লঞ্চের আগেই ফাঁস হল Realme 5 Pro আর Realme 5 ফোনের স্পেসিফিকেশন

20 অগাস্ট লঞ্চ হবে Realme 5 Pro আর Realme 5। লঞ্চের আগেই এই দুই  Realme ফোনের স্পেসিফিকেশন ও ডিজাইন সামনে এল।

লঞ্চের আগেই ফাঁস হল Realme 5 Pro আর Realme 5 ফোনের স্পেসিফিকেশন

Photo Credit: Flipkart

Realme 5 ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

হাইলাইট
  • Flipkart থেকে পাওয়া যাবে Realme 5 আর Realme 5 Pro
  • Realme 5 ফোনে থাকবে 5,000mAh ব্যাটারি
  • Realme 5 Pro ফোনে থাকছে VOOC 3.0 ফাস্ট চার্জিং
বিজ্ঞাপন

20 অগাস্ট লঞ্চ হবে Realme 5 Pro আর Realme 5। লঞ্চের আগেই এই দুই  Realme ফোনের স্পেসিফিকেশন ও ডিজাইন সামনে এল। Flipkart এ এই তথ্য প্রকাশিত হয়েছে। শুধুমাত্র Flipkart থেকেই এই দুই স্মার্টফোন পাওয়া যাবে। এছাড়াও নতুন দুই ফোনের দাম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন Realme প্রধান মাধব শেঠ।

Realme 5 Pro আর Realme 5 ফোনের পিছনে চারটি করে ক্যামেরা থাকবে। Realme 5 Pro ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ফোনের ক্যামেরায় থাকবে 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউ ক্যামেরা। এছাড়াও থাকছে একটি ম্যাক্রো ক্যামেরা। থাকছে একটি পোট্রেট ক্যামেরা। দ্রুত চার্জিং এর জন্য এই ফোনে থাকছে VOOC Flash Charge 3.0। মাত্র 30 মিনিটে 55 শতাংশ চার্জ হবে Realme 5 Pro ফোনের ব্যাটারি।

realme 5 pro camera setup flipkart Realme 5 Pro

Realme 5 Pro ফোনে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর
ছবি: Flipkart

Realme 5 Pro ফোনে থাকছে Qualcomm Snapdragon চিপসেট। তবে এই ক্যামেরায় ঠিক কোন চিপসেট থাকছে জানা যায়নি। শোনা যাচ্ছে Realme 5 Pro ফোনের ভিতরে Snapdragon 712 চিপসেট।

5,000 mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে নতুন Realme ফোন। এক ট্যুইটে  মাধব শেঠ জানিয়েছেন 10,000 টাকার কম দামে লঞ্চ হবে Realme 5। এছাড়াও তিনি জানিয়েছেন Realme 5 Pro ফোনে থাকবে 48 মেগাপিক্সেল ক্যামেরা। Realme 5 ফোনে যে চিপসেট থাকবে তা ভারতে আগে অন্য কোন ফোনে দেখা যায়নি। মনে করা হচ্ছে এই ফোনে থাকতে পারে Qualcomm Snapdragon 665 চিপসেট।

21 অগাস্ট ভারতে লঞ্চ হবে Xiaomi Mi A3। এই ফোনেও Snpadragon 665 চিপসেট থাকবে। তবে এর এক দিন আগেই ভারতে লঞ্চ হবে Realme 5 আর Realme 5 Pro। তাই প্রথম Snapdragon 665 চিপসেটের স্মার্টফোনের তকমা ছিনিয়ে নিতে পারে Realme 5।

তবে Realme 5 আর Realme 5 Pro ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য 20 অগাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality, striking looks
  • Very good battery life
  • Useful additional cameras
  • Efficient processor
  • Bad
  • No fast charging
  • Weak low-light camera performance
  • Slightly heavy
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 12-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1600 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks good, easy to handle
  • Strong overall performance
  • Impressive photo quality in daylight
  • Very fast charging
  • Bad
  • Average battery life
  • Camera app UI needs improvement
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4035mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন
  2. OpenAI আনল নতুন AI মডেল GPT-6.1 Terra, লেখালিখি থেকে কোডিং সবেতেই পারদর্শী
  3. শুধু রিলস নয়, এবার ইনস্টাগ্রামে আসছে ইউটিউবের মতো বড় ভিডিও আপলোডের সুবিধা
  4. Free Fire India: ভারতে ফিরছে ফ্রি ফায়ার, কাল থেকেই ডাউনলোড করে খেলা যাবে
  5. ভারতের প্রথম লিকুইড কুলিংযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হল, সঙ্গে ফ্রি 24,999 টাকার গেমিং কিট
  6. দিওয়ালি সেলের আগেই 10,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে Nothing ফোন
  7. iPad Mini (2026) প্রথমবার OLED স্ক্রিন, Apple A20 Pro প্রসেসরের সঙ্গে লঞ্চ হল ভারতে
  8. OnePlus 16: ওয়ানপ্লাসের প্রথম 200MP ক্যামেরা ফোন শীঘ্রই ভারতে আসতে পারে
  9. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত 5G ফোনের দাম 6,500 টাকা কমল
  10. Temple: মগজ পড়ার যন্ত্রের প্রি-বুকিং শুরু, কিনতে কত খরচ জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »