লঞ্চের পরেই সুপারহিট OnePlus 7 Pro, জানিয়ে দিল Amazon

Amazon জানিয়েছে গত সাত দিনে 45,000 টাকার বেশি দামের স্মার্টফোন সেগমেন্টে সবথেকে বেশি বিক্রি হয়েছে OnePlus 7 Pro। তবে ঠিক কতগুলি OnePlus 7 Pro বিক্রি হয়েছে জানা যায়নি।

লঞ্চের পরেই সুপারহিট OnePlus 7 Pro, জানিয়ে দিল Amazon

OnePlus 7 Pro এর দাম শুরু হচ্ছে 48,999 টাকা থেকে

হাইলাইট
  • 17 মে ভারতে বিক্রি শুরু হয়েছিল OnePlus 7 Pro
  • এই মুহুর্তে ভারতে সবথেকে জনপ্রিয় ‘আলটা প্রিমিয়াম’ স্মার্টফোন এটি
  • 28 মে নতুন রঙে পাওয়া যাবে OnePlus 7 Pro
বিজ্ঞাপন

সাত দিন আগে বিক্রি শুরু হয়েছে OnePlus 7 Pro। এবার ‘আল্ট্রা প্রিমিয়াম' স্মার্টফোন সেগমেন্ট সেরা স্মার্টফোনের তকমা ছিনিয়ে নিল এই ফোন। Amazon জানিয়েছে এই মুহুর্তে ভারতে সবথেকে জনপ্রিয় ‘আলটা প্রিমিয়াম' স্মার্টফোন OnePlus 7 Pro। 17 মে ভারতে বিক্রি শুরু হয়েছিল এই ফোন। আপাতত 6GB+128GB আর 8GB+256GB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে OnePlus 7 Pro। 28 মে নেবুলা ব্লু রঙে ও নতুন 12GB RAM+256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন। জুন মাসে বিক্রি শুরু হবে আলমন্ড কালার ভেরিয়েন্ট।

Amazon জানিয়েছে গত সাত দিনে 45,000 টাকার বেশি দামের স্মার্টফোন সেগমেন্টে সবথেকে বেশি বিক্রি হয়েছে OnePlus 7 Pro। তবে ঠিক কতগুলি OnePlus 7 Pro বিক্রি হয়েছে জানা যায়নি। Amazon ছাড়াও OnePlus.in OnePlus অফলাইন স্টোর, রিলায়েন্স শিজিটাল ও মাইজিও স্টোর ও ক্রোমা আউটলেট থেকে পাওয়া যাচ্ছে OnePlus 7 Pro।

OnePlus 7 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির OxygenOS স্কিন। OnePlus 7 Pro ফোনে থাকবে একটি 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকবে 90Hz রিফ্রেশ রেট। OnePlus 7 Pro এর ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।

OnePlus 7 Pro তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল Sony IMX586  প্রাইমারি সেন্সার। থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারের সাথে থাকবে 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ক্যামেরায় 117 ডিগ্রি ভিউ পাওয়া যাবে। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

OnePlus 7 Pro তে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। এই চার্জার ব্যবহার করে মাত্র 20 মিনিটে 45 শতাংশ চার্জ হবে OnePlus 7 Pro।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium build
  • Vivid and immersive display
  • Powerful stereo speakers
  • Snappy UI and app performance
  • Useful secondary cameras
  • Good battery life
  • Bad
  • Heavy
  • Inconsistent AF in macros
  • 4K videos have oversaturated colours
  • Mediocre low-light video performance
  • No wireless charging
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 16-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 1440x3120 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra-এর সেল শুরু, 10,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরা ফোন
  2. WhatsApp আনছে দুর্দান্ত ফিচার, ভিড়েও শোনা যাবে পরিষ্কার কথা, হেডফোন লাগবে না
  3. OnePlus 15T লঞ্চ হচ্ছে আগামী সপ্তাহে, ছোট ফোনে এত ফিচার্স ও পারফরম্যান্স দেখলে চমকে যাবেন
  4. ভিভোর সবচেয়ে সস্তা 200MP ক্যামেরার ফোন Vivo V70 FE শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস হল
  5. Oppo A6s 5G: ওপ্পো 20 হাজার টাকার কমে নতুন ফোন বাজারে আনল, ফিচার দেখে নিন
  6. Instagram: ইনস্টাগ্রামে এক ক্লিকে পাল্টে যাবে নিজের ভয়েস, চলে এল মজাদার AI Voice Effects ফিচার
  7. Oppo Find N6 চমকে দিয়ে হাফ ডজন ক্যামেরার সাথে লঞ্চ হল, কাঁপাবে বাজার
  8. Poco X8 Pro ও X8 Pro Max লঞ্চ হল ভারতে, অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জ রয়েছে
  9. 7,000mAh ব্যাটারি সহ Oppo K14 5G লঞ্চ হল ভারতে, IP69 রেটিং ও 50MP AI ক্যামেরা রয়েছে
  10. ভিডিও থেমে যাচ্ছে, অ্যাপ খুলতে দেরি? মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর 5 কৌশল জেনে রাখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »