ভারতে এই ফোনের দাম 1500 টাকা কমানো হয়েছ। চিনে কয়েক মাস আগে Nokia X6 ফোনটি লঞ্চ করা হয়েছিল। ভারতে এই ফোন Nokia 6.1 Plus নামে লঞ্চ করতে চলেছে Nokia।
21 অগাস্ট লঞ্চ হবে নতুন Nokia 6.1 Plus, তার আগেই ভারতে Nokia 6.1 ফোনের দাম 1,500 টাকা কমালো HDM Global
21 অগাস্ট লঞ্চ হবে নতুন Nokia 6.1 Plus। আর এই ফোন লঞ্চের কয়েকদিন আগেই ভারতে Nokia 6.1 ফোনের দাম কমালো HMD Global। ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে Nokia 6.1 ফোন লঞ্চ করা হয়েছিল। কিন্তু এর আগেই জানুয়ারি মাসে চিনে Nokia 6.1 লঞ্চ করেছিল HMD Global। এবার ভারতে এই ফোনের দাম 1500 টাকা কমানো হয়েছ। চিনে কয়েক মাস আগে Nokia X6 ফোনটি লঞ্চ করা হয়েছিল। ভারতে এই ফোন Nokia 6.1 Plus নামে লঞ্চ করতে চলেছে Nokia।
শুরুতে 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Nokia 6.1 ফোন লঞ্চ হয়েছিল। লঞ্চের সময় ভারতে এই ফোনের দাম ছিল 16,999 টাকা। পরে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Nokia 6.1 ভারতে লঞ্চ করে HMD Global। লঞ্চের সময় এই ভেরিয়েন্টের দাম ছিল 18,999 টাকা। দাম কমার পরে 3GB RAM ভেরিয়েন্টের দাম হল 15,499 টাকা আর 4GB RAM ভেরিয়েন্টের Nokia 6.1 ফোনের দাম হল 17,499 টাকা। কোম্পানির ওয়েবসাইটে ইতিমধ্যেই ফোনের নতুন এই দাম প্রকাশিত হয়েছে।
হংকং এ কয়েক সপ্তাহ আগে 2288 হংকং ডলার (প্রায় 20,000 টাকা) দামে প্রথম Nokia 6.1 Plus ফোন লঞ্চ করা হয়েছিল। সেই দেশে Android One প্রোগ্রামের অধীনে Nokia 6.1 Plus ফোন লঞ্চ করে HMD Global। আগে চিনেও প্রায় একই দামে Nokia X6 ফোন লঞ্চ করেছিল HMD Global।
Nokia 6.1 Plus স্পেসিফিকেশান
ডুয়াল সিম Nokia 6.1 Plus এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। এছাড়াও নোকিয়ার নতুন এই ফোনে থাকবে 5.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে আছে Snapdragon 636 প্রসেসার সাথে আছে 4/6GB RAM।
Nokia 6.1 Plus এ আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারী সেন্সারটি 16MP আর রয়েছে 5MP সেকেন্ডারি সেন্সার। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়ার। এছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে HDR সাপোর্ট। ফোনের সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও Nokia 6.1 Plus এ রয়েছে ফেস আনলক ফিচার।
Nokia 6.1 Plus এর ব্যাটারির ক্ষমতা 3060mAh। Quick Charge 3.0 টেকনলজির মাধ্যমে খুব জলদি চার্জ হয়ে যাবে এই ফোন। এছাড়াও Nokia 6.1 Plus এ রয়েছে হেডফোন জ্যাক আর USB Type-C পোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
OnePlus Nord CE 6
Starts from ₹27,999
Vivo X300 FE
Starts from ₹79,999
Vivo Y31 5G
Starts from ₹21,179
HP 303D Laser Single Function Monochrome Printer
Starts from ₹13,999
HP MFP 323DNW Laser Multi Function Monochrome Printer
Starts from ₹21,999
HP 303DW Laser Single Function Wireless Monochrome Printer
Starts from ₹15,999