বুধবার কখন কোথায় পাওয়া যাবে Realme U1?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 ডিসেম্বর 2018 09:17 IST
হাইলাইট
  • Realme U1 এর দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে
  • 4GB RAM আর 64GB স্টোরেজে Realme U1 কিনতে খরচ হবে 14,499 টাকা
  • গত মাসে ভারতে লঞ্চ হয়েছে Realme U1

ভারতে Realme U1 এর দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে

বুধবার ভারতে বিক্রি শুরু হচ্ছে Realme U1। বুধবার দুপুর 12 টা থেকে Amazon.in আর Realme.com ওয়েবসাইট থেকে কেনা যাবে Realme –র লেটেস্ট বাজেট ডিভাইস।  গত মাসে ভারতে লঞ্চ হয়েছে Realme U1। সম্প্রতি লঞ্চ হওয়া কোম্পানির U সিরিজের ফোনে প্রধানত ছবি তোলাকে প্রাধান্য দেওয়া হবে। গত সপ্তাহে এই সিরিজের প্রথম স্মার্টফোন Realme U1 লঞ্চ করেছিল Oppo –র সাব ব্র্যান্ড Realme। সেপ্টেম্বরে ভারতে এসেছিল Realme C1 আর Realme 2 Pro। Realme U1 ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P70 চিপসেট। অক্টোবর মাসে এই চিপসেট লঞ্চ করেছিল MediaTek। এই প্রথম Helio P70 চিপসেট ব্যবহার করে কোন স্মার্টফোন লঞ্চ হল। এছাড়াও Realme U1 এ থাকছে 6.3 ইঞ্চি ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ, 4GB RAM, ডুয়াল ক্যামেরা, 25MP ফ্রন্ট ক্যামেরা, ফেস আনলক সহ জনপ্রিয় সব ফিচার।

Realme U1 এর দাম

ভারতে Realme U1 এর দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে। 3GB RAM আর 32GB শটোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। তবে 4GB RAM আর 64GB স্টোরেজে Realme U1 কিনতে খরচ হবে 14,499 টাকা। শুধুমাত্র Amazon.in আর Realme.com থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। বুধবার দুপুর 12 টায় এই স্মার্টফোন বিক্রি শুরু হবে। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে Realme U1।

Advertisement

আরও পড়ুন: Realme U1 রিভিউ

 

Realme U1 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Realme U1 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Realme U1 এ রয়েছে একটি 6.3 ইঞ্চি ওয়াটারড্রপ নচ স্টাইল ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।

Advertisement

ছবি তোলার জন্য Realme U1 এ রয়েছে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। সাথে থাকবে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকবে একটি 25MP ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমেই ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে।

কানেক্টিভিটির জন্য Realme U1এ রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.2, GPS/ A-GPS/ GLONASS, micro-USB পোর্ট, OTG সাপোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ব্যাটারি 3,500 mAh ব্যাটারি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Smooth app and gaming performance
  • Looks good
  • Bright and crisp display
  • Cameras do well in good light
  • Fast face unlock
  • Bad
  • No 4K recording and video stabilisation
  • Cameras struggle in low light
  • Body attracts smudges easily
 
KEY SPECS
Display 6.30-inch
Processor MediaTek Helio P70
Front Camera 25-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.