OnePlus ভারতে ব্যবসা বন্ধ করতে চলেছে, আর কি মিলবে না সংস্থার ফোন?

OnePlus ভারতের বাজারের ক্ষেত্রে 2027 সালের মধ্যে সরে যাওয়ার প্ল্যান করছে ও শুধুমাত্র চীনে সক্রিয় থাকবে বলে জানা গিয়েছে।

OnePlus ভারতে ব্যবসা বন্ধ করতে চলেছে, আর কি মিলবে না সংস্থার ফোন?

Photo Credit: Unsplash/ TechieTech Tech

OnePlus may exit India in 2027

হাইলাইট
  • OnePlus চীনের বাইরে সমস্ত মার্কেটে ব্যবসা গোটাচ্ছে
  • সংস্থা 2027 সালের মধ্যে ভারতের বাজার ছাড়তে পারে
  • OnePlus চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইউরোপে কার্যক্রম বন্ধ করতে পারে
বিজ্ঞাপন

এক সময় "ফ্ল্যাগশিপ কিলার" ব্র্যান্ড হিসেবে পরিচিত OnePlus এবার ভারতেও ব্যবসা গোটাতে চলেছে। খুব সম্প্রতি জানা গিয়েছিল, চাইনিজ সংস্থাটি চলতি সপ্তাহে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মার্কেটকে বিদায় জানাতে পারে। নতুন রিপোর্ট বলছে, OnePlus ধাপে ধাপে চীনের বাইরে থাকা সমস্ত মার্কেটে ব্যবসায় তালা ঝোলানোর পরিকল্পনা করছে। আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপে সংস্থার কার্যক্রম বন্ধের প্রক্রিয়া শুরু হতে পারে। OnePlus ভারতের বাজারের ক্ষেত্রে 2027 সালের মধ্যে সরে যাওয়ার প্ল্যান করছে। Oppo-এর মালিকানাধীন ব্র্যান্ডটি শুধুমাত্র চীনে সক্রিয় থাকবে বলে দাবি করা হয়েছে।

OnePlus আগামী বছর ভারতে ছাড়ছে

ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, ওয়ানপ্লাস আগামী বছরের কোনও এক সময়ে ভারতে ব্যবসা বন্ধ করবে। তবে চীনে তাদের ব্যবসা চালু থাকবে। আরও জানানো হয়েছে, রিয়েলমি চীনের বাজার থেকে সরে এসে নর্ডিক দেশগুলোর বাজারে বেশি গুরুত্ব দেবে। এই পদক্ষেপের কারণে ভারতে ব্র্যান্ডের ব্যবসায় কোনও পরিবর্তন আসছে না।

আর্ন্তজাতিক বাজারে Oppo-এর ব্যবসায় মন্দা OnePlus বন্ধ করার মূল কারণ হতে পারে। এই সিদ্ধান্তের পিছনে যুক্তরাষ্ট্র, ইউরোপ, ও ভারতে ব্যবসার মন্থর বৃদ্ধি, DRAM ও অন্যান্য মেমোরি চিপের মূল্যবৃদ্ধি, Apple-কে ঘিরে চলা আইনি বিরোধ, এবং আমেরিকায় ভূরাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সমস্ত কারণে ওপ্পো বৈশ্বিক বাজারে স্মার্টফোন ব্যবসার কৌশল নতুন করে সাজাতে বাধ্য হয়েছে। আর সেই পুর্নগঠনে সবচেয়ে বেশি প্রভাবিত হতে চলেছে ওয়ানপ্লাস। সংস্থাটি শুরুতে খুব সহজ একটি কৌশলের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিল। তারা প্রথম দিকে ফ্ল্যাগশিপ মানের পারফরম্যান্স, ফিচার্স, ও পরিষ্কার সফটওয়্যার-সহ স্মার্টফোন বাজারে আনত।

Apple ও Samsung-এর তুলনায় ফোনগুলির দাম হত অনেক কম। সেই কারণে বাজারে আসার প্রথম কয়েক বছরে Android স্মার্টফোনের বাজারে নিজের অবস্থান মজবুত করতে পেরেছিল তারা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আধিপত্য ও প্রভাব কমে গিয়েছে।

তবে ওয়ানপ্লাস আগামী বছর ভারতের বাজার থেকে প্রস্থান করলেও সংস্থার বর্তমান স্মার্টফোন ইউজারদের অহেতুক চিন্তার কারণ নেই। শোনা যাচ্ছে, নিজেদের OxygenOS বন্ধ করে Oppo-এর ColorOS কাস্টম স্কিনে চলে যেতে পারে তারা। তাই বাজারে থাকা OnePlus ফোন ও সামনে লঞ্চ হতে চলা মডেলগুলি Oppo-এর মাধ্যমে সফটওয়্যার আপডেট পাবে বলে আশা করা হচ্ছে। Oppo-এর সার্ভিস সেন্টার থেকেই গ্রাহকরা যাবতীয় পরিষেবা পাবে।

প্রসঙ্গত, 2014 সালের ডিসেম্বরে OnePlus One লঞ্চের মাধ্যমে ভারতে পথ চলা শুরু করেছিল কোম্পানি। তখন ফোনটির দাম 21,999 টাকা রাখা হয়েছিল। এতে 5.5 ইঞ্চি LCD ডিসপ্লে, Snapdragon 801 প্রসেসর, 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 3,100mAh ব্যাটারি আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  2. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  3. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  4. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  5. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  6. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
  7. Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার
  8. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  9. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  10. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »