের কয়েকদিন আগেই ভারতে Nokia 6.1 ফোনের দাম কমালো HMD Global। ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে Nokia 6.1 ফোন লঞ্চ করা হয়েছিল। কিন্তু এর আগেই জানুয়ারি মাসে চিনে Nokia 6.1 লঞ্চ করেছিল HMD Global। এবার ভারতে এই ফোনের দাম 1500 টাকা কমানো হয়েছ। চিনে কয়েক মাস আগে Nokia X6 ফোনটি লঞ্চ করা হয়েছিল। ভারতে এই ফোন Nokia 6.1 Plus নামে লঞ্চ করতে চলেছে  Nokia।

শুরুতে 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে  Nokia 6.1 ফোন লঞ্চ হয়েছিল। লঞ্চের সময় ভারতে এই ফোনের দাম ছিল 16,999 টাকা। পরে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের  Nokia 6.1 ভারতে লঞ্চ করে HMD Global। লঞ্চের সময় এই ভেরিয়েন্টের দাম ছিল 18,999 টাকা। দাম কমার পরে 3GB RAM ভেরিয়েন্টের দাম হল 15,499 টাকা আর 4GB RAM ভেরিয়েন্টের  Nokia 6.1 ফোনের দাম হল 17,499 টাকা। কোম্পানির ওয়েবসাইটে ইতিমধ্যেই ফোনের নতুন এই দাম প্রকাশিত হয়েছে।

হংকং এ কয়েক সপ্তাহ আগে 2288 হংকং ডলার (প্রায় 20,000 টাকা) দামে প্রথম Nokia 6.1 Plus ফোন লঞ্চ করা হয়েছিল। সেই দেশে Android One প্রোগ্রামের অধীনে Nokia 6.1 Plus ফোন লঞ্চ করে HMD Global। আগে চিনেও প্রায় একই দামে Nokia X6 ফোন লঞ্চ করেছিল HMD Global।

 

Nokia 6.1 Plus স্পেসিফিকেশান

ডুয়াল সিম Nokia 6.1 Plus এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। এছাড়াও নোকিয়ার নতুন এই ফোনে থাকবে 5.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে আছে Snapdragon 636 প্রসেসার সাথে আছে 4/6GB RAM।

Advertisement

Nokia 6.1 Plus এ আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারী সেন্সারটি 16MP আর রয়েছে 5MP সেকেন্ডারি সেন্সার। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়ার। এছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে HDR সাপোর্ট। ফোনের সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও Nokia 6.1 Plus এ রয়েছে ফেস আনলক ফিচার।

 

Nokia 6.1 Plus এর ব্যাটারির ক্ষমতা 3060mAh। Quick Charge 3.0 টেকনলজির মাধ্যমে খুব জলদি চার্জ হয়ে যাবে এই ফোন। এছাড়াও Nokia 6.1 Plus এ রয়েছে হেডফোন জ্যাক আর USB Type-C পোর্ট। 

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great performance
  • Stellar build quality
  • Android One and no software bloat
  • Good battery life
  • Bad
  • Poor low-light camera performance
  • Iffy fingerprint sensor
 
KEY SPECS
Display 5.50-inch
Processor Qualcomm Snapdragon 630
Front Camera 8-megapixel
Rear Camera 16-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3000mAh
OS Android 8.0
Resolution 1080x1920 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Android One and no software bloat
  • Sleek and compact
  • Vibrant display
  • Great performance
  • Bad
  • Low-light camera performance could be better
  • Fast charger not bundled
 
KEY SPECS
Display 5.80-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3060mAh
OS Android 8.1
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A57 ও Galaxy A37 ফোনের দাম লঞ্চের দু'দিন আগেই ফাঁস হল
  2. Airtel-এর এই প্ল্যানে প্রতিদিন 4GB ডেটা, আনলিমিটেড কলিং, দাম Jio, Vi-এর চেয়ে কম
  3. Samsung Galaxy S25 FE এখন সস্তা, 10,000 টাকার বেশি ছাড়ে প্রিমিয়াম ফোন
  4. Realme 16 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোন আনছে রিয়েলমি, প্রকাশ হল টিজার
  5. Vivo V70 FE ফোনের প্রথম টিজার ভারতে প্রকাশ হল, সস্তায় 200MP OIS ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হচ্ছে
  6. 3,000 টাকা ছাড়ে শুরু হল Poco X8 Pro সিরিজের বিক্রি, 9,000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে
  7. OnePlus Ace 6 Ultra এপ্রিলে 165Hz ডিসপ্লে ও ফ্ল্যাগশিপ Dimensity 9500 চিপসেটের সাথে লঞ্চ হবে
  8. WhatsApp: মেসেজ দেখলেই ডিলিট হবে চ্যাট, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার জানেন?
  9. Jio-এর সবচেয়ে সস্তা এক বছরের প্ল্যান, 900 জিবির বেশি ডেটা সহ আনলিমিটেড কলিং ও ফ্রি জিওহটস্টার
  10. Vodafone Idea ও BSNL বাঁধছে জোট, Airtel ও Jio-এর মোকাবিলায় প্রস্তুতি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.