Oneplus 15s

Oneplus 15s - ख़बरें

  • OnePlus 16: ওয়ানপ্লাসের প্রথম 200MP ক্যামেরা ফোন শীঘ্রই ভারতে আসতে পারে
    ওয়ানপ্লাস ভারতে শীঘ্রই একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এটি চলতি মাসে চীনে মুক্তি পাওয়া OnePlus 16 হতে পারে। পূর্বসূরি OnePlus 15 দেশের বাজারে এসেছিল গত বছর নভেম্বরে। ভারত ও আন্তর্জাতিক বাজারে লঞ্চ হতে চলা OnePlus 16-এর তিনটি ভ্যারিয়েন্ট CPH2901, CPH2903, ও CPH2905 মডেল নম্বরের সঙ্গে পরীক্ষা করা হচ্ছে। ফোনটির দাম চীনে লঞ্চ হওয়া OnePlus 16-এর তুলনায় বেশি হতে পারে। ভারতে আসতে চলা OnePlus 16 মডেলের স্পেসিফিকেশন চীনে উপলব্ধ সংস্করণের মতোই হবে বলে আশা করা হচ্ছে।
  • Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
    Amazon Great Indian Festival সেল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। যারা কম দামে ফোন কিনতে চান, তারা বছরের এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন। এই প্রতিবেদনে 20,000 টাকার নিচে এমন কিছু ফোনের খোঁজ রইল, যেগুলো সেলে সস্তায় মিলবে। 7,000mAh ব্যাটারির OnePlus N6 Lite পাওয়া যাচ্ছে 15,999 টাকায়। Redmi A7 Pro 5G ফোনের বেস 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ ভার্সন 14,497 টাকায় বিক্রি হচ্ছে।
  • Amazon Great Freedom সেলে 8,000 টাকা সস্তায় মিলবে OnePlus-এর ট্রিপল 50MP ক্যামেরার ফোন
    অ্যামাজনের টিজার অনুসারে, OnePlus 15-এর 12 জিবি + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সেলের সময় 81,999 টাকায় কেনা সম্ভব হবে। টিজারে বলা হয়েছে, ফোনের এমআরপি হল 89,999 টাকা। অর্থাৎ, 8,000 টাকা সাশ্রয় করা যাবে। তবে এই অফারের মধ্যে ব্যাঙ্ক ডিসকাউন্ট অর্ন্তভুক্ত থাকছে। OnePlus 15 গত বছর নভেম্বরে 72,999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে মেমোরি কম্পোনেন্টের দাম বাড়ার ফলে বিগত কয়েক মাসে একাধিকবার মূল্যবৃদ্ধি হয়েছে।
  • কোন কোন OnePlus ফোনে Android 17 ভিত্তিক ColorOS আপডেট মিলবে? ফাঁস হল লিস্ট
    Android 17 অপারেটিং সিস্টেম ভিত্তিক ColorOS 17 আপডেট পেতে পারে, এমন কয়েকটি সম্ভাব্য OnePlus ফোনের লিস্ট ফাঁস হয়েছে। OnePlus 11, OnePlus Open, OnePlus 12, OnePlus 12R, OnePlus 13, OnePlus 13R, OnePlus 13s, OnePlus 15, এবং OnePlus 15R নতুন ColorOS 17 আপডেট পাবে। কোম্পানির মিড-রেঞ্জ ফোনগুলির মধ্যে Nord 4, Nord 5, Nord CE 5, Nord 6, OnePlus Nord CE 6, ও Nord CE 6 Lite নতুন Android 17 ভিত্তিক ColorOS 17 আপডেট পাবে।
  • Amazon Prime Day 2026: স্মার্টফোনে লোভনীয় অফার, রেকর্ড ছাড়ে শুরু বছরের সবচেয়ে বড় সেল
