লঞ্চ হল টিজার, শিঘ্রই বাজারে আসবে Realme 2

ফোনের এই ছবি ছাড়াও  Realme 2ফোন সম্পর্কে অন্য কোন তথ্য জানা যায়নি। সম্প্রতি এক টিজারে Realme 2 ফোনের ছবি প্রকাশ করেছে কোম্পানি। তবে নতুন এই ফোনের স্পেসিফিকেশান সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।

লঞ্চ হল টিজার, শিঘ্রই বাজারে আসবে Realme 2

Realme 2 ফোনের পিছনেও ডায়মন্ড কাট ডিজাইন ব্যবহার হয়েছে।

হাইলাইট
  • Realme ব্র্যান্ডের পরবর্তী স্মার্টফোন লঞ্চের তোড়জোড় শুরু হয়েছে
  • নতুন এই ফোনের নাম হতে চলেছে Realme 2
  • Realme 1 এর হাত ধরে কয়েক মাস আগেই ভারতে Realme ব্র্যান্ড প্রবেশ করেছিল
বিজ্ঞাপন

সম্প্রতি ভারতে কোম্পানির নতুন বাজেট স্মার্টফোন ব্র্যান্ড Realmeলঞ্চ করেছিল চিনের জনপ্রিয় কোম্পানি Oppo। Realme 1 এর হাত ধরে কয়েক মাস আগেই ভারতে Realme ব্র্যান্ড প্রবেশ করেছিল।  Realme ব্র্যান্ডের পরবর্তী স্মার্টফোন লঞ্চের তোড়জোড় শুরু হয়েছে। নতুন এই ফোনের নাম হতে চলেছে Realme 2। এই মুহুর্তে বাজারে অন্যান্য ফোনের মতোই Realme 2 ফোনের ডিসপ্লের উপরে একটি কালো নচ দেখা যাবে। ফোনের পিছনের দিকের ডিজাইনে কোন তফাৎ আসেনি। Realme 2 ফোনের পিছনেও ডায়মন্ড কাট ডিজাইন ব্যবহার হয়েছে। নতুন নীল রঙে  বাজারে আসবে Realme 2। এর সাথেই নতুন এই বাজেট স্মার্টফোনে থাকতে চলেছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ।

যদিও ফোনের এই ছবি ছাড়াও  Realme 2ফোন সম্পর্কে অন্য কোন তথ্য জানা যায়নি। সম্প্রতি এক টিজারে Realme 2 ফোনের ছবি প্রকাশ করেছে কোম্পানি। তবে নতুন এই ফোনের স্পেসিফিকেশান সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।

প্রসঙ্গত 3GB RAM ভেরিয়েন্ট Realme 1 কেনার জন্য খরচ হয় 8,990 টাকা। অন্যদিকে সবথেকে বেশি 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হয় 13,990 টাকা।

ডুয়াল সিম Realme 1 এ থাকছে Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.0। ফোনের উপরে থাকবে একটি 6 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এই ফোনে রয়েছে বিশাল 84.75% স্ক্রিন টু বডি রেশিও। ফোনের ভিতরে থাকবে অক্টা-কোর MediaTek Helio P60 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB/128GB ইন্টারনাল স্টোরেজ। আর থাকছে 4G VoLTE সাপোর্ট।

Realme 1 এর পিছনে থাকবে একটি 13MP ক্যামেরা। এর সাথেই থাকবে LED ফ্ল্যাশ। ফোনের সামনে আছে একটি 8MP ক্যামেরা। এই ক্যামেরাতে থাকবে OPPO র নিজস্ব AI Beauty 2.0 ফিচার। এই ফিচারের মাধ্যমে মুখের 296 টি পয়েন্টে ফেসিয়াল রিকগনিশান করা সম্ভব। আর এই ফিচার ব্যাবহার করেই ফেসিয়াল আনলক ফিচার যোগ হয়েছে Realme 1এ। কোম্পানির দাবি মাত্র 0.1 সেকেন্ডে আনলক হয়ে যাবে ফোনটি। যদিও এই ফোনে থাকবে না কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

#সর্বশেষ খবর
  1. 20,500 টাকার বাম্পার ছাড়ে বিক্রি হচ্ছে OnePlus স্মার্টফোন, 100W ফাস্ট চার্জিং, দুর্দান্ত প্রসেসর ও ক্যামেরা
  2. Airtel: পশ্চিমবঙ্গে এয়ারটেলের বড় চমক, সমস্ত প্ল্যানে এখন আনলিমিটেড 4G ও 5G ডেটা
  3. প্রেমদিবসে Realme-এর নতুন মেরুন রেড ফোনের সেল শুরু হল, 14,000 টাকার কমে 144Hz রিফ্রেশ রেট, 7000mAh ব্যাটারি
  4. Motorola এর স্টাইলাস পেন সহ সবচেয়ে সস্তা ফোনে মিলছে 4500 টাকা ডিসকাউন্ট, রয়েছে 32MP সেলফি ক্যামেরা
  5. Aadhaar Card: জালিয়াতি রুখতে আসছে নতুন আধার কার্ড, বিশেষ কী থাকবে দেখুন
  6. Poco C81 Pro শীঘ্রই 6,000mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি স্ক্রিনের সাথে লঞ্চ হবে, লিস্টেড হল NBTC ওয়েসাইটে
  7. Asus একসাথে ছয়টি ল্যাপটপ লঞ্চ করল, OLED টাচস্ক্রিন ও 16GB র‍্যাম রয়েছে, এক চার্জে 25 ঘন্টা চলবে
  8. ভ্যালেন্টাইন'স ডে-র দিন মেগা অফার, মাত্র 99 টাকায় দামি ইয়ারবাডস দিচ্ছে Nothing
  9. দেড় বছরের মধ্যে অফিসের সবার চাকরি কেড়ে নেবে AI, সতর্কবার্তা Microsoft কর্তার
  10. বিশ্বের সবচেয়ে স্লিম 8000mAh ব্যাটারির কার্ভড ডিসপ্লে ফোন Tecno Pova Curve 2 5G লঞ্চ হল ভারতে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »