OnePlus 15T বিশাল 7,000mAh ব্যাটারি, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ বাজার কাঁপাতে আসছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 31 অক্টোবর 2025 18:41 IST
হাইলাইট
  • OnePlus 15T আগামী বছরের প্রথমার্ধে লঞ্চ হতে পারে
  • এটি ভারতে OnePlus 15s নামে আসতে পারে
  • ফোনটিতে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকতে পারে

OnePlus 13T (Pictured) Launched in China in April 2025

Photo Credit: OnePlus

OnePlus 15 ও OnePlus Ace 6 কয়েকদিন আগেই ফ্ল্যাগশিপ ফিচার্সের সাথে চীনে লঞ্চ হয়েছে। দুই ফোনে বিশাল ব্যাটারি এবং হাই-পারফরম্যান্স প্রসেসর রয়েছে৷ তবে এখানেই না থেমে বছরের অন্তিম সময়ে আরও একটি বড় চমক আনবে কোম্পানি, যার নাম OnePlus Turbo৷ এতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 8,000mAh ব্যাটারি ও Snapdragon 8 Gen 5 প্রসেসর থাকবে বলে জানা গেছে৷ আর 2026 সালের প্রথমার্ধে ব্র্যান্ডের প্রথম মেজর ফোন হিসেবে OnePlus 15T লঞ্চ হবে৷ এই মডেলে 7,000mAh ব্যাটারি থাকবে বলে দাবি করা হয়েছে৷ অর্থাৎ একবার চার্জ দিলে সারা দিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন৷

OnePlus 15T ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকতে পারে

বিগত কয়েক সপ্তাহ ধরে ওয়ানপ্লাস 15টি সম্পর্কিত বিভিন্ন তথ্য সামনে আসছে৷ আজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে ফোনের আরও কয়েকটি স্পেসিফিকেশন জানা গেছে৷ এটি স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে চলবে, যা আলট্রা প্রিমিয়াম ওয়ানপ্লাস 15 মডেলেও রয়েছে৷ ডিভাইসটি কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে আসবে৷ অর্থাৎ, এক হাতে ধরে ব্যবহার করতে সুবিধা হবে৷ 

OnePlus 15T-এর সামনে 6.31 ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে পাওয়া যেতে পারে, যা 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে৷ স্ক্রিনের চারপাশে সমান মাপের বেজেল থাকবে৷ সিকিউরিটির জন্য, আসন্ন ডিভাইসটিতে 3D ইন-স্ক্রিন আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে৷ জল ও ধুলো থেকে রক্ষা করতে ফোনটিতে IP68 সার্টিফায়েড ফ্রেম থাকবে৷ এছাড়াও, ফোনের ব্যাটারি ক্যাপাসিটি প্রায় 7,000mAh হওয়ার দিকেই ইঙ্গিত করা হচ্ছে৷ 

OnePlus 15T চীনে 2026 সালের প্রথমার্ধে (জানুয়ারি থেকে জুন) লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে৷ এটি ভারতে কিছুটা আলাদা স্পেসিফিকেশনের সঙ্গে OnePlus 15s নামে আসতে পারে৷ হ্যান্ডসেটটিতে আলট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার হতে পারে, যা পূর্বসূরি মডেলে নেই৷ আশা করা যায়, ফোনটির ব্যাপারে শীঘ্রই আরও তথ্য পাওয়া যাবে৷ 

প্রসঙ্গত, ওয়ানপ্লাস একটি গেমিং ফোন আনছে। নতুন মডেলটির মার্কেটিং নাম OnePlus Turbo হতে পারে। ফোনটির টেস্টিং ভারতের মাটিতে হচ্ছে ও আগামী দুই মাসের মধ্যে লঞ্চ হতে পারে। এতে 165 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সহ 6.7 ইঞ্চি ওলেড ডিসপ্লে মিলবে। এটি Qualcomm-এর আসন্ন Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করতে পারে। ফোনের সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।

Advertisement

OnePlus Turbo একজোড়া রিয়ার ক্যামেরা সেন্সরের সঙ্গে আসবে বলে জানা গেছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা মিলবে। ডিভাইসটির অন্যান্য ফিচার্সের মধ্যে স্টেরিও স্পিকার, গ্লেসিয়ার কুলিং সিস্টেম, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, এবং NFC থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.