OnePlus 7 থেকে বাদ যেতে চলেছে 'ডিসপ্লে নচ'?

বিজ্ঞাপন
Gaurav Shukla, আপডেট: 14 জানুয়ারী 2019 13:24 IST
হাইলাইট
  • চিনে OnePlus 7 ফোনের ছবি সামনে এসেছে
  • OnePlus 7 ফোনে ডিসপ্লে নচ সম্পূর্ণ বাদ দেওয়ার পরিকল্পনা করছে OnePlus
  • 2019 সালের প্রথমার্ধে কোম্পানির প্রথম 5G স্মার্টফোন লঞ্চ করবে OnePlus

OnePLus এর পরবর্তী ফ্ল্যাগশিপ OnePlus 7

ইতিমধ্যেই বাজারে সুপারহিট OnePlus এর লেটেস্ট ফ্ল্যাগশিপ OnePlus 6T। এই ফোনে রয়েছে ওয়াটার ড্রপ স্টাই নচ। সম্প্রতি চিনে OnePlus 7 ফোনের ছবি সামনে এসেছে। ছবিতে OnePlus 7 ফোনের ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি। এই ফোনের স্লাইডিং ডিজাইনের মধ্যে থাকতে পারে ফ্রন্ট ক্যামেরা। 2019সালের প্রথমার্ধে বাজারে আসবে OnePlus 7।

 

 আরও পড়ুন: OnePlus 6T McLaren Edition রিভিউ

 

OnePlus 6T ফোনের ডিসপ্লে নচ খুবই ছোট। পরবর্তী ভার্সান OnePlus 7 ফোনে ডিসপ্লে নচ সম্পূর্ণ বাদ দেওয়ার পরিকল্পনা করছে OnePlus। ইতিমধ্যেই Oppo Find X আর Mi Mix 3 ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছে। Oppo Find X ফোনে মোটরে চলে স্লাইডার থাকলেও Mi Mix 3 ফোনে ম্যানুয়াল স্লাইডিং দেখা গিয়েছিল। স্লাইডারের ভিতরে ফ্রন্ট ক্যামেরা থাকার কারনে এই ফোন দুটির ডিসপ্লের উপরে কোন নচ ছিল না। তাই দুটি ফোনের ডিসপ্লের চারপাশে পাতলা বেজেল দেখা গিয়েছিল।

 

আরও পড়ুন: এটাই বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন, দেখুন ভিডিও

ছবি সৌজন্যে: CoolAPK/ SlashLeaks

Advertisement

 

আরও পড়ুন: এই ওয়েবসাইটগুলি ব্লক করে দিয়েছে Jio

 

2019 সালের প্রথমার্ধে কোম্পানির প্রথম 5G স্মার্টফোন লঞ্চ করবে OnePlus। সম্প্রতি এক সাক্ষাৎকারে OnePlus সিইও পিট লাউ জানিয়েছেন 2019 সালের মে মাসে প্রথম 5G ফোন আনছে কোম্পানি। তবে OnePlus 7 একটি আলাদা এই ফোন। 5G ফোনের দাম কোম্পানির অন্যান্য ফোনের থেকে 200-300 মার্কিন ডলার বেশি হবে বলেও জানিয়েছিলেন লাউ। OnePlus এর পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনে থাকবে লেটেস্ট Snapdragon 855 চিপসেট।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus 7, OnePlus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
  2. Vivo T5 Pro: ভিভোর প্রথম 9,020mAh ব্যাটারির ফোনের দাম কত হবে, কবে আসবে ভারতে, জানা গেল অবশেষে
  3. 6,300mAh ব্যাটারি সহ Redmi 15A 5G সস্তায় ভারতে লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবে
  4. আইফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! কবে লঞ্চ করবে Apple, কী বলছে রিপোর্ট
  5. iQOO Z11 লঞ্চ হল 9,020mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও 165Hz গেমিং স্ক্রিনের সাথে
  6. Oppo K15 Pro সিরিজ পয়লা এপ্রিল লঞ্চ হচ্ছে, ফোনের ভিতরে থাকবে আস্ত ফ্যান ও 8,000mAh ব্যাটারি
  7. 200MP ক্যামেরার সাথে Vivo V70 FE আগামী সপ্তাহে ভারতে আসছে, অন্ধকারে জ্বলে উঠবে ফোন!
  8. Realme 16 5G এপ্রিলের এই তারিখ লঞ্চ হচ্ছে ভারতে, 50MP সেলফি ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার্স
  9. Vivo T5 Pro শীঘ্রই 9,020mAh ব্যাটারি ও ধামাকাদার ফিচার্সের সাথে ভারতে লঞ্চ হবে
  10. 26,000 টাকা ছাড়ে Samsung-এর দুর্ধর্ষ ক্যামেরা ফোন, অফার শেষ হওয়ার আগে কিনুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.