নতুন বছরের আগে ধামাকা অফার, দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন 19,000 টাকা সস্তায় মিলছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 ডিসেম্বর 2025 20:46 IST
হাইলাইট
  • Oppo Find X8 Pro এখন 19,000 টাকা সস্তায় কেনা যাচ্ছে
  • স্মার্টফোনটির পিছনে চারটি 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে
  • উত্তরসূরী Oppo Find X9 Pro নভেম্বরে ভারতে লঞ্চ হয়েছে

Oppo Find X8 Pro features an all 50-megapixel quad rear camera setup

Photo Credit: Oppo

Oppo Find X9 সিরিজ ভারতে নভেম্বরে লঞ্চ হয়েছে। নতুন লাইনআপের অধীনে Find X9 ও Find X9 Pro বাজারে এসেছে। নেক্সট-জেনারেশন মডেলের আগমন ঘটায় এখন পূর্বসূরী Find X8 Pro মডেলটি লোভনীয় ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। আপনি ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত করে ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি প্রায় 19,000 টাকা সস্তায় কিনতে পারবেন। এই ফোনের পিছনে 50 মেগাপিক্সেল রেজোলিউশনের চারটি ফ্ল্যাগশিপ ক্যামেরা রয়েছে। Oppo ফটোগ্রাফি সিস্টেমটি সুইডিশ ক্যামেরা নির্মাতা Hasselblad-এর সহযোগিতায় তৈরি করেছে। ফোনেই
DSLR স্টাইলে ছবি তুলতে চাইলে উইশলিস্টে রাখতে পারেন এটি। চলুন ফোনটির অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Oppo Find X8 Pro ডিসকাউন্ট অফার

Oppo Find X8 Pro ভারতে গত বছর নভেম্বরে লঞ্চ হয়েছিল। স্মার্টফোনটির দাম 99,999 টাকা (16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ) রেখেছিল কোম্পানি। কিন্তু ডিভাইসটি এখন ফ্লিপকার্টে 84,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 15,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়াও, ফ্লিপকার্ট অ্যাক্সিস অথবা ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে পুরো দাম মেটালে 4,000 টাকা ক্যাশব্যাক মিলবে।

ফ্লিপকার্টে সমস্ত অফার মিলিয়ে প্রায় 19,000 টাকা সাশ্রয়ের সুযোগ পাচ্ছে ক্রেতারা। Oppo Find X8 Pro-এর পার্ল হোয়াইট কালার অপশনে অফারটি প্রযোজ্য। এটি স্পেস ব্ল্যাক রঙের বিকল্পেও উপলব্ধ। তবে ডিভাইসটির কালো রঙের মডেল এখনও 99,999 টাকার লঞ্চ প্রাইসে বিক্রি হচ্ছে।

Oppo Find X8 Pro স্পেসিফিকেশন ও ফিচার্স

ওপ্পো ফাইন্ড এক্স8 প্রো-এর মুখ্য আকর্ষণ হ্যাসেলব্ল্যাড টিউনড ক্যামেরা। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, f/2.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং f/2.0 অ্যাপারচার-যুক্ত একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও f/4.3 অ্যাপারচার সহ আরেকটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত।

সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ফোনটির সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট,  1,264 x 2,780 পিক্সেল রেজোলিউশন, HDR10+, ডলবি ভিশন, 1 বিলিয়ন কালার, ও 4,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইসে 5,910mAh ব্যাটারি আছে যা 80W ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির সঙ্গে এসেছে।

Oppo Find X8 Pro ফোনটিতে 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Dimensity 9400 প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটে পাঁচটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 20 পর্যন্ত) প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stylish IP68 & IP69 rated design
  • Vibrant display
  • Buttery smooth software experience
  • Impressive video recording capabilities
  • Bad
  • Quick Button needs refinement
  • Plenty of bloatware and preinstalled apps
  • Poor ultrawide camera performance
 
KEY SPECS
Display 6.78-inch
Processor MediaTek Dimensity 9400
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 5910mAh
OS Android 15
Resolution 1264x2780 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
  2. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
  3. 2 বছর ওয়ারেন্টি ও 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে দুর্ধর্ষ ক্যামেরার Vivo X200T ফোনের সেল শুরু হল
  4. 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
  5. iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
  6. Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা
  7. ভিভো বাজারে আনছে দুই নতুন বাজেট স্মার্টফোন Vivo Y21 5G ও Vivo Y11d
  8. 125W ফাস্ট চার্জিং ও 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola স্মার্টফোনে প্রায় 12,000 টাকা ডিসকাউন্ট
  9. বাজেট ফোন Oppo A6i 5G ও Oppo A6v 5G লঞ্চ হল, 7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে রয়েছে
  10. Oppo K14x 5G ভ্যালেন্টাইনস ডে'র আগে ভারতে আসছে, বিশাল ব্যাটারি ও সুন্দর ক্যামেরার সাথে এই দিন লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.