আগস্ট মাসে Nokia ফোনে চলে আসবে Android P আপডেট

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 জুলাই 2018 16:43 IST
হাইলাইট
  • আগস্ট মাসেই নোকিয়ার সব ফোনে Android P আপডেট চলে আসবে
  • নোকিয়ার এক গ্রাহক কাস্টোমার কেয়ারের এক ইমেলের স্ক্রিনশট পোস্ট করেছেন
  • সেই ইমেলে লেখা আছে “আগস্ট মাসে সব Nokia ফোনে Android P আপডেট পৌঁছে যাবে।”

Nokia 7 Plus with Android P

2017 সালে HMD Global এর হাত ধরে Android স্মার্টফোনের বাজারে প্রবেশ করেছিল Nokia। তখন থেকেই নিজেদের স্মার্টফোনে লেটেস্ট Android ভার্সান চালান্নোর সুনাম অর্জন করেছে ফিনল্যান্ডের কোম্পানিটি। এই বছরের শুরুতে Nokia 2, Nokia 3 ও Nokia 5 লঞ্চের আগে কোম্পানির লঞ্চ হওয়া সব ফোনে Android P আপডেটের প্রতিশ্রুতি দিয়েছিল Nokia। এক খবরে জানা গিয়েছে আগস্ট মাসেই নোকিয়ার সব ফোনে Android P আপডেট চলে আসবে। যদিও এই বিষয়ে কোম্পানির তরফ থেকে কোন মন্তব্য করা হয়নি।

নোকিয়ার এক গ্রাহক কাস্টোমার কেয়ারের এক ইমেলের স্ক্রিনশট পোস্ট করেছেন। সেই ইমেলে লেখা আছে “আগস্ট মাসে সব Nokia ফোনে Android P আপডেট পৌঁছে যাবে।” এক রিপোর্টে এই স্পিনশট পোস্ট করে এই খবর জানানো হয়েছে। যদিও এই ইমেলে ঠিক কবে Nokia ফোনে Android P আপডেট আসবে তা জানানো হয়নি।

আগেই একাধিকবার HMD Global জানিয়েছে Nokia-র সব ফোনেই Android P আপডেট পৌঁছে যাবে। Android আপডেটের দিক থেকে বাজারে বাকি কোম্পানিদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে Nokia। I/O 201 ইভেন্টে Nokia 7 Plus ফোনে Android P ডেভেলপার প্রিভিউ ২ আপডেটের কথা ঘোষনা করা হয়েছিল। Nokia –র মার্কেটিং ম্যানেজার নিল, ব্রডলি জানিয়েছেন কোম্পানির সবথেকে কম দামের ফোন Nokia 1 থেকে সবথেকে দামী Nokia 8 Sirocco সব ফোনেই Android P আপডেট পৌঁছে যাবে।যদিও কবে এই আপডেট আসবে সেই বিষয়ে Nokia-র তরফ থেকে কোন মন্তব্য করা হয়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  2. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  3. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  4. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  5. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  6. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  7. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  8. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  9. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  10. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.