কবে থেকে বিক্রি শুরু হবে লিমিটেড এডিশান সিলিভার Realme 1?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 জুন 2018 15:34 IST
হাইলাইট
  • 18 জুন থেকে Realme 1 সিলভার ভেরিয়েন্টের বিক্রি শুরু হবে
  • শুধুমাত্র 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে সিলভার এডিশান পাওয়া যাবে
  • শুধুমাত্র Amazon থেকেই ভারতে এই ফোনটি কেনা যাবে।

Realme 1 price in India is Rs. 10,990 for the Silver limited edition model

আগামি সপ্তাহে ভারতে লঞ্চ হবে একটি Realme 1 মুনলাইট সিলভার কালার ভেরিয়েন্ট। ভারতের যুব সম্প্রদায়ের কথা মাথায় রেখে নতুন এই ফোন লঞ্চ করেছিল চিনের স্মার্টফোন কোম্পানি Oppo। 2018 সালের মে মাসে এই ফোন লঞ্চ করা হয়েছিল। আপাতত ডায়মন্ড ব্ল্যাক ও সোলার সিলভার কালার ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাচ্ছে। তবে নতুন এই মুনলাইট সিলভার কালার ভেরিয়েন্ট বাজারে আনার কথা আগেই জানিয়েছিল চিনের এই কোম্পানি।
 
Realme 1 লঞ্চের ঠিক এক মাসের মাথায় লঞ্চ হবে নতুন এই সিলভার ভেরিয়েন্ট। আগামী 18 জুন থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। 3GB/ 4GB/ 6GB RAM ও 32GB/ 64GB/ 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া গেলেও শুধুমাত্র 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে নতুন এই সিলভার এডিশান পাওয়া যাবে। মুনলাইট সিলভার এডিশান Realme 1 এর দাম 10,990 টাকা। শুধুমাত্র Amazon থেকেই ভারতে এই ফোনটি কেনা যাবে।
 

Realme 1 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Realme 1 এ থাকছে Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.0। ফোনের উপরে থাকবে একটি 6 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এই ফোনে রয়েছে বিশাল 84.75% স্ক্রিন টু বডি রেশিও। ফোনের ভিতরে থাকবে অক্টা-কোর MediaTek Helio P60 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB/128GB ইন্টারনাল স্টোরেজ। আর থাকছে 4G VoLTE সাপোর্ট।
Realme 1 এর পিছনে থাকবে একটি 13MP ক্যামেরা। এর সাথেই থাকবে LED ফ্ল্যাশ। ফোনের সামনে আছে একটি 8MP ক্যামেরা। এই ক্যামেরাতে থাকবে OPPO র নিজস্ব AI Beauty 2.0 ফিচার। এই ফিচারের মাধ্যমে মুখের 296 টি পয়েন্টে ফেসিয়াল রিকগনিশান করা সম্ভব। আর এই ফিচার ব্যাবহার করেই ফেসিয়াল আনলক ফিচার যোগ হয়েছে Realme 1এ। কোম্পানির দাবি মাত্র 0.1 সেকেন্ডে আনলক হয়ে যাবে ফোনটি। যদিও এই ফোনে থাকবে না কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
 
 
 
 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Unique design
  • Great performance
  • Value for money
  • Good battery life
  • Bad
  • Average cameras
  • No fingerprint sensor
  • Cluttered OS
 
KEY SPECS
Display 6.00-inch
Processor MediaTek Helio P60
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3410mAh
OS Android 8.1
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo, Realme
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.