প্রথম ঝলকে বাজিমাত, এটাই 64MP ক্যামেরার Realme XT?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 27 অগাস্ট 2019 15:01 IST
হাইলাইট
  • Realme XT ফোনে থাকবে Samsung ISOCELL Bright GW1 সেন্সর
  • Qualcomm Snapdragon চিপসেট থাকবে এই ফোনে
  • ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে

Realme XT ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে

অনেক দিন আগেই 64MP কোয়াড ক্যামেরার স্মার্টফোন লঞ্চের কথা  জানিয়েছিল Realme। এবার সেই ফোন দিনের আলো দেখতে চলেছে। সম্প্রতি Realme XT ফোনের টিজার প্রকাশ করেছে Realme। সেখানে ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। ক্যামেরার উপরে 64MP লেখা থাকছে। 4 সেপ্টেম্বর চিনে এই ফোন লঞ্চ হতে পারে। যদিও এই দিন Realme XT এর পরিবর্তে চিনে Realme 5 সিরিজ লঞ্চ হতে পারে।

Realme -র চিফ সিএমও শু শি চেস সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। এই ফোনের পিছনের ক্যামেরায় 64 মেগাপিক্সেল সেন্সর থাকছে। কয়েকদিন আগেই একাধিক রিপোর্টে জানা গিয়েছিল Realme XT ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ছবিতে ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে Realme জানিয়েছে Realme XT ফোনের 64 মেগাপিক্সেল ক্যামেরায় থাকবে একটি Samsung ISOCELL Bright GW1 সেন্সর।

যদিও এই ফোনের অন্য তিন ক্যামেরায় কোন সেন্সর থাকবে জানা যায়নি। Realme 5 সিরিজের মতোই Realme XT ফোনের কোয়াড ক্যামেরায় প্রাইমারি সেন্সরের সাথে থাকতে পারে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, একটি ম্যাক্রো ক্যামেরা আর একটি ডেপ্ত সেন্সর।

অন্যদিকে 4 সেপ্টেম্বর চিনে নতুন স্মার্টফোন লঞ্চের আগে সেই দেশের কোম্পানির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে রোজই নতুন টিজার সামনে আসছে।

4 সেপ্টেম্বর কোন ফোন লঞ্চ হবে সেই বিষয়ে এখনও নির্দিষ্ট তথ্য জানা না গেলেও মনে করা হচ্ছে এই ইভেন্টেই লঞ্চ হতে পারে 64 মেগাপিক্সেল ক্যামেরার Realme XT। 29 অগাস্ট Redmi Note 8 Pro লঞ্চ করতে চলেছে Xiaomi। সেই ফোনে থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। চিনে Xiaomi কে টেক্কা দিতে শিঘ্রই লঞ্চ হতে পারে 64 মেগাপিক্সেল ক্যামেরার Realme XT। যদিও অনেকে বলছেন এই ইভেন্টে সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Realme 5 আর Realme 5 Pro লঞ্চ করবে চিনের কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme XT, Realme XT Launch
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
  2. Vivo T5 Pro: ভিভোর প্রথম 9,020mAh ব্যাটারির ফোনের দাম কত হবে, কবে আসবে ভারতে, জানা গেল অবশেষে
  3. 6,300mAh ব্যাটারি সহ Redmi 15A 5G সস্তায় ভারতে লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবে
  4. আইফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! কবে লঞ্চ করবে Apple, কী বলছে রিপোর্ট
  5. iQOO Z11 লঞ্চ হল 9,020mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও 165Hz গেমিং স্ক্রিনের সাথে
  6. Oppo K15 Pro সিরিজ পয়লা এপ্রিল লঞ্চ হচ্ছে, ফোনের ভিতরে থাকবে আস্ত ফ্যান ও 8,000mAh ব্যাটারি
  7. 200MP ক্যামেরার সাথে Vivo V70 FE আগামী সপ্তাহে ভারতে আসছে, অন্ধকারে জ্বলে উঠবে ফোন!
  8. Realme 16 5G এপ্রিলের এই তারিখ লঞ্চ হচ্ছে ভারতে, 50MP সেলফি ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার্স
  9. Vivo T5 Pro শীঘ্রই 9,020mAh ব্যাটারি ও ধামাকাদার ফিচার্সের সাথে ভারতে লঞ্চ হবে
  10. 26,000 টাকা ছাড়ে Samsung-এর দুর্ধর্ষ ক্যামেরা ফোন, অফার শেষ হওয়ার আগে কিনুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.