Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড

Poco M8 Power আসলে Redmi Note 17 মডেলের রিব্র্যান্ডেড হবে বলে দাবি করা হচ্ছে।

Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড

Photo Credit: Poco

Poco M8 Power is confirmed to pack an 8,000mAh battery

হাইলাইট
  • Poco M8 Power শক্তিশালী 8,000mAh ব্যাটারির সঙ্গে আসছে
  • এটি Flipkart-এর মাধ্যমে ভারতে বিক্রি হবে
  • Poco M8 Power ভাইব্রান্ট AMOLED ডিসপ্লে অফার করবে বলে জানানো হয়েছে
বিজ্ঞাপন

Poco M8 Power আগামী সপ্তাহে ভারতে আসছে। শাওমির সাব-ব্র্যান্ড ফোনটির লঞ্চের দিনক্ষণ এবং ডিজাইন প্রকাশ করেছে। একইসঙ্গে, ডিসপ্লে ও ব্যাটারি সম্পর্কে তথ্য প্রকাশ করেছে৷। আসন্ন Poco M8 Power মডেলের অন্যতম আকর্ষণ হল শক্তিশালী 8,000mAh ব্যাটারি। পোকো দাবি করছে যে, এটি ফুল চার্জে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত ব্যাকআপ প্রদান করবে। স্মার্টফোনটি Flipkart ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি হবে বলে জানানো হয়েছে। পোকোর নতুন ফোনে আর কী কী চমক থাকবে, তা জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন।

Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হবে

X-এর একটি পোস্টে পোকো ইন্ডিয়া নিশ্চিত করেছে, Poco M8 Power ভারতের বাজারে আগস্ট 4 তারিখে আত্মপ্রকাশ করবে। এটি দুপুর 12টার সময় ফ্লিপকার্টে লঞ্চ হবে। হ্যান্ডসেটে ভাইব্রান্ট এবং ইমার্সিভ AMOLED ডিসপ্লে থাকার কথাও জানানো হয়েছে।

প্রোমোশনাল পোস্টার অনুসারে, পোকো এম8 পাওয়ার 5G-এর মুখ্য হাইলাইট হবে দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং উন্নত মিডিয়া কনজাম্পশন এক্সপিরিয়েন্স। এই লক্ষ্যকে সামনে এগিয়ে রেখে ফোনটির জন্য "পাওয়ার ইয়োর বিঞ্জ" ট্যাগলাইন ব্যবহার করছে কোম্পানি।

টিজারে Poco M8 Power-এর ডিজাইনের ঝলক দেখা গিয়েছে। কমলা রঙের এই হ্যান্ডসেটের পিছনের অংশের অর্ধেক জুড়ে বর্গাকার আকৃতির ক্যামেরা আইল্যান্ড আছে। সেখানে দুটি লেন্স, 50 মেগাপিক্সেল ক্যামেরা টেক্সট, একটি LED ফ্ল্যাশ এবং ব্র্যান্ডের লোগো দেখা যাচ্ছে। স্মার্টফোনটির অন্যান্য স্পেসিফিকেশন এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, Poco M8 Power আসলে Redmi Note 17 মডেলের রিব্র্যান্ডেড হবে বলে দাবি করা হচ্ছে। Redmi Note 17 ও Note 17 Pro জুলাইয়ে চীনে লঞ্চ হয়েছে। ফাঁস হওয়া রিপোর্ট অনুসারে, স্ট্যান্ডার্ড মডেল আগস্ট 6 ভারতে লঞ্চ হবে। ফোনটির বিক্রি 11 আগস্ট থেকে শুরু হবে।

Poco M8 Power ও Redmi Note 17 একই ধরনের ফিচার অফার করবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি, রেডমি নোট 17 চীনে FHD+ রেজোলিউশনের 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে উপলব্ধ। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 1,800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনে Dolby Atmos প্রযুক্তি আছে।

রেডমির ফোনের পিছনে 50 মেগাপিক্সেলের একটাই ক্যামেরা আছে। ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি। হ্যান্ডসেটে Snapdragon 4 Gen 4 প্রসেসর, 45W ফাস্ট চার্জিং, ও 22.5W রিভার্স চার্জিং ফিচার মিলবে। স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ডিভাইসে HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
  2. iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হবে, 9,025mAh ব্যাটারি ও 3D কার্ভড স্ক্রিন থাকতে পারে
  3. Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
  4. Vivo T5e লঞ্চ হল 15,000 টাকার কমে, এক চার্জে 18 ঘন্টা ভিডিও চলার দাবি
  5. Oppo-এর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন আসছে, প্রকাশ্যে A7 Pro Max-র ফার্স্ট লুক
  6. Vivo X300 E অসাধারণ Zeiss ট্রিপল ক্যামেরা, 90W চার্জিং ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  7. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  8. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  9. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  10. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »