ডিসপ্লের উপরে নেই নচ, পপ-আপ সেলফি ক্যামেরার ফোন আনছে Realme

টিজার ভিডিওতে Realme ফোনে নচ বিহীন ডিসপ্লে দেখা গিয়েছে। সেই কারনে ডিসপ্লের উপরে একটি পপ-আপ ক্যামেরা থাকছে। এছাড়াও ফোনের উপরে থাকছে হেডফোন জ্যাক।

ডিসপ্লের উপরে নেই নচ, পপ-আপ সেলফি ক্যামেরার ফোন আনছে Realme

Photo Credit: Weibo/ Realme

নতুন Realme ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা

হাইলাইট
  • Realme ফোনে নচ বিহীন ডিসপ্লে দেখা গিয়েছে
  • ডিসপ্লের উপরে একটি পপ-আপ ক্যামেরা থাকছে
  • এই ফোন কবে লঞ্চ হবে জানায়নি Realme
বিজ্ঞাপন

এতদিন শুধুমাত্র ভারতের বাজারে Realme স্মার্টফোন পাওয়া যেত। এবার চিনের বাজারে প্রবেশ করল এই কোম্পানি। সোমবার একটি ভিডিও টিজার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। এই টিজারে চিনে প্রথম স্মার্টফোন পপ-আপ সেলফি ক্যামেরা থাকার কথা জানিয়েছে Realme। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Realme 3 Pro। এর পরেই চিনের বাজারে প্রবেশ করল Realme।

টিজার ভিডিওতে Realme ফোনে নচ বিহীন ডিসপ্লে দেখা গিয়েছে। সেই কারনে ডিসপ্লের উপরে একটি পপ-আপ ক্যামেরা থাকছে। এছাড়াও ফোনের উপরে থাকছে হেডফোন জ্যাক। তবে নতুন Realme ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা যায়নি। অনেকেই বলছে এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার করেছে চিনের কোম্পানিটি।

RMX1901 মডেল নম্বরে চিনে এই ফোন লঞ্চ করবে Realme। TENAA সার্টিফিকেশান ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে RMX1901 ফোনে থাকছে 6.5 ইঞ্চি নচ বিহীন FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে 3,680 mAh ব্যাটারি। এই ফোনে Andorid 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS6.0 স্কিন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 ডুয়াল 200MP ক্যামেরা, বিশাল 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  2. WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান
  3. OnePlus Pad 4 ট্যাব 13.2 ইঞ্চি ডিসপ্লে ও 13380mAh ব্যাটারি নিয়ে ভারতে আসছে, থাকছে আটটি স্পিকার
  4. Poco C81 Pro: আকর্ষণীয় বাজেট ফোন আনছে পোকো, লঞ্চের আগেই ফাঁস সমস্ত ফিচার্স
  5. Nothing Warp: এক ক্লিকেই ফোন থেকে PC-তে ছবি, ভিডিও, সমস্ত ফাইল পাঠাবে নাথিং-এর নতুন অ্যাপ
  6. Samsung বড় চমক নিয়ে হাজির, পয়লা বৈশাখে ফোনের দাম 30,000 টাকা কমলো
  7. Oppo F33 5G মজবুত ডিজাইন ও লম্বা ব্যাটারি লাইফ নিয়ে লঞ্চ হল, হাত থেকে পড়লেও ক্ষতি হবে না
  8. Vivo T5 Pro 5G বিশাল 9020 ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল ভারতে, দাম কত জানেন
  9. Oppo F33 Pro 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Redmi A7 Pro 5G: মাত্র 11499 টাকায় রেডমির বিশাল ব্যাটারি ফোনের সেল শুরু, নো-কস্ট EMI-তে কেনার সুযোগ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »