কবে বাজারে আসছে Realme -র 5G স্মার্টফোন?

ইতিমধ্যেই 5G স্মার্টফোন তৈরী করতে শুরু করেছে Realme। ভারতে Realme প্রধান মাধব শেঠ জানিয়েছেন 2019 সালের মধ্যেই 5G স্মার্টফোন নিয়ে আসবে কোম্পানিটি।

কবে বাজারে আসছে Realme -র 5G স্মার্টফোন?

Photo Credit: Twitter/ Madhav Sheth

বিজ্ঞাপন

ইতিমধ্যেই 5G স্মার্টফোন তৈরী করতে শুরু করেছে Realme। ভারতে Realme প্রধান মাধব শেঠ জানিয়েছেন 2019 সালের মধ্যেই 5G স্মার্টফোন নিয়ে আসবে কোম্পানিটি।

সম্প্রতি ট্যুইটারে এক পোস্টে এই কথা জানিয়েছেন মাধব। তিনি বলেন, “5G এখন বাস্তব। স্কাই লি এর সাথে মিটিং রুম থেকে বেরোলাম। 5G স্মার্টফোন লঞ্চে বিশ্বের প্রথম সারিতে থাকতে চলেছে Realme। অত্যাধুনিক প্রযুক্তি গ্রাহকের কাছে সবার আগে পৌঁছে দিতে বদ্ধপরিকর আমরা।”

কয়েক দিন আগেই Realme জানিয়েছিল চিন ও ভারতে 5G নেটওয়ার্ক পরিষেবা শুরু হলেই 5G স্মার্টফোন লঞ্চ করবে কোম্পানি।

কোম্পানির লেটেস্ট স্মার্টফোন Realme X এ রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা। এই ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট। সাথে থাকছে 8GB RAM আর 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।

চিনে Realme X এর দাম শুরু হচ্ছে 1,499 ইউয়ান (প্রায় 15,400 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন। Realme X Lite এর দাম শুরু হচ্ছে 1,199 ইউয়ান (প্রায় 12,300 টাকা) থেকে। শিঘ্রই ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »