আজ দুপুরে ফ্ল্যাশ সেল, কখন পাওয়া যাবে Realme 5?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 সেপ্টেম্বর 2019 11:05 IST
হাইলাইট
  • Realme 5 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে
  • থাকছে চারটি রিয়ার ক্যামেরা
  • ফোনের ভিতরে 5,000mAh ব্যাটারি থাকছে

Realme 5 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে

অগাস্ট ভারতে লঞ্চ হয়েছিল Realme 5 Pro আর Realme 5। নতুন Realme 5 Pro আর Realme 5 ফোনের পিছনে রয়েছে চারটি করে ক্যামেরা। ইতিমধ্যেই একাধিক ফ্ল্যাশ সেলে বিক্রি হয়েছে Realme 5। মঙ্গলবার দুপুর 12 টায় আবার এই ফোন বিক্রি হবে। এই প্রথম দশ হাজার টাকার কম দামের কোন ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এছাড়াও Realme 5 ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 665 চিপসেট।

Realme 5 Pro আর Realme 5 এর দাম

Realme 5 এর বেস ভেরিয়েন্ট কিনতে 9,999 টাকা খরচ হবে। এই ফোনের বেস ভেরিয়েন্টে থাকছে 3GB RAM + 32GB স্টোরেজ। 4GB RAM + 64GB স্টোরেজে Realme 5 কেনার খরচ 10,999 টাকা। 4GB RAM + 128GB স্টোরেজে Realme 5 কিনতে 11,999 টাকা খরচ হবে।

আজ দুপুর 12  টায় Flipkart আর Realme.com থেকে বিক্রি শুরু হবে Realme 5। জিও  গ্রাহকদের জন্য থাকছে 7,000 টাকা পর্যন্ত সুবিধা আর মাত্র 99 টাকায় পাওয়া যাবে কমপ্লিট মোবাইল প্রোটেকশন।

Realme 5 স্পেসিফিকেশন

Realme 5 ফোনে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। এই ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 665 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

এই ফোনের পিছনেও রয়েছে চারটি ক্যামেরা। থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা।  এই ক্যামেরায় থাকছে ইলেকট্রিকাল ইমেজ স্টেবিলাইজেশন।

Advertisement

কানেক্টিভিটির জন্য Realme 5 ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, a GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। Realme 5 এর ওজন 198 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality, striking looks
  • Very good battery life
  • Useful additional cameras
  • Efficient processor
  • Bad
  • No fast charging
  • Weak low-light camera performance
  • Slightly heavy
 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 12-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1600 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S27 সিরিজের ফিচারে বড় চমক, অন্যের চোখ থেকে লুকিয়ে রাখবে স্ক্রিন
  2. Redmi 17 5G সস্তায় জাম্বো 7,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং-সহ আসছে
  3. চলন্ত টোটো থামিয়ে দিচ্ছিল ফোনের অ্যাপ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল কেন্দ্র
  4. Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max
  5. Moto G77 Power আগামী সপ্তাহে ভারতে লঞ্চ, 7000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা থাকবে
  6. iQOO Z11i সস্তায় শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz গেমিং ডিসপ্লে-সহ লঞ্চ হল
  7. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  8. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  10. ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.