অফলাইনে পাওয়া যাবে Realme 3 Pro, শুরু হল প্রি-বুকিং

এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme 3 Pro। এতদিন শুধুমাত্র অনলাইনে ফ্ল্যাশ সেলে এই ফোন পাওয়া যাচ্ছিল। এবার গোটা দেশের 8,000 রিটেল স্টোরে এই ফোন পাওয়া যাবে। 28 মে থেকে অফলাইন স্টোরে বিক্রি শুরু হবে Realme 3 Pro।

অফলাইনে পাওয়া যাবে Realme 3 Pro, শুরু হল প্রি-বুকিং

তিনটি রঙে পাওয়া যাবে Realme 3 Pro

হাইলাইট
  • এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme 3 Pro
  • এতদিন শুধুমাত্র অনলাইনে ফ্ল্যাশ সেলে এই ফোন পাওয়া যাচ্ছিল
  • 28 মে থেকে অফলাইন স্টোরে বিক্রি শুরু হবে Realme 3 Pro
বিজ্ঞাপন

এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme 3 Pro। এতদিন শুধুমাত্র অনলাইনে ফ্ল্যাশ সেলে এই ফোন পাওয়া যাচ্ছিল। এবার গোটা দেশের 8,000 রিটেল স্টোরে এই ফোন পাওয়া যাবে। 28 মে থেকে অফলাইন স্টোরে বিক্রি শুরু হবে Realme 3 Pro।  

অফলাইনে 6GB RAM আর 64GB স্টোরেজে Realme 3 Pro এর দাম 15,999 টাকা। 6GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন কিনতে 16,999 টাকা খরচ হবে। কার্বোন গ্রে, লাইটনিং পার্পল আর নাইট্রো ব্লু রঙে পাওয়া যাবে এই ফোন। ইতিমধ্যেই অফলাইনে Realme 3 Pro ফোনের প্রি-বুকিং শুরু হয়েছে।  

Realme 3 Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Realme 3 Pro তে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0 স্কিন। Realme 3 Pro তে থাকছে একটি 6.3  ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Realme 3 Pro ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল IMX519 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য Realme 3 Pro তে থাকছে একটি ব25 মেগাপিক্সেল ক্যামেরা। Realme 3 Pro ক্যামেরায় 960 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে সুপার স্লো মোশান ভিডিও তোলা যাবে। 64 মেগাপিক্সেল ছবি তোলার জন্য থাকছে Ulltra HD মোড আর কম আলোতে উজ্জ্বল ছবি তোলার জন্য থাকছে বিশেষ নাইট মোড।

realme 3 pro front rear carbon grey flipkart realme

Realme 3 Pro ফোনে রয়েছে Snapdragon 710 চিপসেট

Realme 3 Pro ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। কানেক্টিভিটির জন্য Realme 3 Pro তে রয়েছে Bluetooth 5.0, 4G LTE, Wi-Fi 802.11ac (2.4GHz+5GHz) আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,045 mAh ব্যাটারি। জলদি চার্জ করার জন্য থাকছে VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট। Realme 3 Pro এর ওজন 172 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra-এর সেল শুরু, 10,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরা ফোন
  2. WhatsApp আনছে দুর্দান্ত ফিচার, ভিড়েও শোনা যাবে পরিষ্কার কথা, হেডফোন লাগবে না
  3. OnePlus 15T লঞ্চ হচ্ছে আগামী সপ্তাহে, ছোট ফোনে এত ফিচার্স ও পারফরম্যান্স দেখলে চমকে যাবেন
  4. ভিভোর সবচেয়ে সস্তা 200MP ক্যামেরার ফোন Vivo V70 FE শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস হল
  5. Oppo A6s 5G: ওপ্পো 20 হাজার টাকার কমে নতুন ফোন বাজারে আনল, ফিচার দেখে নিন
  6. Instagram: ইনস্টাগ্রামে এক ক্লিকে পাল্টে যাবে নিজের ভয়েস, চলে এল মজাদার AI Voice Effects ফিচার
  7. Oppo Find N6 চমকে দিয়ে হাফ ডজন ক্যামেরার সাথে লঞ্চ হল, কাঁপাবে বাজার
  8. Poco X8 Pro ও X8 Pro Max লঞ্চ হল ভারতে, অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জ রয়েছে
  9. 7,000mAh ব্যাটারি সহ Oppo K14 5G লঞ্চ হল ভারতে, IP69 রেটিং ও 50MP AI ক্যামেরা রয়েছে
  10. ভিডিও থেমে যাচ্ছে, অ্যাপ খুলতে দেরি? মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর 5 কৌশল জেনে রাখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »