এক চার্জে দুই দিন চলবে! নতুন স্মার্টফোন আনছে Realme

Realme X50 5G এর সাথেই চিনে Realme Buds Air ওয়্যারলেস ইয়ারফোন লঞ্চ করবে কোম্পানি। গত সপ্তাহে ভারতে এই ইয়ারফোন লঞ্চ করেছিল চিনের কোম্পানিটি।

এক চার্জে দুই দিন চলবে! নতুন স্মার্টফোন আনছে Realme

Photo Credit: Weibo

7 জানুয়ারি চিনে লঞ্চ হবে Realme X50 5G

হাইলাইট
  • 7 জানুয়ারি চিনে লঞ্চ হবে Realme X50 5G
  • এই ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • এক চার্জে দুই দিন চলবে Realme X50 5G
বিজ্ঞাপন

7 জানুয়ারি চিনে লঞ্চ হবে Realme X50 5G। সম্প্রতি প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে এই ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। সম্প্রতি এই ফোনের 64 মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবি সামনে এসেছে। নতুন টিজারে জানা গিয়েছে এই ফোনে থাকবে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। Realme X50 5G এর সাথেই চিনে Realme Buds Air ওয়্যারলেস ইয়ারফোন লঞ্চ করবে কোম্পানি। গত সপ্তাহে ভারতে এই ইয়ারফোন লঞ্চ করেছিল চিনের কোম্পানিটি।

সম্প্রতি Realme প্রোডাক্ট  চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Realme X50 5G ফোনের ছবি পোস্ট করেছেন। সেখানে Realme X50 5G ফোনের ডান দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চোখে পড়েছে। অর্থাৎ এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না।

এছাড়াও Realme X50 5G ফোনের 64 মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবি চিনের এক সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। এছাড়াও গোটা দিন ব্যবহারের পরে ফোনের একটি স্ক্রিন শট প্রকাশ করেছেন কোম্পানির প্রোডাক্ট ম্যানেজার। সেখানে Realme X50 5G ফোনে 62 শতাংশ চার্জ দেখা গিয়েছে। অর্থাৎ সহজেই এক চার্জে দুই দিন চলবে এই স্মার্টফোন।

সম্প্রতি প্রকাশিত এক টিজারে নতুন রঙে সামনে এসেছে এই স্মার্টফোন। টিজারে গ্র্যাডিয়েন্ট ফিনিশে সাদা রঙে দেখা গিয়েছে Realme X50 5G। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। আগামী মাসে একই সাথে লঞ্চ হতে পারে Realme X50 5G Youth Edition।

7 জানুয়ারি চিনে স্থানীয় সময় দুপুর 2 টোর সময় Realme X50 লঞ্চ ইভেন্ট শুরু হবে। Realme X50 5G ফোনে থাকবে Qualcomm Snapdragon 765G চিপসেট। সম্প্রতি মিডরেঞ্জ সেগমেন্টের 5G ফোনের জন্য এই চিপসেট লঞ্চ করেছে Qualcomm। সাথে থাকছে ডুয়াল চ্যানেল ওয়াই-ফাই সাপোর্ট আর 64 মেগাপিক্সেল ক্যামেরা। Realme X50 5G ফোনে থাকছে VOOC 4.0 ফ্ল্যাশ চার্জ সাপোর্ট।

Realme X50 ফোনের হাত ধরে 5G ফোনের দুনিয়ায় প্রবেশ করছে Realme। চলতি বছর একাধিক বার 5G স্মার্টফোন তৈরির কথা জানিয়েছিল চিনের কোম্পানিটি। Realme X50 5G ফোনে থাকবে ডুয়াল ব্যান্ড 5G কানেক্টিভিটি। সাথে থাকছে একটি 6.6 ইঞ্চি 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 765G চিপসেট, 8GB RAM. এই ফোনের পিছনে থাকবে 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »