কলকাতা সহ তিনটি শহরে নতুন রিটেল স্টোর শুরু করবে OnePlus

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 জুলাই 2018 16:41 IST

ভারতে কোম্পানির দ্বিতীয় প্রধান কার্যালয় শুরু করার সাথেই এই দেশে তিনটি নতুন রিটেল স্টর চালু করল OnePlus। সোমবার কোম্পানি জানিয়ছে কলকাতা, মুম্বাই ও বেঙ্গালুরুতে তিনটি নতুন রিটেল স্টর খোলা হবে। 28 জুলাই থেকে এই রিটেল স্টোরগুলি চালু হবে। এর সাথেই এক বিবৃতিতে কোম্পানি জানিয়ছে ভারতে কাস্টোমাস সাপোর্টে উন্নতি ঘটাতে একাধিক পরিকল্পনা নিচ্ছে OnePlus। এই বছরে ভারতে দশটি অফলাইন স্টোর ও একট গবেষণাকেন্দ্র শুরু করেছে চিনের এই কোম্পানি। এর সাথেই এই দেশে OnePlus এর দ্বিতীয় প্রধান কার্যালয় চালু করার কথা জানা গিয়েছে।

গত বছর বেঙ্গালুরুতে কোম্পানির প্রথম OnePlus এক্সপেরিয়েন্স স্টোর শুরু হয়েছিল। কলকাতাইয় সাউথ সিটি মলে OnePlus এর নতুন রিটেল স্টোর শুরু হবে। 28 জুলাই সকাল 11 টায় এই দোকান চালু হবে। এছাড়াও বেঙ্গালুরুর জয়নগর আর মুম্বাইয়ে সিউডস গ্র্যান্ড সেন্ট্রাল মলে নতুন দুটি রিটেল স্টোর চালু করেছে OnePlus।

Advertisement

এর সাথেই কোম্পানি গ্রাহকদের এই রিটেল স্টোর শুরু হওয়ার আগে রেজিস্টার করার আহ্বান জানিয়েছেন। এই রেজিস্ট্রেরশানের পরে নতুন এই তিন রিটেল স্টর থেকে কিছু কিনলে গ্রাহকরা বিনামূল্যে OnePlus 6 Marvel Avengers Iron Man কেস, OnePlus ব্র্যান্ডেড টি-শার্ট, ব্যাক ট স্কুল প্যাকেজ আর OnePlus 5/5T অ্যাকসেসারিজ পেয়ে যাবেন।

“স্টোর শুরু করার পর থেকে OnePlusএর অনলাইন ও অফলাইন বিক্রিতে দারুন গতি এসেছে। OnePlus এক্সপেরিয়েন্স স্টোরে OnePlus 5  ও OnePlus 6 এর বিক্রিতে 91 শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। ” এই স্টোর লঞ্চের ঘোষনা করতে গিয়ে এক বিবৃতিতে এই কথা জানিয়েছে OnePlus।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus, India
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.