Oppo Reno 15C-এর স্পেসিফিকেশন ও লঞ্চের তারিখ ফাঁস, থাকবে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 ডিসেম্বর 2025 22:38 IST
হাইলাইট
  • Oppo Reno 15C-এর সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে
  • স্মার্টফোনটি Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার করতে পারে
  • Oppo এখনও অফিসিয়ালি লঞ্চ ডেট ঘোষণা করেনি

Oppo Reno 15C তিনটি রঙের বিকল্পে উপলব্ধ হবে

Photo Credit: Oppo

Oppo Reno 15C ডিসেম্বরে বাজারে আসতে চলেছে। সংস্থা এখনও লঞ্চ ডেট ঘোষণা না করলে, এখন একটি সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে এই বিষয়ক তথ্য ফাঁস হয়েছে। Reno 15 এবং Reno 15 Pro নভেম্বরে চীনে রিলিজ হয়েছে। এই সিরিজের তৃতীয় মডেল হল Reno 15C। ডিভাইসটির ডিজাইন এবং লঞ্চের তারিখের পাশাপাশি প্রচুর স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। হ্যান্ডসেটটি 12 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 512 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। Oppo Reno 15C-এর সামনে এবং পিছনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। ফোনটির তিনটি রঙ নিশ্চিত করা গেছে।

Oppo Reno 15C স্পেসিফিকেশন ও লঞ্চের তারিখ (সম্ভাব্য)

গিজমোচীনার প্রতিবেদন অনুসারে, Oppo Reno 15C চীনা টেলিকমের ওয়েবসাইটে PMD110 মডেল নম্বরের সঙ্গে দেখা গিয়েছে। সেই লিস্টিং থেকে জানা গিয়েছে, এটি চীনে ডিসেম্বর 19 আত্মপ্রকাশ করতে পারে। আসন্ন ফোনটির তিনটি রঙের পোশাকি নাম হল অ্যাকাডেমি ব্লু স্টারলাইট বো, ও অরোরা ব্লু।

ওপ্পো রেনো 15সি একটি 6.59 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসতে পারে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশন (1,256x2,760 পিক্সেল) সমর্থন করবে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। হ্যান্ডসেটটি Snapdragon 7 Gen 4 প্রসেসরে চলবে। সফটওয়্যারের দিক থেকে Android 16-নির্ভর ColorOS 16 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টল থাকতে পারে।

ডিভাইসটির পিছনে তিনটি ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেল Sony LYT-600 সেন্সর ব্যবহার হতে পারে। মেইন ক্যামেরার সঙ্গে একটি 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাওয়া যাবে। ফোনটি 6,500mAh ব্যাটারি পেতে পারে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এছাড়াও, আসন্ন হ্যান্ডসেটে 7.77 মিমি স্লিম বডি, অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম, এবং IP68 + IP69-স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা থাকতে পারে। প্রসঙ্গত, Oppo Reno 15C-এর লুকস ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। এতে সিরিজের বাকি দুই ফোনের মতো বর্গাকার ক্যামেরা মডিউলের মধ্যে তিনটি ক্যামেরা বর্তমান। Reno 15 এবং Reno 15 Pro-এর সামনেও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনগুলি 16 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ 1 টিবি স্টোরেজ অপশনে উপলব্ধ।

Advertisement

Reno 15 Pro ফোনটিতে 6500mAh ব্যাটারি আছে যা 80W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মনে 6.78 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,600 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন অফার করে। বেস Reno 15 মডেলেও একই বৈশিষ্ট্যের ডিসপ্লে আছে, তবে দৈর্ঘ্য 6.32 ইঞ্চি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  10. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.