আগামী সপ্তাহে আসছে Realme 5i, ফাঁস হল গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 1 জানুয়ারী 2020 16:16 IST
হাইলাইট
  • Realme 5i ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে
  • ফোনের ভিতরে থাকছে Snapdragon 665 চিপসেট
  • আর থাকছে 5,000mAh ব্যাটারি

Realme 5i ফোনে 5,000 mAh ব্যাটারি থাকছে

Photo Credit: FPTShop

6 জানুয়ারি লঞ্চ হবে Realme 5i। শুরুতে ভিয়েতনামে লঞ্চ হবে এই স্মার্টফোন। ভারতে কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি। অফিশিয়াল লনের আগেই ভিয়েতনামের জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইটে Realme 5i রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সেখান থেকেই এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানা গিয়েছে। Realme 5 এর থেকে কিছু ফিচার কাট ছাঁট করে লঞ্চ হবে Realme 5i। দুটি নতুন রঙে পাওয়া যাবে নতুন এই স্মার্টফোন।

ভিয়েতনামে অফিশিয়াল Realme পেজ থেকে Realme 5i ফোনের একটি পোস্টার প্রকাশিত হয়েছে যদিও ইতিমধ্যেই সেই দেশের এক ই-কমার্স ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। শুরু হয়েছে রেজিস্ট্রেশন। ভারতীয় মুদ্রায় প্রায় 13,000 টাকা থেকে Realme 5i এর দাম শুরু হচ্ছে।

Realme 5i ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

Realme 5i ফোনে থাকতে পারে একটি 6.52 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 665 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

Realme 5i ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছে। ফোনের ভিতরে থাকবে 5,000 mAh ব্যাটারি। Realme 5i ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ColorOS 6.0.1 স্কিন চলবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Decent build quality
  • Very good battery life
  • Good daylight camera performance
  • Dedicated microSD card slot
  • Bad
  • No fast charging
  • Below average low-light camera performance
 
KEY SPECS
Display 6.52-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9
Resolution 720x1600 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme 5i, Realme 5, Realme 5i specifications
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,001mAh ব্যাটারির সাথে Realme P4 Power 5G ফোনের সেল শুরু হল, অফারে 2,000 টাকা ছাড়
  2. Vivo V70 ও V70 Elite ভারতে ফেব্রুয়ারি 19 লঞ্চ হচ্ছে, 50MP সেলফি ক্যামেরা সহ 6500mAh ব্যাটারি থাকবে
  3. Google Pixel 10a ফেব্রুয়ারিতে বাজারে আসছে, অবশেষে লঞ্চের তারিখ ঘোষণা
  4. চাইনিজ ব্র্যান্ডদের টেক্কা দিতে Sony লঞ্চ করবে দুই নতুন Xperia স্মার্টফোন, দেখা গেল IMEI ডেটাবেসে
  5. iQOO 15 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 24GB র‍্যাম, 100W ফাস্ট চার্জিং, 144Hz ডিসপ্লে-সহ দুর্ধর্ষ ফিচার্স
  6. Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে
  7. 3,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরার Redmi Note 15 Pro 5G সিরিজের সেল শুরু হল
  8. 8849 Tank X: এমন ফোন বিশ্বে প্রথম, ইন-বিল্ট প্রজেক্টর, 17600mAh ব্যাটারি, নাইট ভিশন ক্যামেরা, কী নেই!
  9. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
  10. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.