Oppo A7 Pro Max শক্তিশালী 10,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, ও 50MP ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে বাজারে আসতে পারে।
Photo Credit: Oppo
Oppo A6 Pro 4G (pictured) was launched in September 2025
Oppo A7 Pro Max শক্তিশালী 10,000mAh ব্যাটারির সঙ্গে বাজারে আসতে পারে। এটি Oppo A সিরিজ তথা কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি-সহ ফোন হতে চলেছে বলে খবর সামনে এসেছে। Oppo A6 সিরিজের অধীনে এখনও পর্যন্ত 15টি মডেল বিশ্বের বিভিন্ন মার্কেটে রিলিজ হয়েছে। সংস্থা এখনও কিছু ঘোষণা না করলেও, উত্তরসূরী Oppo A7 Pro Max সম্পর্কে একাধিক তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ডিভাইসটি 8,47 মিমি পুরু হবে বলে দাবি করা হয়েছে। এর ওজন 226 গ্রামের কাছাকাছি থাকবে। হ্যান্ডসেটের সামনে OLED ডিসপ্লে দেওয়া হবে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে, Oppo A7 Pro Max-এর মুখ্য আকর্ষণ হবে 10,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এটি সিঙ্গেল সেল ব্যবহার করতে পারে। ব্যাটারিতে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ফোনটি Snapdragon 4 Gen 5 5G প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে।
ওপ্পো এ7 প্রো ম্যাক্স একটি 6.78 ইঞ্চি ওলেড ডিসপ্লে পেতে পারে, যা 1.5K রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য, ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। এতে 50 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল সেন্সর পাওয়া যাবে।
Oppo A7 Pro Max-এর সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। স্মার্টফোনটির সম্পর্কে আপাতত এই তথ্যগুলি প্রকাশ হয়েছে। কোয়ালকম মে মাসে 4 ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন 4 জেন 5 চিপসেট উন্মোচন করেছিল। Oppo সর্বপ্রথম অক্টা-কোর চিপটি ব্যবহার করতে পারে।
উল্লেখ্য, পূর্বসূরী Oppo A6 সিরিজের লেটেস্ট মডেল হল A6c, যা মে মাসে ভারতে এসেছিল। লঞ্চের সময় দাম 13,999 টাকা থেকে শুরু হয়েছিল। বেস মডেলে 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ রয়েছে। এই ফোনে 7,000mAh ব্যাটারি ও Unisoc T7250 প্রসেসর দিয়েছে কোম্পানি।ফোনের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 120Hz আল্ট্রা ব্রাইট ডিসপ্লে, IP64 রেটিং, রিভার্স ওয়্যার্ড চার্জিং, 3.5 মিমি হেডফোন জ্যাক, ইত্যাদি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Find X10 Series Leak Reveals Chipset, Display Details; Find X10 Pro Max Tipped to Get Dimensity 9600 Pro
Samsung Galaxy Z Fold 8, Z Fold 8 Ultra, Z Flip 8, Galaxy Watch 9 Prices Leak Ahead of Galaxy Unpacked