Realme GT 8 Pro ফোনের আরও ফিচার ঘোষণা হল, 120W ফাস্ট চার্জিং এবং 2K ডিসপ্লের সঙ্গে ভারতে আসছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 31 অক্টোবর 2025 22:01 IST
হাইলাইট
  • Realme GT 8 Pro ফোনে 7,000mAh ব্যাটারি ও 120W ফাস্ট চার্জিং থাকবে
  • ফোনটি 7,000 নিট পিক ব্রাইটনেস ও 2K ডিসপ্লের সঙ্গে আসছে
  • Realme GT 8 Pro চলবে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে

Realme GT 8 Pro Launching in India With Ricoh GR-Tuned Camera

Photo Credit: Realme

বর্তমানে Realme GT 8 Pro স্মার্টফোনটিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। এটি স্টাইলিশ ডিজাইন এবং চোখ ধাঁধানো ফিচার্সের সঙ্গে গত সপ্তাহে চীনে লঞ্চ হয়েছে। রিয়েলমি তাদের ফ্ল্যাগশিপ ফোনটি নভেম্বরে ভারতে আনবে বলে ঘোষণা করেছে, তবে তারিখ জানায়নি। যদিও রিপোর্ট বলছে, দিনটি হল নভেম্বর 20। এদিকে, সংস্থাটি আসন্ন মডেলের বিভিন্ন তথ্য প্রকাশ্যে আনতে শুরু করেছে। এটি ব্র্যান্ডের প্রথম ফোন যা Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে। হ্যান্ডসেটটি 7,000 নিট সর্বোচ্চ ব্রাইটনেস ও 2K ডিসপ্লের সঙ্গে ভারতে লঞ্চ হবে, যা তার চাইনিজ মডেলের মতোই।

Realme GT 8 Pro ভারতে 2K রেজোলিউশন ডিসপ্লের সঙ্গে আসছে

Realme GT 8 Pro মডেলটির পারফরম্যান্স বোঝাতে গিয়ে বেশ কিছু তথ্য সামনে এনেছে সংস্থা। ফোনটির অন্যতম আকর্ষণ হল 2K রেজোলিউশন ও 7,000 নিট পিক ব্রাইটনেস যুক্ত ডিসপ্লে। জানিয়ে রাখি, চাইনিজ এডিশনে 6.79 ইঞ্চি AMOLED LTPO ডিসপ্লে রয়েছে, যা 2K বা QHD+ (1,440x3,136 পিক্সেল) রেজোলিউশন, DC ডিমিং, HDR, ডলবি ভিশন, ও 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

রিয়েলমি জিটি 8 প্রো ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টেও স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর ও হাইপার ভিশন+ AI চিপ থাকার কথা ঘোষণা করেছে কোম্পানি। আজ নতুন টিজারে 7,000 এমএএইচ ব্যাটারি, 120 ওয়াট ওয়্যার্ড, ও 50 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং নিশ্চিত করা হয়েছে। এটি চীনেও একই বৈশিষ্ট্য অফার করে।

সংস্থা আরও নিশ্চিত করেছে যে, Realme GT 8 Pro ভারতে Ultra হ্যাপটিক মোটর এবং সিমেট্রিকাল স্পিকারের সঙ্গে আসবে। ফোনটিতে Ricoh GR-এর সহযোগিতায় তৈরি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে কনফার্ম করা হয়েছে। ফোনটির ক্যামেরা ডেকো খুলে আরেকটি ডেকো লাগানো যায়। অর্থাৎ নিজের ইচ্ছামতো কাস্টমাইজ করা যেতে পারে৷ এই দেশেও এমন সুবিধা পাওয়া যাবে কিনা, তা এখনও জানা যায়নি।

জানিয়ে রাখি, Realme GT 8 Pro চীনে 16 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 1 টিবি অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ। তবে ভারতে 512 জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যেতে পারে। ফটোগ্রাফির জন্য, ফোনটির ব্যাক প্যানেলে 120x ডিজিটাল জুম সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। পিছনের ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতীয় ব্র্যান্ড Lava ইংল্যান্ডে স্মার্টফোন লঞ্চ করছে, প্রথম মডেলের টিজার প্রকাশ হল
  2. প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন
  3. WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান
  4. Census 2027: অনলাইনে জনগণনার ফর্ম কীভাবে পূরণ করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন
  5. Samsung Galaxy F70 Pro 5G সস্তায় সেরা ফিচার্সের সঙ্গে লঞ্চ হল ভারতে, 2032 সাল পর্যন্ত পাবে আপডেট
  6. 250 টাকার মধ্যে আনলিমিটেড 5G-এর মজা Jio-র সবচেয়ে সস্তা এই 5 রিচার্জ প্ল্যানে
  7. 4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন
  8. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  9. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  10. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.