মনস্টার 7,800mAh ব্যাটারি ও চাম্পিয়ন প্রসেসর সহ দুর্ধর্ষ OnePlus ফোন সোমবার লঞ্চ হচ্ছে

কোম্পানি অফিসিয়াল লঞ্চের তিন দিন আগে OnePlus Ace 6 মডেলটির প্রসেসর এবং ক্যামেরা সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে।

মনস্টার 7,800mAh ব্যাটারি ও চাম্পিয়ন প্রসেসর সহ দুর্ধর্ষ OnePlus ফোন সোমবার লঞ্চ হচ্ছে

Photo Credit: OnePlus

OnePlus Ace 6 is equipped with a 7,800mah battery

হাইলাইট
  • OnePlus Ace 6 গ্লোবাল মার্কেটে OnePlus 15R নামে লঞ্চ হতে পারে
  • এটি একটি হাই-পারফরম্যান্স ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে
  • ফোনটি 165 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে অফার করবে
বিজ্ঞাপন

OnePlus Ace 6 আগামী সোমবার (অক্টোবর 27) চীনে লঞ্চ হচ্ছে। আবার ফোনটির গ্লোবাল ভার্সন OnePlus 15R নামে রিলিজ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। দেশ অনুযায়ী মার্কেটিং নাম আলাদা হলেও, স্পেসিফিকেশন এবং ফিচার্স একই থাকতে পারে। আসন্ন হ্যান্ডসেটটির হাইলাইট হবে পারফরম্যান্স এবং ব্যাটারি ব্যাকআপ। কোম্পানি অফিসিয়াল লঞ্চের তিন দিন আগে OnePlus Ace 6 মডেলটির প্রসেসর এবং ক্যামেরা সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে। জানিয়ে রাখি, এই ফোনে 7,800mAh ক্ষমতার বিশাল ব্যাটারি থাকবে। ওয়ানপ্লাস আজ পর্যন্ত যতগুলো স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে, এটি তাদের মধ্যে সবচেয়ে বড়।

OnePlus Ace 6 প্রসেসর ও ক্যামেরা 

OnePlus Ace 6 ফোনটিতে Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার হবে, যা কোয়ালকমের গত বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর ছিল। এটি হাই-পারফরম্যান্সের উপরেই বেশি ফোকাস করবে। সেই কারণে ফটোগ্রাফি ডিপার্টমেন্টে বেশি চমক থাকবে না। এর রিয়ার প্যানেলে একজোড়া ক্যামেরা সেন্সর মিলবে। প্রাইমারি ক্যামেরাটি হবে 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারি ক্যামেরায় একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হতে পারে।

OnePlus Ace 6 অন্যান্য ফিচার্স

ওয়ানপ্লাস এস 6 একটি ফ্ল্যাট ওলেড ডিসপ্লের সঙ্গে আসবে, যা 165 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন, 1.5K রেজোলিউশন, আই প্রোটেকশন, ও 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করবে। ফোনটিতে ভেরিয়েবল রিফ্রেশ রেট প্রযুক্তি থাকবে। অর্থাৎ ডিসপ্লের রিফ্রেশ রেট 165 হার্টজ, 144 হার্টজ, 120 হার্টজ, 90 হার্টজ, ও 60 হার্টজের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে।

ওয়ানপ্লাসের আসন্ন ফোন 7,800mAh ব্যাটারির সঙ্গে আসবে, যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে না। এই ফিচারটি OnePlus 15-এর জন্য এক্সক্লুসিভ বলে অনুমান করা হচ্ছে। সিকিউরিটির জন্য, আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

এছাড়াও, স্মার্টফোনটির চাইনিজ এডিশন Android 16 নির্ভর ColorOS 16 কাস্টম সফটওয়্যারে চলবে। চীনের বাইরে যে ভার্সন বিক্রি হবে, সেখানে OxygenOS 16 প্রি-ইনস্টলড থাকবে। OnePlus Ace 6 মডেলে মেটাল মিড-ফ্রেম, এক্স-অ্যাক্সিস লিনিয়ার ভাইব্রেশন মোটর, এনএফসি, ইনফ্রারেড (IR) ব্লাস্টার, গ্লেসিয়ার কুলিং সিস্টেম, ও IP66 + IP68 + IP69 + IP69K জল এবং ধুলো এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং পাওয়া যাবে।

অন্য দিকে, OnePlus 15 চলবে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে। এতেও 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে। ফোনের গেমিং পারফরম্যান্স উন্নত করার জন্য, একটি ডেডিকেটেড ডিসপ্লে চিপ মিলবে। এতে ট্রিপল 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে বলে অনুমান করা হচ্ছে — OIS বা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর, ও 3.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  2. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  3. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  4. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  5. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  6. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  7. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  8. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  9. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  10. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »