লঞ্চের আগে ফাঁস হল Oppo Reno 3 Pro ফোনের স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 9 ডিসেম্বর 2019 15:58 IST
হাইলাইট
  • Oppo Reno 3 Pro ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে
  • এই ফোনে থাকছে কার্ভড ডিসপ্লে
  • ফোনের ভিতরে থাকছে 12GB RAM

Oppo Reno 3 Pro ফোনের টিজার প্রকাশিত হয়েছে

Photo Credit: Weibo

সামনে এল Oppo Reno 3 Pro ফোনের স্পেসিফিকেশন। এই ফোনে থাকতে পারে Snapdragon 765G চিপসেট। চলতি মাসে নতুন এই মিডরেঞ্জ 5G চিপসেট লঞ্চ করেছে Qualcomm। 5G কানেক্টিভিটি ছাড়াও Oppo Reno 3 Pro ফোনে একটি 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকবে। ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। শোনা যাচ্ছে নতুন স্মার্টফোনে 12GB পর্যন্ত RAM থাকতে পারে।

সম্প্রতি চিনে Oppo Reno 3 Pro ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। এক রিপোর্টে জানানো হয়েছে এই ফোনে একটি 6.5 ইঞ্চি FHD+ কার্ভড OLED ডিসপ্লে ব্যবহার করবে Oppo। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট থাকবে।

Oppo Reno 3 Pro ফোনে SM7250 চিপসেট থাকবে। সদ্য লঞ্চ হওয়া Snapdragon 765G চিপসেটের মডেল নম্বর SM7250। সম্প্রতি হাওয়াই দ্বীপে টেক সামিটে এই চিপসেট লঞ্চ করেছিল Qualcomm।

এছাড়াও Oppo Reno 3 Pro ফোনে থাকতে পারে 12GB পর্যন্ত RAM। সাথে থাকতে পারে 256GB স্টোরেজ। যদিও 8GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টেও এই ফোন লঞ্চ করতে পারে চিনের কোম্পানি।

Oppo Reno 3 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 13 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল সেন্সর। রিপোর্টে জানানো হয়েছে এই ফোনে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ব্যবহার করতে পারে Oppo। থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট।

স্পেসিফিকেশন ফাঁস হওয়ার পরেই কোম্পানির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ফোনের টিজার প্রকাশ করেছে Oppo। চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Oppo Reno 3 Pro ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। টিজারে এই ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে ডুয়াল কালার গ্রেডিয়েন্ট ফিনিশ।

 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 765G
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4025mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme C100x পরশুদিন ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা নিশ্চিত করল সংস্থা
  2. Nvidia GeForce Now: এবার সাধারণ PC, ফোন বা টিভিতেই খেলা যাবে হাই-এন্ড গেম, ভারতে চালু হল নতুন পরিষেবা
  3. Redmi Note 17 সিরিজ 9,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  4. OnePlus আমেরিকা ও ইউরোপে ব্যবসা গোটাচ্ছে, ভারতের কী হবে? প্রকাশ্যে বড় আপডেট
  5. 5,000 টাকা ছাড়ে Nothing Phone 4b-র সেল শুরু, অফার শেষ হওয়ার আগে কিনে ফেলুন
  6. 13 বছরে সর্বনিম্ন স্মার্টফোন বিক্রি, দাম বাড়তেই মুখ ফেরাচ্ছে ক্রেতারা, মন্দার বাজারেও উজ্জ্বল Samsung
  7. StepX Neo: বিশ্বের প্রথম এজেন্টিক AI ফোন প্রকাশ হল, স্মার্টফোনের ভবিষ্যত এটাই?
  8. Pixel 11 লঞ্চ হওয়ার আগে 12,200 টাকা দাম কমল Google Pixel 10 স্মার্টফোনের
  9. একলাফে 8,000 টাকা বাড়ল Samsung Galaxy M47 5G-এর দাম, মাথায় হাত ক্রেতাদের
  10. Redmi Turbo 6 সিরিজ 10,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.