Poco C85 5G জলের দরে ভারতে লঞ্চ হল, এত ফিচার্স অন্য ফোনে খুঁজলেও পাবেন না

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 ডিসেম্বর 2025 12:13 IST
হাইলাইট
  • Poco C85 5G ডুয়াল AI ক্যামেরার সঙ্গে এসেছে
  • ফোনটি IP64-স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং অফার করে
  • Poco C85 5G-এর ডিসপ্লে 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ সাপোর্ট করে

Poco C85 5G available in India in three colorways

Photo Credit: Poco

Poco C85 5G অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে। পোকোর নয়া বাজেট স্মার্টফোনে শক্তিশালী 6,000mAh ব্যাটারি রয়েছে যা 30 মিনিটের মধ্যে অর্ধেক চার্জ হতে সক্ষম। নতুন ফোনটিতে বিশাল 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটের সুবিধা দেয়। ডিভাইসটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার হয়েছে এবং এটি 8 জিবি পর্যন্ত র‍্যামের সঙ্গে যুক্ত। Poco C85 5G মডেল IP64-স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতা পেয়েছে। সংস্থা জানিয়েছে, তারা 4 বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। এই ফোন 7.99 মিমি পুরু ও ওজন 211 গ্রাম। চলুন নতুন মোবাইল ফোনটির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Poco C85 5G দাম

Poco C85 5G এর বেস 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 11,999 টাকা রাখা হয়েছে। অন্য দিকে, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 12,999 টাকা ও 14,499 টাকা ধার্য করেছে রেডমি। এটি মিস্টিক পার্পেল, স্প্রিং গ্রীন, ও পাওয়ার ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। প্রতিটি ভ্যারিয়েন্টে ডুয়াল-টোন ব্যাক প্যানেল আছে।

HDFC, ICICI, ও SBI-এর কার্ডে 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে কোম্পানি। ফলে ফোনটি 10,999 টাকায় কেনার সুযোগ মিলবে। অন্য দুই ভ্যারিয়েন্টের দামও কমে 11,999 টাকা ও 13,499 টাকায় চলে আসবে। তবে এই অফার শুধু সেলের প্রথম দিন প্রযোজ্য থাকবে। ফ্লিপকার্টে ডিসেম্বর 16 থেকে বিক্রি শুরু হবে।

Poco C85 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

পোকো সি85 5G-এর সামনে 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে যা HD+ রেজোলিউশন (720x1,600 পিক্সেল), 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, এবং 810 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এতে ওয়েট টাচ ফিচার থাকার ফলে আঙুল ভেজা বা তৈলাক্ত থাকলেও স্ক্রিন সঠিকভাবে কাজ করবে। ফোনটির স্ক্রিন TUV Rheinland এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। অর্থাৎ, এটি চোখ সুস্থ রাখতে সাহায্য করবে।

Poco C85 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 4 জিবি/6 জিবি/8 জিবি LPDDR4x র‍্যাম এবং 128 জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ অপশনের সঙ্গে যুক্ত। ফোনটির স্টোরেজ SD কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এই ফোন Android 15 অপারেটিং সিস্টেম নির্ভর HyperOS 2 কাস্টম সফটওয়্যারে রান করে। পোকো দু'টি মেজর Android OS আপগ্রেড ও 4 বছর সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

ছবি ও ভিডিও তোলার জন্য, ডিভাইসটির পিছনের অংশে f/1.8 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল AI মেইন ক্যামেরা আছে। সঙ্গে একটি সেকেন্ডারি সেন্সরও রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, f/2.0 অ্যাপারচার-যুক্ত একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ডিভাইসে শক্তি সরবরাহ করে 6,000mAh ব্যাটারি। এতে 33W ফাস্ট চার্জিং ও 10W রিভার্স চার্জিং সাপোর্ট মিলবে।

সংস্থা দাবি করছে, ব্যাটারি একবার চার্জ দিলে 29 ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, 16 ঘন্টা রিলস ওয়াচ টাইম, 23 ঘন্টা WhatsApp, এবং 106 ঘন্টা মিউজিক প্লেব্যাক অফার করবে। সিকিউরিটির জন্য, ফোনে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক অপশন আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stylish IP64-rated design
  • Bright and large display
  • Big battery with fast charging
  • Decent software commitment
  • Bad
  • Single speaker does not sound great
  • Software is loaded with bloatware
  • Stuttery software experience
  • Average cameras
 
KEY SPECS
Display 6.90-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 4GB, 6GB, 8GB
Storage 128GB
Battery Capacity 6,000mAh
OS Android 15
Resolution 720x1600 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,001mAh ব্যাটারি সহ Realme Narzo Power 5G ভারতে লঞ্চ হল, চার্জের চিন্তা থেকে চিরতরে মুক্তি
  2. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra-এর পর ভারতে আসবে Xiaomi 17T, লঞ্চ নিয়ে বড় আপডেট
  3. MacBook Neo: অ্যাপলের সবচেয়ে সস্তা ল্যাপটপ লঞ্চ হল, একচার্জে দেবে 16 ঘন্টা ব্যাকআপ, দাম শুনলে লাফাবেন
  4. Vivo X300 FE অবশেষে লঞ্চ হল, 50MP সেলফি ক্যামেরা, 6500mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং রয়েছে
  5. 100 টাকার কম দামে Vodafon Idea এর আনলিমিটেড প্ল্যান, প্রতি দিন 20 জিবি ডেটা
  6. Tecno Pop X জলের দরে বাজারে এল, নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই যাবে কল ও মেসেজ
  7. Apple লঞ্চ করল দুর্ধর্ষ MacBook Air M5 ল্যাপটপ, 32GB র‍্যাম ও 4TB SSD স্টোরেজ আছে, দাম জেনে নিন
  8. 4000 টাকা সস্তা হয়ে গেল 32MP সেলফি ক্যামেরা ও 5500mAh ব্যাটারির এই দুর্দান্ত Motorola স্মার্টফোন
  9. iPhone 17e: দোলের আগে অ্যাপলের বড় চমক, সস্তায় নয়া আইফোন লঞ্চ হল ভারতে
  10. 7200mAh ব্যাটারি ও ফাস্টেস্ট 5G প্রসেসর সহ iQOO Z11x ভারতে মার্চ 12 লঞ্চ হচ্ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.