Oppo K14 Plus 5G সেপ্টেম্বর 29 ভারতে লঞ্চ হতে চলেছে।
Photo Credit: Oppo
Oppo K14 Plus 5G will carry a dual rear camera setup
সেপ্টেম্বর 29 ভারতে আসতে চলেছে Oppo K14 Plus 5G। বুধবারই ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেছিল কোম্পানি। ফ্লিপকার্টের একটি মাইক্রোসাইট থেকে এই স্মার্টফোনের একাধিক স্পেসিফিকেশন, ফিচার্স, এবং ডিজাইন সামনে এসেছিল। এবার আপকামিং ফোনটির দাম প্রকাশ হয়েছে। এটি Oppo K14 সিরিজের সবচেয়ে দামি মডেল হবে। তার জন্য অবশ্য ফোনটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS প্রযুক্তিসম্পন্ন রিয়ার ক্যামেরা, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও শক্তিশালী 8,000mAh ব্যাটারির মতো ফিচার্স যুক্ত করেছে ওপ্পো। এছাড়াও, 4K ভিডিও রেকর্ড করার সুবিধা, IP69K রেটিং, ও ডুয়াল স্টেরিও স্পিকার পাওয়া যাবে।
Oppo K14 Plus 5G মডেলের জন্য ফ্লিপকার্টে তৈরি বিশেষ মাইক্রোসাইটটি আপডেট করে সম্ভাব্য দামের আভাস দিয়েছে কোম্পানি। ভারতে ফোনটির দাম হবে 45,000 টাকার মধ্যে, যা সিরিজের অন্য তিন ফোনের তুলনায় অনেকটাই বেশি। তবে Oppo দাবি করছে যে, এটি ওই দামের রেঞ্জে দেশের সবচেয়ে স্মুথ ফোন হতে চলেছে।
ডিভাইসটি 8 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 256 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। ফোনের র্যাম ভার্চুয়ালি 16 জিবি বাড়ানো যাবে। ফ্লিপকার্ট থেকে আগেই জানা গিয়েছে, Oppo K14 Plus 5G ডুয়াল ব্যাক ক্যামেরা ইউনিট দিয়ে সজ্জিত থাকবে। এত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর পাওয়া যাবে।
সেলফি ও ভিডিও চ্যাটের জন্য এই ফোনের সামনে Sony IMX480 সেন্সরযুক্ত 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। এতে 6.77 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যা 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, ও 3,600 নিট পিক ব্রাইটনেস সমর্থন কররে। Oppo বায়োমেট্রিক সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রেখেছে।
ওপ্পো কে14 প্লাস 5G-এর 8,000mAh মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি 45W ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে। এটি একবার সম্পূর্ণ চার্জ করলে 15.3 ঘন্টা ইনস্টাগ্রাম স্ক্রলিং, 30.33 ঘন্টা হোয়াটঅ্যাপে কথা বলা, এবং 12.4 ঘন্টা BGMI খেলার ব্যাকআপ পাওয়া যাবে। পারফরম্যান্সের কথা বললে, ফোনটি MediaTek Dimensity 7360 Max প্রসেসর ব্যবহার করেছে। চিপসেটটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 1 মিলিয়ন+স্কোর করেছে।
প্রসঙ্গত, বর্তমানে ভারতে Oppo K14 সিরিজের তিনটি ফোন পাওয়া যাচ্ছে — Oppo K14 5G, Oppo K14x 5G, এবং Oppo K14 Lite (4G)। ফোনগুলির দাম যথাক্রমে 25,999, 18,999, ও 16,999 টাকা থেকে শুরু।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999