7,550mAh ব্যাটারি শুনেছেন, Poco F7 5G ফোনে থাকছে আরও চমক! বলতে পারবেন?

Poco F7 5G স্মার্টফোনে কোয়ালকমের Snapdragon 8s Gen 4 প্রসেসর থাকবে। এটি জুন 24 ভারতে লঞ্চ হতে চলেছে।

7,550mAh ব্যাটারি শুনেছেন, Poco F7 5G ফোনে থাকছে আরও চমক! বলতে পারবেন?

Photo Credit: Poco

Poco F7 5G ডুয়াল 50 মেগাপিক্সেল ক্যামেরা অফার করবে

হাইলাইট
  • Poco F7 5G ভারতে Snapdragon 8s Gen 4 চিপের সাথে লঞ্চ হবে
  • ফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে
  • 7,550mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং বৈশিষ্ট্য পাওয়া যাবে
বিজ্ঞাপন

Poco F7 5G ভারতে জুন 24 লঞ্চ হতে চলেছে। সম্প্রতি পোকোর এই ফ্ল্যাগশিপ কিলারের ডিজাইন প্রকাশ হয়েছে। আর এখন স্মার্টফোনটিতে ব্যবহৃত প্রসেসরের নাম ঘোষণা করেছে কোম্পানি। এটি Qualcomm Snapdragon 8s Gen 4 চিপসেটের সাথে আসবে বলে জানানো হয়েছে। Poco F7 এর ভারতীয় ভার্সনে বিশাল 7,550mAh সিলিকন কার্বন ব্যাটারি থাকবে, যা 90W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। ছবিতে, ফোনটির পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা গিয়েছে। 50 মেগাপিক্সেলের Sony প্রাইমারি ক্যামেরাটি OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সমর্থন করবে।

Poco F7 5G প্রসেসর 

সংস্থাটি তাদের অফিসিয়াল X (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে জানিয়েছে, Poco F7 5G ভারতে Snapdragon 8s Gen 4 চিপসেটের সাথে লঞ্চ হবে। কোম্পানির দাবি, এটি AnTuTu বেঞ্চমার্কে 2.1 মিলিয়নেরও বেশি পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে। গ্লোবাল ভেরিয়েন্টটিতেও একই প্রসেসর থাকতে চলেছে। Flipkart এর মাইক্রোসাইট এতে 12GB LPDDR5X RAM এবং UFS 4.1 অনবোর্ড স্টোরেজ সাপোর্ট নিশ্চিত করেছে। 

Poco F7 5G এর একটি বড় ফিচার হল, AI তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা সহ একটি 3D IceLoop সিস্টেম এবং 6,000 স্কোয়ার মিলিমিটারের কুলিং চেম্বার। পোকোর দাবি, এই ফোন WildBoost গেমিং অপ্টিমাইজেশন 4.0 সাপোর্ট করবে, যা গেম খেলার সময় ব্যাটারি লাইফ বৃদ্ধির পাশাপাশি, উচ্চ-মানের ছবি রেন্ডারিং, আরও রেসপন্সিভ ইউজার ইন্টারফেস, স্টেবল হাই ব্রাইটনেস এবং হাই ফ্রেম রেট নিশ্চিত করবে।

পোকো এফ7 5G এর ফটোগ্রাফি সিস্টেমের কথা বললে, এতে OIS সহ একটি 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং f/1.5 অ্যাপারচার সহ একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। তবে সেলফি এবং ভিডিও চ্যাট করার জন্য, 20 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা দেখা যেতে পারে। ফোনটি তিনটি কালার অপশনে উপলব্ধ হবে - সাদা, কালো, এবং সিলভার।

Poco F7 5G এর সামনের দিকে 6.83 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে যার রিফ্রেশ রেট 120Hz , টাচ স্যাম্পলিং রেট 480Hz, এবং পিক ব্রাইটনেস 3,200 নিট হবে বলে দাবি করা হয়েছে। ফোনটি Android 15-ভিত্তিক HyperOS 2 কাস্টম স্কিনে রান করবে। আবার Wi-Fi 7 কানেক্টিভিটি সাপোর্ট পাওয়া যাবে। IP68 রেটেড ফ্রেম ধুলো এবং জল থেকে রক্ষা করবে। সিকিউরিটির জন্য অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। উল্লেখ্য, Poco F7 5G ফোনটির গ্লোবাল ভেরিয়েন্টে 7,550mAh ক্যাপাসিটির ব্যাটারির বদলে 6,500mAh ব্যাটারি থাকবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক
#সর্বশেষ খবর
  1. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে আয় করতে চান? তৈরি করবে AI, বড় ঘোষণা রিলায়েন্সের
  2. RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
  3. Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
  4. 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
  5. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  6. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  7. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  8. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  9. Amazon Prime Day Sale 2026: শুরু হচ্ছে অ্যামাজনের মেগা সেল, সস্তায় ফোন থেকে ল্যাপটপ, জামাকাপড়
  10. WhatsApp খুলতে হবে না, চ্যাটেও ঢুকতে হবে না, তাও পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »