এক চার্জে 15 দিন চলবে Redmi 7, জানালো Xiaomi

18 মার্চ লঞ্চ হবে Redmi 7। কোম্পানি জানিয়েছে এই ফোনে 15 দিন স্ট্যান্ড বাই ব্যাক আপ পাওয়া যাবে।

এক চার্জে 15 দিন চলবে Redmi 7, জানালো Xiaomi

Photo Credit: Weibo/ Lu Weibing

Redmi 7 এ থাকবে 4,000 mAh ব্যাটারি

হাইলাইট
  • 18 মার্চ লঞ্চ হবে Redmi 7
  • Redmi 7 এ থাকবে 4,000 mAh ব্যাটারি
  • 15 দিন স্ট্যান্ড বাই ব্যাক আপ এর দাবি করেছে Xiaomi
বিজ্ঞাপন

18 মার্চ লঞ্চ হবে Redmi 7। ঐ দিন চিনের বাজারে পা রাখবে এই ফোন। একই সাথে চিনের বাজারে লঞ্চ হবে Redmi Note 7 Pro। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করে বাজার গরম করার কাজ শুরু করেছেন Redmi প্রধান লু ওয়েবিং। এবার Redmi অফিশিয়াল Weibo অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে Redmi 7 এ থাকবে 4,000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এই ফোনে 15 দিন স্ট্যান্ড বাই ব্যাক আপ পাওয়া যাবে।

গত সপ্তাহে TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে Redmi 7 স্পেসিফিকেশান সামনে এসেছিল। সার্টিফিকেশান ওয়েবসাইটে Redmi 7 ফোনের স্পেসিফিকেশান ফাঁস হয়েছে। এই ফোনে থাকছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে আর Android 9 Pie অপারেটিং সিস্টেম।

redmi 7 battery weibo Redmi 7

ছবি: Weibo

 

TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে জানানো হয়েছে আটটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Redmi 7। কালো, নীল, ধুসর, সবুজ, গোলাপী, বেগুনী, লাল ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর প্রসেসার। সাথে থাকছে 2GB, 3GB আর 4GB RAM। আর থাকছে 16GB, 32GB আর 64GB স্টোরেজ। Redmi 7 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা।

চিনে 900 ইউয়ান (প্রায় 9,300 টাকা) দামে লঞ্চ হতে পারে Redmi 7 । এই দামে বেস ভেরিয়েন্ট পাওয়া যাবে। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে Xiaomi প্রধান লেই জুন জানিয়েছিলেন Redmi 7 ফোনে থাকবে 3.5 মিমি হেডফোন জ্যাল আর আইআর ব্লাস্টার।

 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good overall performance
  • Great battery life
  • Very good value for money
  • Bad
  • Disappointing low-light camera performance
  • Lots of ads in MIUI
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 632
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 720x1520 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »