Redmi 17 5G ভারতে এটার্নাল অরেঞ্জ, এন্ডলেস হোয়াইট, এবং অ্যাবসোলিউট ব্ল্যাক কালার অপশনে বিক্রি হবে।
Photo Credit: Redmi
Redmi 17 5G will be available in three colorways
Redmi 17 5G সেপ্টেম্বরের শুরুতেই ভারতে আসতে চলেছে। রেডমি শুক্রবার স্মার্টফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এটি পাওয়ারফুল 7,900mAh ব্যাটারি দিয়ে সজ্জিত থাকবে। শাওমির সাব-ব্র্যান্ড দাবি করছে, Redmi 17 5G ভারতের প্রথম Snapdragon 4 Gen 5 প্রসেসর চালিত হ্যান্ডসেট হবে। স্মার্টফোনটি আকর্ষণীয় ডিজাইন ও তিনটি কালার অপশনে উপলব্ধ হবে। একটি কালার ভ্যারিয়েন্টে ভেগান লেদারের তৈরি ব্যাক প্যানেল দেখা যাবে। রেডমির নতুন ফোনের ক্যামেরা মডিউলের মধ্যে ডাইনামিক RGB লাইট থাকবে, যা সাদা, নীল, ও সবুজ রঙে জ্বলে উঠবে। এটি Amazon থেকে কেনা যাবে।
রেডমি ইন্ডিয়া X-এ একটি টিজার ভিডিও পোস্ট করে ঘোষণা করেছে যে, Redmi 17 5G ভারতে সেপ্টেম্বর 3, আগামী বৃহস্পতিবার অফিসিয়ালি রিলিজ হবে। ফোনটি এটার্নাল অরেঞ্জ, অ্যাবসোলিউট ব্ল্যাক, এবং এন্ডলেস হোয়াইট কালারের মধ্যে বেছে নেওয়া পাবে। অরেঞ্জ মডেলে ভেগান লেদারের তৈরি ব্যাক প্যানেল মিলবে।
রেডমি 17 5G বিশাল 7,900 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি পেয়েছে, যা 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করবে। বক্সের ভিতরে চার্জার দেওয়া থাকবে। ফোনে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা আছে। এই ডিভাইসের হাত ধরে ভারতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 5 চিপসেটের আগমন ঘটছে, যা 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত। রেডমির ভারতীয় শাখা আপাতত এই তথ্যগুলি প্রকাশ করেছে।
প্রসঙ্গত, Redmi 17 5G বর্তমানে শাওমির গ্লোবাল ওয়েবসাইটে তালিকাভুক্ত আছে। ব্যাটারি বাদ দিয়ে গ্লোবাল ও ভারতীয় ভার্সন একইরকম স্পেসিফিকেশন অফার করবে বলে আশা করা হচ্ছে। গ্লোবাল মডেলে 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 825 নিট HBM ব্রাইটনেস, এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) সাপোর্ট করে।
ফোনের স্ক্রিন TÜV Rheinland-এর ফ্লিকার-ফ্রি, লো ব্লু লাইট, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। রেডমির নতুন স্মার্টফোনের পিছনে f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং একটি সেকেন্ডারি সেন্সর আছে। সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে কোম্পানি। Redmi 17 5G গ্লোবাল ভার্সন 7,500mAh ব্যাটারি পেয়েছে। এটিও 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে।
ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP64 রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার, Xiaomi Hyper OS 3 কাস্টম স্কিন, ডুয়াল ভিডিও রেকর্ডিং, 300 শতাংশ ভলিউম বুস্ট, শাওমি হাইপারআইল্যান্ড, মেমোরি এক্সটেনশন, ইত্যাদি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999