    Amazon Prime Day 2026 আজ মধ্যরাত থেকে সব গ্রাহকদের জন্য লাইভ হয়েছে। স্মার্টফোনের মূল্যবৃদ্ধির সময়েও মোটা ডিসকাউন্টে নতুন মডেল কেনার সুযোগ দিচ্ছে অ্যামাজন। আগামী জুলাই 6 পর্যন্ত চলবে প্রাইম সেল। বাজেট 25,000 টাকার মধ্যে থাকলে, Samsung Galaxy M47 5G সেরা অপশন। এটি 22,999 টাকায় বিক্রি হচ্ছে। Samsung Galaxy S25 Ultra বর্তমানে 84,999 টাকায় বিক্রি হচ্ছে। ছাড় প্রায় 44,000 টাকা। অ্যামাজন প্রাইম ডে 2026 সেলে OnePlus 13 বিক্রি হচ্ছে 49,999 টাকায় (12 জিবি + 256 জিবি), যা আজ পর্যন্ত ফোনটির সর্বনিম্ন দাম।
  • Amazon Prime Day সেলে OnePlus-এর ধামাকা অফার, সর্বনিম্ন দামে মিলবে ফোন, ট্যাব, হেডফোন
    Amazon Prime Day সেলে OnePlus 13 কেনা যাবে 49,999 টাকায় (12 জিবি + 256 জিবি), যা এখনও পর্যন্ত সর্বনিম্ন দাম। 2024 সালে লঞ্চের সময় ফোনটির মূল্য ছিল 69,999 টাকা। OnePlus 15R বিক্রি হবে 48,999 টাকায়। ফোনটি সরাসরি 3,000 টাকা ছাড় এবং অতিরিক্ত 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পেয়েছে। OnePlus Pad 4 মিলবে 55,999 টাকায়। এর সঙ্গে 5,499 টাকা দামের OnePlus Stylo Pro বিনামূল্যে পাওয়া যাবে। অডিও প্রোডাক্টের মধ্যে নতুন লঞ্চ করা OnePlus Nord Buds 4 বিক্রি হবে 3,099 টাকায়।
  • OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
    ওয়ানপ্লাস কমিউনিটি সেলে OnePlus 13-এর উপর অবিশ্বাস্য ডিল মিলছে। লঞ্চের সময় দাম 69,999 টাকা ছিল। কিন্তু দাম একলাফে 12,000 টাকা কমে 57,999 টাকায় নেমে এসেছে। এছাড়াও, 5,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট থাকার কারণে 52,999 টাকায় কেনা সম্ভব হবে। কোম্পানি বিভিন্ন প্রোডাক্টে ছয় মাস পর্যন্ত নো-কস্ট EMI অফার করছে।
  • OnePlus 16 স্মুথ 185Hz স্ক্রিন, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে
    OnePlus 16 একটি বিশেষ AI বাটনের সঙ্গে আসবে। কোম্পানি ডিসপ্লের মসৃণতা, ফটোগ্রাফি পারফরম্যান্স আপগ্রেড, ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফিচার্সের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে দাবি করা হয়েছে। ফোনটি 185Hz ডিসপ্লের সঙ্গে পরীক্ষা করে দেখা হচ্ছে। এতে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে, যার সঙ্গে 3x অপটিক্যাল জুম সাপোর্ট মিলবে।
  • OnePlus 15T: মার্চে নতুন ফোন আনছে ওয়ানপ্লাস, থাকবে 100W ফাস্ট চার্জিং ও 50MP পেরিস্কোপ ক্যামেরা
    OnePlus 15T-এর পিছনে আয়তকার ক্যামেরা মডিউল রয়েছে, যা iPhone 17 Pro সিরিজের কথা মনে করাবে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল (Sony LYT 700) মেইন ক্যামেরা ও 3.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স থাকতে পারে। ফোনটি OnePlus 13s-এর উত্তরসূরী হিসেবে এ দেশে OnePlus 15s নামে লঞ্চ হতে পারে।
  • ফেব্রুয়ারি 24 ভারতে লঞ্চের আগেই ফাঁস iQOO 15R-এর দাম, এবার কম বাজেটে ফ্ল্যাগশিপ ফোন?
    iQOO 15R মডেলের বেস 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশন 45,999 টাকায় ভারতে রিলিজ হতে পারে। এটি OnePlus 15R-এর পর দেশের দ্বিতীয় ফোন যা ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসরে চলবে। কোম্পানি দাবি করছে যে, হ্যান্ডসেটের কুলিং সিস্টেম 10 মিনিটের মধ্যে অভ্যন্তরীণ তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানোর ক্ষমতা রাখে।
  • Amazon-এর গ্রেট রিপাবলিক ডে সেলে মিড-রেঞ্জ থেকে ফ্ল্যাগশিপে বাম্পার ছাড়, 7,500 টাকার কমে মিলবে ফোন
    অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে Redmi A4 5G-এর দাম 10,999 টাকা থেকে 8,299 টাকায় নেমে আসবে। Samsung Galaxy M07 বিক্রি হবে 7,499 টাকায়, যেখানে সাধারণ দাম 9,999 টাকা। Realme Narzo 80 Lite 5G মডেলটি 8,999 টাকার পরিবর্তে 7,899 টাকায় বিক্রি হবে। এছাড়াও, সেল অফারে Samsung Galaxy M06 এবং Lava Bold N1 5G যথাক্রমে 9,249 টাকা ও 7,249 টাকায় কেনা যাবে।
  • OnePlus 16: অবশেষে 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনতে পারে ওয়ানপ্লাস
    OnePlus 16 আসন্ন Oppo Find N6 মডেলের ফ্ল্যাগশিপ স্তরের ইমেজিং হার্ডওয়্যার ব্যবহার করতে পারে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরা এবং টেলিফটো লেন্স অর্ন্তভুক্ত আছে। সেই তথ্যের ভিত্তিতে দাবি করা হচ্ছে, OnePlus 16-এর একটি ক্যামেরায় 200 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হবে।
  • OnePlus Turbo: ওয়ানপ্লাসের 9000mAh ব্যাটারির ফোনের ছবি ফাঁস, ফিচার্সে চমক
    OnePlus Turbo সিরিজ একটি নতুন গেমিং স্মার্টফোন লাইনআপ, যা হাই-পারফরম্যান্সের উপর গুরুত্ব দিয়ে বাজারে আসছে। ফাঁস হওয়া ছবি অনুসারে ডিজাইনের দিক থেকে OnePlus Turbo-এর সঙ্গে OnePlus 15 ও OnePlus 15R-এর কিছুটা মিল রয়েছে। ফোনের পিছনে স্কোয়ার আকৃতির ক্যামেরা মডিউলের ভিতরে দু'টি সেন্সর ও একটি LED ফ্ল্যাশ বর্তমান।
  • OnePlus-এর ইতিহাসে সবথেকে শক্তিশালী ব্যাটারি-যুক্ত ফোন আসছে ভারতে, পাওয়ার শুনলে চমকে যাবেন
    OnePlus 15R বিশাল 7,400mAh ব্যাটারির সঙ্গে ভারতে আসছে। সংস্থা দাবি করছে, এটি চার বছর ব্যবহারের পরেও কমপক্ষে 80 শতাংশ ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে। ব্যাটারিতে সিলিকন ন্যানোস্ট্যাক প্রযুক্তি ব্যবহার হয়েছে, যেখানে সিলিকনের পরিমাণ 15 শতাংশ।
  • iQOO 15 vs OnePlus: 2025 সালের সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন কে? কার ফিচার্স বেশি, জানলে অবাক হবেন
    iQOO 15 ও OnePlus 15 এর মধ্যে পারফরম্যান্সে তফাৎ তৈরি করছে সেকেন্ডারি চিপসেট। iQOO 15 দীর্ঘক্ষণ টানা গেমিং-এর দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এর ফলে ফোনটি Q3 গেমিং চিপের সঙ্গে এসেছে। অন্য দিকে, OnePlus 15 একটি বিস্তৃত সিস্টেম-লেভেল অপ্টিমাইজেশনের সঙ্গে এসেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »