Xiaomi-কে টেক্কা দিতে 108MP ক্যামেরার স্মার্টফোন আনছে Realme

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 24 ডিসেম্বর 2019 10:27 IST
হাইলাইট
  • 108 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনছে Realme
  • সম্প্রতি লঞ্চ হয়েছিল Mi Note 10
  • এই ফোনে ছিল 108 মেগাপিক্সেল ক্যামেরা

108MP ক্যামেরার স্মার্টফোন আনছে Realme

শীঘ্রই 5G স্মার্টফোন আনছে Realme, আগামীকাল বড় ঘোষণাসম্প্রতি 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হয়েছে Mi Note 10। আপাতত ইউরোপে লঞ্চ হলেও কয়েক দিনের মধ্যেই ভারতে সেই ফোন লঞ্চ হতে পারে। Xiaomi কে চাপে ফেলতে এবার 108 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনছে Realme। সম্প্রতি এই কথা জানিয়েছেন ভারতে Realme প্রধান মাধব শেঠ। এই বছর Redmi K20 ফোনের পপ-আপ ক্যামেরার ফোনের সাথে প্রতিযোগিতায় Realme নিয়ে এসেছিল Realme X। এর পরে Redmi Note 8 Pro ফোনের 64 মেগাপিক্সেল ক্যামেরাকে টেক্কা দিতে লঞ্চ হয়েছে Realme XT।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধব বলেন 108 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন তৈরি করছে Realme। যদিও কবে এই ফোন লঞ্চ হবে জানাননি তিনি।

Advertisement

গত মাসে Realme X2 Pro লঞ্চ ইভেন্টে Gadgets 360 প্রতিনিধির সাথে কথা প্রসঙ্গে 108 মেগাপিক্সেল ফোন লঞ্চের আভাস দিয়েছিলেন মাধব। সেই অনুষ্ঠানে তিনি বলেছিলেন সব গ্রাহকের কাছে অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে যায় Realme।

“বাণিজ্যিক কারণে আমরা ভালো স্পেসিফিকেশন ব্যবহার করি না। গ্রাহকের ব্যবহারের জন্য আমরা ভালো স্পেসিফিকেশন ব্যবহার করি। স্পেসিফিকেশনকে বাণিজ্যিকভাবে ব্যবহার আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না।” বলেন মাধব।

অগাস্ট মাসে 108 মেগাপিক্সেল স্মার্টফোন ক্যামেরা সেন্সর লঞ্চ করেছিল Samsung। নতুন ISOCELL Bright HMX সেন্সরের সাইজ 1/1.33 ইঞ্চি। ইতিমধ্যেই এই সেন্সর ব্যবহার করে 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হয়েছে Mi Note 10।

Advertisement

আরও পড়ুন:

বাজেট সেগমেন্টে ঝড় তুলতে আসছে Vivo Y11 (2019), ফিচারগুলি দেখে নিন

শীঘ্রই 5G স্মার্টফোন আনছে Realme

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme India, Realme, Madhav Sheth
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  2. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  3. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
  4. Jio দীপাবলি অফারে 5 মাস ফ্রি Wi-Fi দিচ্ছে, অফারের শর্ত জেনে নিন
  5. ডিসেম্বরে লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস, থাকবে না কোনও স্ক্রিন
  6. Images 2.6: চ্যাটজিপিটির ছবি তৈরির গতি 50 শতাংশ বাড়ল, বানানো যাবে GIF ইমেজও
  7. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  8. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  9. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  10. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.