লঞ্চের আগে ফাঁস হল Realme XT ফোনের স্পেসিফিকেশন

Realme XT ফোনের স্পেসিফিকেশন জানা গিয়েছে। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 712 চিপসেট, 8GB  পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

লঞ্চের আগে ফাঁস হল Realme XT ফোনের স্পেসিফিকেশন

Realme XT ফোনে থাকবে 64 মেগাপিক্সেল ক্যামেরা

হাইলাইট
  • Realme XT ফোনে 128GB স্টোরেজ থাকবে
  • ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা
  • এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর
বিজ্ঞাপন

কয়েক দিন পরেই লঞ্চ হবে Realme XT। ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে এই ফোন লঞ্চের খবর নিশ্চিত করেছে Realme। এবার Realme XT ফোনের স্পেসিফিকেশন ইন্টারনেটে ফাঁস হল। Realme 5 লঞ্চ ইভেন্টে ভারতে কোম্পানির প্রধান মাধব শেঠ জানিয়েছিলেন সেপ্টেম্বর মাসেই ভারতে আসবে Realme XT।

Realme XT স্পেসিফিকেশন

বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট ও মিডিয়া রিপোর্ট থেকে Realme XT ফোনের স্পেসিফিকেশন জানা গিয়েছে। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 712 চিপসেট, 8GB  পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। 4GB RAM + 64GB স্টোরেজ, 6GB RAM + 64GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Realme XT। থাকবে 6.4  ইঞ্চি AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। Realme XT ফোনে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি আর 20W VOOC 3.0 ফাস্ট চার্জিং।

ছবি তোলার জন্য Realme XT ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই প্রথম কোন Realme ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হচ্ছে। এর সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য Realme XT এর সামনে থাকবে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

ইতিমধ্যেই পার্ল ব্লু রঙে Realme XT ফোনের ছবি সামনে এসেছে। এর সাথেই সাদা রঙে লঞ্চ হতে পারে এই ফোন। Realme XT ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ColorOS 6 স্কিন চলবে।

এখনও Realme XT ফোনের দাম সম্পর্কে কোন নির্দিষ্ট তথ্য সামনে আসেনি। জানা যায়নি কবে লঞ্চ হবে এই ফোন। চলতি সপ্তাহে চিনে লঞ্চ হবে 64 মেগাপিক্সেল ক্যামেরার Redmi Note 8 Pro। সেই ফোনকে টেক্কা দিতে শিঘ্রই ভারত ও চিনের বাজারে লঞ্চ হতে পারে Realme XT।  

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »