চলতি সপ্তাহে আসছে Realme C3; ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 ফেব্রুয়ারি 2020 17:09 IST
হাইলাইট
  • Realme C3-তে 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
  • ফোনের ভিতরে থাকবে MediaTek Helio G70 চিপসেট
  • Realme C3-তে থাকবে 5,000 mAh ব্যাটারি

Realme C3 -তে Android অপারেটিং সিস্টেমের উপরে Realme UI স্কিন চলবে

Photo Credit: Twitter / @realmemobiles

6 ফেব্রুয়ারি লঞ্চ হবে Realme C3। এন্ট্রি লেভেল সেগমেন্টে এই ফোন লঞ্চ করবে Realme। নতুন ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Realme UI স্কিন চলতে পারে। সম্প্রতি ColorOS থেকে বেরিয়ে নিজস্ব Realme OS স্কিন নিয়ে এসেছে চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই একাধিক Realme ফোনে এই এই আপডেট পৌঁছেছে। এবার Realme C3-এর হাত ধরে Realme UI সহ প্রথম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Realme।

সম্প্রতি ট্যুইটারে Realme জানিয়েছে এই প্রথম Realme C3 ফোনে লঞ্চের সময় Realme UI চলবে। এই প্রথম Realme UI সহ স্মার্টফোন লঞ্চ করছে কোম্পানিটি। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলতে পারে।

Advertisement

ক্যামেরার পরীক্ষায় কত নম্বর পেল Redmi Note 8 Pro?

Realme C3 is among the first phones out there to employ the MediaTek Helio G70 SoC

Advertisement

Realme জানিয়েছে Realme C3 তে MediaTek Helio G70 চিপসেট থাকবে। গত মাসে বাজেট গেমিং স্মার্টফোনের জন্য এই চিপ লঞ্চ করেছিল Realme। এই প্রথম MediaTek Helio G70 চিপসেট সহ স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। Realme C2 ফোনের MediaTek Helio P22 চিপসেটের থেকে প্রসেসিং পাওয়ারে অনেকটা এগিয়ে থাকবে Realme C3-এর Helio G70।

Realme C3-তে থাকবে 5,000 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে এই ফোনে 20.8 ঘণ্টা YouTube ভিডিও স্ট্রিম করা যাবে। এছাড়াও প্রায় দুই দিন টকটাইম সহ এই ফোন লঞ্চ হবে। Realme C3-তে থাকবে একটি 6.5 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass-এর সুরক্ষা। এই ফোনে 89.8 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও পাওয়া যাবে। ক্যামেরায় ক্রোমা বুস্ট, স্লো মোশন ভিডিও, এইচডিআর মোড থাকছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good performance
  • Excellent battery life
  • Clean UI
  • Bad
  • Preinstalled bloatware
  • Lacks fast charging
 
KEY SPECS
Display 6.52-inch
Processor MediaTek Helio G70
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 720x1600 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme C3, Realme C3 specifications
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  2. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  3. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  4. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  5. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  6. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  7. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  8. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  9. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  10. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.